বিসর্জনের আগে সেরা পুজোর গ্র্যান্ড-শো রেড রোডে, অভিনব উদ্যোগ রাজ্য সরকারের
কলকাতা, ১২ অক্টোবর : বিজয়ার পরও কলকাতার সেরা ঠাকুরগুলি দেখে নেওয়ার অনন্য সুযোগ দিচ্ছে রাজ্য সরকার। আগামী ১৪ অক্টোবর অর্থাৎ শুক্রবার এক অভিনব শোভাযাত্রার আয়োজন করা হয়েছে রেড রোডে। শহরের বাছাই করা যে পুজোগুলি এবার বিশ্ববাংলা শারদ সম্মান পেয়েছে, সেই সমস্ত মণ্ডপের প্রতিমা নিয়ে বিসর্জনের আগে রেড রোডে এই গ্র্যান্ড-শোয়ের আয়োজন রাজ্য সরকারের। ফলে এবার মন্দ আবহওয়ায় যাঁদের সব ঠাকুর দেখা হয়নি, তাঁরা তাঁদের অপূর্ণ সাধ পূরণ করতে পারেন অচিরেই।
সেরার সেরা, সেরা মণ্ডপ, সেরা প্রতিমা, সেরা আলোকসজ্জা, সেরা ভাবনা, সেরা আবিষ্কার, সেরা শিল্পী, সেরা থিম সং, সেরা পরিবেশ বান্ধব, সেরা ব্র্যান্ডিং, সেরা ঢাকেশ্রী বিভাগে বিশ্ব বাংলা শারদ সম্মান দিয়েছে রাজ্য সরকার। পুরস্কার পাওয়া পুজোগুলির প্রতিমা অংশ নেবে রেড রোডের শোভাযাত্রায়।

১৪ অক্টোবর বিকেলে ফোর্ট উইলিয়াম থেকে শুরু হবে শোভাযাত্রা। সেই কারণে ২৬ শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের মতো করে তৈরি হচ্ছে মঞ্চ। মঞ্চে স্বয়ং হাজির থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। থাকবেন মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি, নগরপাল ও অন্যান্য প্রশাসনিক-পুলিশ কর্তারা। দুজন ধারাভাষ্যকারও থাকবেন এই অনুষ্ঠানে।
রাজ্যের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, পুজো উদ্যোক্তারা চাইলে সাংস্কৃতিক অনুষ্ঠানও করতে পারেন শোভাযাত্রার আগে। এই অনুষ্ঠান একসঙ্গে ৫০ হাজার দর্শক দেখার ব্যবস্থা থাকছে। থাকছে জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা। রেড রোডের ধারে এই গ্র্যান্ড শোয়ের প্রস্তুতি এখন তুঙ্গে। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে গোটা এলাকা। কোন প্রতিমার কী বৈশিষ্ট্য, তারা কোন পুরস্কার পেয়েছে, কেন তাদের নির্বাচিত করা হয়েছে সেরার সম্মানে- সে সব ব্যাখ্যা করা হবে এই অনুষ্ঠানে।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications