২০৩০ সালের মধ্যে কলকাতায় ৫ হাজার ই–বাস চলবে
২০৩০ সালের মধ্যে কলকাতায় ৫ হাজার ই–বাস চলবে
শহরকে আরও সুন্দর ও দূষণমুক্ত করে গড়ে তুলতে জ্বালানি তেলের পরিবর্তে এবার বৈদ্যুতিন পদ্ধতিতে যানবাহনের উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ সরকার। ২০৩০ সালের মধ্যে শহরে এই বৈদ্যুতিন যান চলবে বলে জানিয়েছে রাজ্য সরকার। পরিবহন দফতর এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করতে শুরু করে দিয়েছে। সম্প্রতি এই প্রকল্পের জন্য কলকাতা পুরসভার মেয়র তথা পূর্তমন্ত্রী ফিরহাদ হাকিম ডেনমার্কের কোপেনহেগেনে গিয়ে সি৪০ সিটিস ব্লুমবার্গ ফিলানট্রফিস পুরস্কার পেয়েছেন।

ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ পরিবহন দফতরের উদ্যোগে কলকাতা এবং সংলগ্ন এলাকায় ইলেকট্রিক বাস (ই–বাস) চলছে। ২০৩০ সালের মধ্যে শহরের রাস্তায় ৫ হাজারটি ই–বাস চলবে, এমনই পরিকল্পনা করা হয়েছে। শহরের সম্পূর্ণ পরিবহন ব্যবস্থায় জ্বালানি তেলের পরিবর্তে, বৈদ্যুতিনকেই কাজে লাগাবে সরকার। তা পরিবেশবান্ধবও হবে এবং দূষণও ছড়াবে না।
কলকাতা শহরকে দেখেই অন্য মেট্রো শহরও অনুপ্রাণিত হবে। এই ইলেকট্রিক বাস শহরে চললে তাতে বার্ষিক ৭,৮২,৫৬০ টন কার্বন ডাই অক্সাইড নিগর্মন কমবে। এই ই–বাসগুলি পুরনো দূষণ ছড়ানো বাসের বিকল্প হবে। তবে এই বদল ধীরে ধীরে হবে। পরিবহন দফতরের এক শীর্ষ আধিকারিকের মতে, দশক ধরে চলতে থাকা এই বাসগুলিকে একেবারে উঠিয়ে নেওয়া যাবে না। পুরোপুরি ১০০ শতাংশ কাজ হতে দীর্ঘদিন সময় লাগবে। বর্তমানে কলকাতায় ই–বাসের সংখ্যা ৮০টি। এছাড়া নিউটাউন আইটি হাবে ৫০টি ও ১০০ টি বাস হলদিয়া–দুর্গাপুরের জন্য নামানো হবে।
কলকাতায় এই ই–বাসের চার্জিংয়ের জন্য ২৪১টি চার্জিং স্টেশনও খুলেছে সরকার। বাসের পাশাপাশি পরিবহন দফতর ব্যাটারি চালিত ফেরি পরিষেবা দেবে হুগলি নদীতে।
-
আমিই তাঁদের প্রথম বদলি করব...কাদের উদ্দেশে বার্তা মমতার? -
ভোটের প্রতিশ্রুতি পূরণে নতুন উদ্যোগ, বাংলাদেশে ইমাম, পুরোহিত ও যাজকদের জন্য মাসিক ভাতা চালুর ঘোষণা -
টানা দ্বিতীয়বার টি-২০ বিশ্বকাপ জিতল মেন ইন ব্লু! মোটা অঙ্কের পুরস্কার পেল ভারত, কোন দল কত টাকা পেল? জানুন -
নজিরবিহীন ঘটনা! সিইসি জ্ঞানেশ কুমারকে হঠাতে ইমপিচমেন্ট মোশন আনছে বিরোধীরা -
'সুপ্রিম কোর্টে গিয়েছেন যখন…'! জ্ঞানেশের মন্তব্যে ক্ষোভ, পাল্টা জবাব দিলেন চন্দ্রিমা, কী বললেন? -
রাষ্ট্রপতির সফরে প্রোটোকল লঙ্ঘনের অভিযোগ, কেন্দ্রের কাছে বিস্তারিত নথি-সহ রিপোর্ট দিল রাজ্য -
'ভুল করলে কাউকে ছাড়া হবে না'! প্রশাসনিক বৈঠকে ডিজি বিনীত গোয়েল-সহ আধিকারিকদের সতর্ক করলেন জ্ঞানেশ -
ভোট ঘিরে কমিশনের সঙ্গে বৈঠক! SIR ইস্যুতে ক্ষোভ বামেদের, কী কী অভিযোগ ও দাবি তুলল বিরোধীরা? -
পশ্চিম এশিয়ার সংঘাতের প্রভাব, বিকল্প উৎসে তেল খুঁজতে সক্রিয় ভারত -
বিহারে ব্যর্থতার পর বাংলায় নজর তেজপ্রতাপের, বিধানসভা ভোটে লড়াইয়ের ঘোষণা -
মানবিকতার নজির শ্রীলঙ্কার, উদ্ধার হওয়া ইরানি নাবিকদের এক মাসের বিনামূল্যে ভিসা -
গ্যাস সংকটে তৎপর সরকার! পরিস্থিতি সামাল দিতে বড় পদক্ষেপ কেন্দ্রের, দেশজুড়ে জারি 'জরুরি' আইন












Click it and Unblock the Notifications