বাস বা গাড়ি চার্জিংয়ের আর কোনও চিন্তা নেই, নিউটাউনে গড়ে উঠছে বৃহত্তম ই–ভেহিক্যাল চার্জিং স্টেশন
বাস বা গাড়ি চার্জিংয়ের আর কোনও চিন্তা নেই, নিউটাউনে গড়ে উঠছে বৃহত্তম ই–ভেহিক্যাল চার্জিং স্টেশন
নিউটাউনে গড়ে উঠছে দেশের বৃহত্তম ইলেকট্রিক ভেহিক্যাল চার্জিং স্টেশন। এখানে ইলেকটিক বাস বা গাড়ি অনায়াসে চার্জ দেওয়া যাবে। কলকাতার বহু জাগায় ভেহিক্যালস চার্জিং স্টেশন থাকলেও, তা অনেকেই ব্যবহার করতে পারছেন না। এবার সমস্যা সমাধানে উদ্যোগী হল হিডকো।

জানা গিয়েছে, এক বেসরকারি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে হিডকো এই ভেহিক্যাল চার্জিং স্টেশন তৈরি করবে। মাত্র দু’মাসের মধ্যেই তৈরি হয়ে যাবে এটি। এর জন্য দেড়শো কোটি টাকা অর্থ বরাদ্দ করা হয়েছে। নিউটাউনের ফিনান্সিয়াল হাবের পাশের জমিতেই গড়ে উঠছে দেশের বৃহত্তম এই চার্জিং স্টেশন। জানা গিয়েছে, এর জন্য পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ সংস্থা বিদ্যুৎ বন্টন করবে। হিডকো সূত্রে জানা গিয়েছে, এখানে ছোট–বড় দু’ধরনের ইলেকট্রিক ভেহিক্যাল চার্জ দেওয়া যাবে। নুন্যতম এক ঘণ্টায় চার্জ করা সম্ভব হবে ও খরচও নুন্যতম।
হিডকোর চেয়ারম্যান দেবাশিস সেন জানিয়েছেন যে বর্তমানে ই–গাড়ির চাহিদা বিশাল। আর নিউটাউন পরিবেশবান্ধব এলাকা ফলে এখানে এই পরিষেবা চালু হওয়ায় সুবিধা হল। শহরে আগেই ই–বাস পরিষেবা চালু হয়ে গিয়েছে এবং বিভিন্ন রুটে ৮০টি বাস চলছে। চলতি বছরের শেষে আরও ৫০টি বাস পথে নামানোর চিন্তাভাবনা চলছে।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications