তিন বছরের ছেলে এইচআইভি পজিটিভ! মায়ের কোল হারিয়ে স্থান হোমে
একরত্তি ছেলেটা এইচআইভি পজিটিভ! বছর তিনের ছেলের শরীরে মারণ ব্যাধি বাসা বেঁধেছে। তাই পাড়া ছাড়া করার চাপ এল মা-ছেলের উপর।
কলকাতা, ৮ মার্চ : একরত্তি ছেলেটা এইচআইভি পজিটিভ! বছর তিনের ছেলের শরীরে মারণ ব্যাধি বাসা বেঁধেছে। তাই পাড়া ছাড়া করার চাপ এল মা-ছেলের উপর। খাস কলকাতার বুকে এই ঘটনা গড়াল থানায়। শেষপর্যন্ত তিন বছরের শিশুকে মায়ের কোল ছাড়া করে পাঠানো হল এইচআইভি আক্রান্তদের হোমে। চাঞ্চল্যকর এই ঘটনা মানিকতলার।
পড়শিদের ভয়, যদি ওই ছেলের ছোঁয়াচ লেগে তাঁদের সন্তানও এইচআইভি-র গ্রাসে পড়ে! সেই কারণেই মা-ছেলেক পাড়া ছাড়া করতে উঠে পড়ে লেগেছিল প্রতিবেশীরা। শেষমেশ এক স্বেচ্ছাসেবী সংস্থার হস্তক্ষেপে একটা আশ্রয় জুটেছে শিশুটির। কিন্তু তাকে আপাতত থাকতে হবে মা ছাড়াই।

মানিকতলার তরুণীঁর বছর আগে বিয়ে হয়েছিল নাগপুরে। হঠাৎই একদিন তিনি জানতে পারেন স্বামী এইচআইভি পজিটিভ। বড় দু'টি মেয়েকে তা গ্রাস করতে পারেনি। কিন্তু একরত্তি ছেলেটার শরীরে ঢুকে পড়ে ওই জীবাণু। এরপর তিন সন্তানকে নিয়ে মা চলে আসেন বাপের বাড়িতে।
এখানে এসেও শেষ রক্ষা হয়নি। জানাজানি শুরু হতেই শুরু হয় বাড়ি ছাড়ার চাপ। কোথায় যাবেন তিন সন্তানকে নিয়ে, অসহায় মা তাই ছুটে গিয়েছিলেন থানায়। সেখানে গিয়েও ছেলেকে কাছে রাখতে পারলেন না। ছেলেকে ছেড়েই থাকতে হবে তাঁকে। মায়ের কোল ছাড়া হয়ে শিশুর ঠিকানা স্বেচ্ছাসেবী সংগঠনই।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications