উদ্বাস্তুদের যন্ত্রণাকে তুলে ধরে এ বছরের বিশ্ব বাংলা শারদ সম্মান পেল বরিশা ক্লাব
বিশ্ব বাংলা শারদ সম্মান পেল বরিশা ক্লাব
এ বছরের বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২১–এর 'সেরার সেরা’ পুরস্কার জিতে নিল বেহালার বরিশা ক্লাব। এ বছর তাদের ভাবনা উদ্বাস্তু। বরিশা ক্লাব তাদের মণ্ডপে তুলে ধরেছে উদ্বাস্তুদের সঙ্কট ও বেদনাকে। গত বছরও এই ক্লাব পরিযায়ী শ্রমিকদের দুর্দশাকে তুলে ধরে সকলের দৃষ্টি আকর্ষণ করে।

বরিশা ক্লাব সেরার সেরা
বরিশা ক্লাবের এ বছরের বিষয় ভাবনার নাম 'ভাগের মা'। বাংলার অতি প্রচলিত প্রবাদ ভাগের মা। কিন্তু এই মণ্ডপে যেন শিল্পী দেখাচ্ছেন, মাটির ভাগ হয়েছে। বাংলাদেশ ভাগ হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গের থেকে। সেই কান্না যেন ধরা দিয়েছে মণ্ডপে। উদ্বাস্তু হওয়ার সেই যন্ত্রণার মাঝে যেন চলে এসেছে ভাগের মা। মা দুর্গা ও তার সন্তানদের পরিযায়ী হিসাবে শৈল্পিকভাবে উপস্থাপনা করা হয়েছে আর এই ভাবনাই দক্ষিণ কলকাতার বরিশা ক্লাবকে ৩৬টি ক্লাবের বিভাগের মধ্যে সেরার পুরস্কার এনে দিয়েছে।

বিশ্ব বাংলা শারদ সম্মানের সূচনা
রাজ্যজুড়ে শ্রেষ্ঠ দুর্গা পুজোকে উদযাপন করার লক্ষ্য নিয়ে পশ্চিমবঙ্গ সরকার ২০১৩ সালে 'বিশ্ব বাংলা শারদ সম্মান' পুরস্কারের সূচনা করেন। সেই থেকে, এটি সমস্ত দুর্গাপূজা আয়োজক কমিটির জন্য একটি মর্যাদাপূর্ণ পুরস্কার। গত বছরের মতো এ বছরও করোনা মহামারির কারণে পুজো কমিটির আবেদনগুলি অনলাইনে জমা পড়েছিল। কলকাতা ও সংলগ্ন এলাকা জুড়ে একাধিক পুজো কমিটির আবেদন জমা পড়েছিল। কলকাতা পুরসভা, দক্ষিণ দমদম পুরসভা, বরানগর পুরসভা, বিধানননগর পুরসভা, হাওড়া পুরসভা সহ পশ্চিমবঙ্গের ২০টি অন্যান্য জেলা এই শারদ সম্মানে অংশ নেয়।

কোন কোন বিভাগে পুরস্কার দেওয়া হয়
বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২১ পুরস্কার দেওয়া হয় একাধিক বিভাগে। পুজো কমিটিগুলিকে সেরার সেরা (৩৬), শ্রেষ্ঠ মণ্ডপ (৫), সেরা দেবী মূর্তি (৫), সেরা আলো (৩), সেরা ঐতিহ্য (২), সেরা ধারণা (৯), বিশেষ পুরস্কার (১৮), সেরা পরিবেশ বান্ধব (৬), সেরা ঢাকেশ্রী (২), সেরা বিশ্ব বাংলা ব্র্যান্ডিং (৫), অন্যরকমের চিন্তাধারা (১), সেরা কোভিড সচেতনতা (পরিচ্ছন্নতা) (১০), সেরা কোভিড যোদ্ধা (১) বিভাগে পুরস্কৃত করা হয়।

১০৩টি পুজো কমিটিকে সম্মানিত
বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২১ সালে মোট ১০৩টি পুজো কমিটিকে পুরস্কার প্রদান করেছে এবং বিভিন্ন পেশার বিখ্যাত ব্যক্তিত্বরা এই বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২১ সালে বিচারকের কাজ করেছেন।
-
বাংলা-বিহারের কয়েকটি জেলা নিয়ে গঠিত হতে চলেছে নতুন কেন্দ্রশাসিত অঞ্চল! ভাইরাল পোস্ট নিয়ে কোন সত্য সামনে এল? -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! ঘূর্ণাবর্তের প্রভাবে বাংলায় বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা -
নতুন রাজ্যপালকে তুমুল আক্রমণ মুখ্যমন্ত্রীর, আনন্দ বোসকে ভয় দেখিয়ে সরানোর অভিযোগ মমতার -
এপ্রিলের অপেক্ষা নয়, আজ থেকেই মিলবে ‘যুবসাথী'!খেতমজুর প্রকল্পেও নতুন ঘোষণা মমতার -
রাষ্ট্রপতির শিলিগুড়ির অনুষ্ঠানে অনুপস্থিত মুখ্যমন্ত্রী মমতা, তীব্র ক্ষোভপ্রকাশ দ্রৌপদী মুর্মুর -
ডিএ মামলায় নতুন ধোঁয়াশা! বকেয়া ভাতা কী পাবেন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষাকর্মীরা? জল্পনা তুঙ্গে -
পশ্চিম এশিয়ার সংঘাতের ছায়া হেঁশেলে! এলপিজি ঘাটতির আশঙ্কায় উৎপাদন বাড়াতে তেল সংস্থাগুলিকে নির্দেশ কেন্দ্রের -
বসন্তের শুরুতেই বৃষ্টির ইঙ্গিত! এই সমস্ত জায়গাগুলিতে জারি হলুদ সতর্কতা, কী জানাচ্ছে হাওয়া অফিস? -
শিলিগুড়িতে রাষ্ট্রপতির সফরে প্রোটোকল লঙ্ঘনের অভিযোগ! এবার মুখ্যসচিবের কাছে জবাব চাইল কেন্দ্র -
Aahar 2026: খাদ্য বাণিজ্য মেলার ঊর্ধ্বে উঠে 'আহার ২০২৬' এখন এশিয়ার সর্ববৃহৎ গ্লোবাল ডেস্টিনেশন -
T20 World Cup 2026 Final: নরেন্দ্র মোদী স্টেডিয়াম কি আনলাকি? ভারতের কেমন রেকর্ড আহমেদাবাদের মাঠে, একনজরে পরিসংখ্যান -
হামলার জন্য প্রতিবেশী দেশগুলির কাছে ক্ষমা চাইলেন ইরানের রাষ্ট্রপতি












Click it and Unblock the Notifications