বাংলাদেশ সাংসদ খুন: অভিযুক্ত জিহাদকে সঙ্গে নিয়ে ভাঙড়ে তল্লাশি অভিযান সিআইডির

১২ দিনের সিআইডি হেফাজত দিয়েছে বারাসত আদালত। বাংলাদেশ সাংসদের অন্যতম অভিযুক্ত জিহাদ হাওলাদার সিআইডি হেফাজতে। শুক্রবার দুপুরে তাকে হেফাজতে পেতেই সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লেন সিআইডি আধিকারিকরা। গেলেন ভাঙড়ের অকুস্থলে। যেখানে দেহের খন্ড অংশ ফেলে দেওয়া হয়েছিল।

খালের জলে নামানো হল বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীদের। ডুবুরি জলে নেমে তন্ন তন্ন করে খুঁজল। ঝোঁপ, জঙ্গল, কচুরিপাতা সরিয়ে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালানো হল। ভাঙড়ের কৃষ্ণমাটির খালপাড় সংলগ্ন এলাকায় সাংসদের দেহের অংশ খোঁজা হল।

Jihad

বিকেল পর্যন্ত শেষ পাওয়া খবরে দেহের অংশ এখনও খুঁজে পাওয়া যায়নি। গতকালও ভাঙড় এলাকায় দেহের অংশ খোঁজার জন্য পৌঁছেছিলেন সিআইডির আধিকারিকরা। আজ অন্যতম অভিযুক্তকে সঙ্গে নিয়ে তদন্তকারীরা পৌঁছে যান ভাঙড়ে।

জিহাদ হাওলাদারকে গতকাল রাতে বনগাঁ থেকে গ্রেফতার করা হয়। বাংলাদেশের সাংসদকে গলা টিপে মারা হয়। এরপর দেহের অংশ টুকরো করে কেটে রাখা হয়েছিল। এমন গুরুত্বপূর্ণ অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে। তাকে জিজ্ঞাসাবাদ করে সিআইডি জানতে পারে, কোথায় দেহের অংশ ফেলা হয়েছিল।

নিজেদের হেফাজতে পাওয়ার পরেই তদন্ত গতি বাড়িয়েছে সিআইডি। তবে এদিনও শেষ পাওয়া খবর পর্যন্ত কোনও বড় সূত্র হাতে আসেনি। কোমরে হাতে দড়ি পরিয়ে মৃত ব্যক্তিকে ভাঙড় এলাকায় নিয়ে যাওয়া হয়। মুখ কাপড় দিয়ে ঢাকা ছিল। অকুস্থল চিনিয়ে দেয় ওই ব্যক্তি। স্থানীয় মানুষজন ওই এলাকায় সিআইডি তদন্ত দেখতে ভিড় করেছিল। তাদের দূরে সরিয়ে দেওয়া হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+