আসানসোলের পুরবোর্ড গঠন করত বিজেপিই! কাঁথিতে 'অস্তিত্বহীন' ৬৮ টি সিসিটিভি নিয়ে তীব্র কটাক্ষ শুভেন্দুর
আসানসোলের পুরবোর্ড গঠন করত বিজেপিই! কাঁথিতে 'অস্তিত্বহীন' ৬৮ টি সিসিটিভি নিয়ে তীব্র কটাক্ষ শুভেন্দুর
রাজ্যের প্রশাসন দিয়ে ভোট করালে একরকমের ফল আর কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করালে একরকম। যা নিয়ে বিজেপির (BJP) কর্মসূচিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) আক্রমণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। বিধাননগরের পুর নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) চাটার্ড ফ্লাইটে স্বর্গ থেকে দ্বিজেন মুখোপাধ্যায়কে এনেছিলেন বলে তীব্র কটাক্ষ করেছেন।

হিংসার অভিযোগ করে অনশন-অবস্থান
২০২১-এর ২ মে রাজ্যে তৃণমূল তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসে। ইতিমধ্যেই তার বর্ষপূর্তি পালন করেছে তৃণমূল কংগ্রেস। আর বিজেপির তরফে সেই দিন থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় হিংসার অভিযোগ করে অনশন-অবস্থানের কর্মসূচি নেওয়া হয়েছে। এদিন সেখানেই হাজির হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি এদিন অভিযোগ করেন, রাজ্য জুড়ে ভয় ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। তা ভাঙার জন্য বিজেপি জনসচেতনতা বৃদ্ধি করতে চায়। বাংলায় বিজেপি জন জাগরণ তৈরি করতে চায় বলেও মন্তব্য করেছেন তিনি। এব্যাপারে তিনি বিজেপির স্লোগান তুলে ধরেন। প্রসঙ্গত বিজেপির স্লোগান হল, হিংসামুক্ত রাজনীতি ও ভয় মুক্ত বাংলা।

রাজ্যে মানুষের মতামত প্রতিফলিত হতে বাধা
বিরোধী দলনেতা এদিন অভিযোগ করে বলেন, ২০২১-এর বিধানসভা নির্বাচনের পর থেকে রাজ্য যেসব নির্বাচন কিংবা উপনির্বাচন হয়েছে, তাতে মানুষের মতামত প্রতিফলিত হয়নি। একের পর নির্বাচনে ভোট লুটের অভিযোগ করেছেন তিনি। এব্যাপারে দিনহাটায় বিধাসভা নির্বাচনে তৃণমূল প্রার্থীর হার হয়েছিল ৫৭ ভোটে, সেই জায়গায় সেই তৃণমূল প্রার্থী উপনির্বাচনে জেতেন ১ লক্ষ ৬৮ হাজার ভোটে। এছাড়াও বিধাননগরের পুর নির্বাচনে প্রয়াত সঙ্গীত শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়ের ভোট পড়ে যাওয়ার কথাও উল্লেখ করেন। কটাক্ষ করে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় স্বর্গ থেকে চাটার্ড ফ্লাইটে এনে ভোট দিইয়েছেন।

আসানসোলে ২ ভোটে দুই ফল
এদিন শুভেন্দু অধিকারী বলেন পাণ্ডবেশ্বরে এমন কী হল যে তোলামূল পার্টি ৯২ হাজার ভোটে জিতে যায়। তিনি আসানসোলের পুর নির্বাচনের সঙ্গে লোকসভা উপনির্বাচনের ফলের তুলনা করেন। বিরোধী দলনেতা বলেন, পুরনির্বাচনে ১০৬ টি আসনের মধ্যে মাত্র সাতটি আসন তৃণমূল বিজেপিকে দিয়েছিল। কিন্তু আসানসোলের উপনির্বাচনে ১০৬ টির মধ্যে ৫৬ টি ওয়ার্ডে এগিয়ে বিজেপি।

কাঁথিতে পুর নির্বাচন নিয়ে মামলার উল্লেখ
শুভেন্দু অধিকারী এদিন বলেন, কাঁথি পুরসভার নির্বাচন নিয়ে যাঁরা হাইকোর্টে মামলা করেছেন তাঁদের স্যালুট। সেখানে ৯৬ টি সিসিটিভি লাগাতে বলা হয়েছিল, তার রেজিস্টার রয়েছে। যা ফরেনসিকে পাঠালে দেখা যাবে তোলামূল পার্টির লোকেরা একেক জন ১০০ টা করে ভোট দিয়েছে। রাজ্য নির্বাচন কমিশনকে তৃণমূলের শাখা সংগঠন বলে কটাক্ষ করে শুভেন্দু অধিকারী বলেন, তারা হাইকোর্টে জানিয়েছে ৯৬ টির মধ্যে ৬৮ টি সিসিটিভির অস্তিত্ব নেই। এইভাবেই পশ্চিমবঙ্গে জনমতকে সরিয়ে ফেলা হয় বলে অভিযোগ করেছেন তিনি।
-
তালিকা কোথায়? কমিশনকে নিশানা করে বেলদা ও নারায়ণগড়ে মমতার আক্রমণ -
নওদায় তৃণমূলের সভাস্থলে বিশৃঙ্খলা, চেয়ার ছোড়াছুড়ি, অভিষেক আসার আগেই বিক্ষোভ -
পুরুলিয়ায় মমতার ঝড়, অমিত শাহকে স্বৈরাচারী আখ্যা দিলেন মমতা -
অঙ্গ কলিঙ্গের পথে এবার বঙ্গও, পূর্ণ সংখ্যাগরিষ্ঠতায় বিজেপি সরকার গড়ার ডাক অমিত শাহের -
মমতার প্রচার বন্ধে কমিশনের দ্বারস্থ বিজেপি, পাল্টা তৃণমূলের কটাক্ষ: ভয়েই মরিয়া পদক্ষেপ -
এপ্রিলে ‘সঙ্কল্পপত্র' প্রকাশে প্রস্তুত বিজেপি, উন্নয়ন ও বদলের প্রতিশ্রুতিতে ভরসা জাগানোর চেষ্টা -
২০ শতাংশ আসনে হাড্ডাহাড্ডি লড়াই! বাংলার ভোটে বড় ফ্যাক্টর হতে পারে এই কেন্দ্রগুলি -
ধাপে ধাপে প্রকাশ ভোটার তালিকা, চতুর্থ অতিরিক্ত তালিকায় ২ লক্ষ নাম, বাদের সংখ্যা এখনও ধোঁয়াশায় -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
রবিবার রাজ্যে কালবৈশাখীর সতর্কতা, বৃষ্টির সতর্কতা ৬ জেলায় -
LPG সঙ্কট নিয়ে দুশ্চিন্তা বাড়ছে? আর চিন্তা নয়, সাধারণ মানুষের জন্য বাজারে ৫ লক্ষ ইন্ডাকশন কুকস্টোভ আনছে সরকার









Click it and Unblock the Notifications