কারখানার সেপটিক ট্যাঙ্কে তৃণমূল নেতার দেহ! খুনের অভিযোগ পরিবারের
মধ্যমগ্রামে নৃশংসভাবে খুন তৃণমূল নেতা। একটি কারখানার সেপটিক ট্যাঙ্কের মধ্যে থেকে দেহ উদ্ধার। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান মাথায় ভারী কোনও কিছু দিয়ে আঘাত করার পর সেপটিকট্যাঙ্কে ফেলে দেওয়া হয়।
মধ্যমগ্রামে নৃশংসভাবে খুন তৃণমূল নেতা। একটি কারখানার সেপটিক ট্যাঙ্কের মধ্যে থেকে দেহ উদ্ধার। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান মাথায় ভারী কোনও কিছু দিয়ে আঘাত করার পর সেপটিকট্যাঙ্কে ফেলে দেওয়া হয়েছিল সুধীর দাস নামে ওই নেতার দেহ।

সুধীর দাস। মধ্যমগ্রাম পুরসভার এক নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি। একটি কারখানায় নিরাপত্তারক্ষীর কাজ করতেন তিনি। পরিবার সূত্রে খবর, শনিবার সকালে কাজে যোগ দিতে গিয়েছিলেন। তারপর থেকে তাঁর আর কোনও খোঁজ ছিল না । দুপুরে বাড়িতে খেতে যেতেন। কিন্তু তা না হওয়ার পরিবারের সদস্যরা খোঁজখবর শুরু করেন। পরিবারের তরফে মধ্যমগ্রাম থানায় অভিযোগ দায়ের করা হয়। পরে রবিবার সকালে সেই কারখানারই সেপটিক ট্যাঙ্ক থেকে দেহ উদ্ধার করা হয়। মৃতের মাথায় ভারী বস্তুর আঘাতের চিহ্ন ছিল।
কারখানার সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, সুধীর দাস শনিবার সকালে কারখানায় কাজে যোগ দিতে ঢোকেন। সেই সময় তাঁকে অনুসরণ করছিল মুখে গামছা বাঁধা এক ব্যক্তি। মিনিট ৫০ পরে ওই ব্যক্তিকে একাই বেরিয়ে আসতে দেখা যায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মুখে গামছা বাঁধা ব্যক্তিই সুধীর দাসের খুনি।
এখনও পর্যন্ত বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications