Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের পাঁচ নম্বর গেটে চলল গুলি, আতঙ্কে হুড়োহুড়ি, চাঞ্চল্য এলাকায়
Kolkata Airport: সাত সকালে কলকাতা বিমানবন্দরে চলল গুলি! বিমানবন্দরের পাঁচ নম্বর গেটের সামনে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। আর এরপরেই বিমানবন্দর জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আতঙ্কে কার্যত হুড়োহুড়ি পড়ে যায় বিমানবন্দর চত্বরে। একেবারে ভোররাতে গুলির আওয়াজ বিমানবন্দর জুড়ে হাই-অ্যালার্ট জারি হয়ে যায়।
পাঁচ নম্বর গেটের (Kolkata Airport) দিকে ছুটে যান সিআইএসএফের আধিকারিকরা। সেখানে গিয়ে কার্যত চমকে ওঠেন আধিকারিকরা।একেবারে রক্তাত্ব অবস্থায় সেখান থেকে এক সিআইএসএফ জওয়ানকে উদ্ধার করা হয়। রাতারাতি ভিআইপির পাশে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

ঘটনার পরেই এলাকায় পৌঁছন সিআইএসএফের উচ্চপদস্থ আধিকারিক ও বিমানবন্দর (Kolkata Airport) থানার পুলিশ। কীভাবে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। মৃত ওই জওয়ানের নাম শ্রী বিষ্ণু বলে জানা যাচ্ছে। প্রাথমিক ধারনা, হাতে থাকা ইনসাস রাইফেল থেকেই থুতনির নিচে থেকে গুলি চালিয়েই শ্রীবিষ্ণু আত্মঘাতী হয়েছেন।
কিন্তু কেন এই ঘটনা তিনি ঘটালেন সেটি খতিয়ে দেখা হচ্ছে। মানসিক কোনও অবসাদ কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে আত্মঘাতী জওয়ানের পরিবারকেও খবর দেওয়া হয়েছে। পরিবারের সদস্যদেরও জেরা করা হতে পারে বলে জানা গিয়েছে। এমনকি এক্ষেত্রে জওয়ানের মোবাইল বড় প্রমাণ হতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও ডিউটির সময় হাতে মোবাইল রাখা যায় না জওয়ানদের।
পারিবারিক কোনও সমস্যা ছিল না তা ওই মোবাইল থেকে স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি মানসিক কোনও অবসাদ ছিল কিনা তা জানতে ওই জওয়ানের সতীর্থদেরও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানা যাচ্ছে। পুলিশ এবং সিআইএসএফ যৌথ ভাবে এই ঘটনা খতিয়ে দেখবে বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ হঠাত করেই গুলির আওয়াজ শোনা যায়। বিমানবন্দরের পাঁচ নম্বর গেটের সামনে থাকা একটি ওয়াচ টাওয়ারের দায়িত্বে ছিলেন শ্রী বিষ্ণু। ২০২২ থেকে সিআইএসএফে কর্মরত ছিলেন ওই জওয়ান। কলকাতায় একাই থাকতেন তিনি। আর সেটাই অবসাদের কারণ কিনা তা খতিয়ে দেখা হবে। সাত সকালে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।
-
আন্তর্জাতিক বাজারের প্রভাব? এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, কত? বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে দুশ্চিন্তা -
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন












Click it and Unblock the Notifications