Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Suvendu Adhikari: তৃণমূলের ঝান্ডা নিয়ে এনআইএ-র উপর হামলা হয়েছে, বিশেষ পুলিশ পর্যবেক্ষকের কাছে অভিযোগ শুভেন্দুর

ভূপতিনগরে এনআইএ( NIA)- উপরে হামলার জন্য সরাসরি তৃণমূল কংগ্রেসকেই কাঠগড়ায় দাঁড় করালেন শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেছেন তৃণমূলের ঝাণ্ডা নিয়ে হামলা চালানো হয়েছে এনআইএ-র উপরে। তার তদন্ত করতে হবে নির্বাচন কমিশনকে। বিশেষ পুলিশ পর্যবেক্ষকের সঙ্গে দেখা করে এমনই অভিযোগ জানিয়েছেন তিনি।

রাজ্য নির্বাচন কমিশনের দফতরে হাজির হয়ে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেখানে বিশেষ পুলিশ পর্যবেক্ষকের সঙ্গে দেখা করে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপির প্রতিনিধিদল। সেখানে শুভেন্দু অধিকারীরা রাজ্য অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচনের দাবি জািনয়েছেন। শুভেন্দু অধিকারী বলেছেন রাজ্য পুলিশ এবার নির্বাচনে তাদের মূল প্রতিপক্ষ।

Suvendu Adhikari

নির্বাচন কমিশনের পুলিশ অবজারভারের সঙ্গে দেখা করে শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, ভোটে বাংলার মতো হিংসা কোথাও হয়নি। ১৫ রাজ্যে ভোট হয়েছে বাংলা মতো হিংসা হয়নি। সেকারণে ভোটে ভোেট নিরাপত্তা সহ একাধিক দাবি জানিয়েছেন তাঁরা। রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়েও অভিযোগ করেছেন তিনি। অবাধ অবং শান্তিপূর্ণ ভোটের দাবি জানিয়েছেন তাঁরা। শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, ভোট পরবর্তী হিংসায় ৬১টি FIR দায়ের করেছে সিবিআই।

তৃণমূল কংগ্রেসকে নিশানা করে শুভেন্দু অধিকারী বলেছেন,বাংলায় তৃণমূলের কোনও শক্তি নাই
সন্দেশখালির পর মানুষ তৃণমূলকে ত্যাগ করেছে। তিনি অভিযোগ করেছেন রাজ্যের সব নির্বাচনে বাহিনীকে বসিয়ে রাখা হয়েছিল। পুরসভা এবং পঞ্চায়েত ভোটে ৫৫ জন খুন হয়েছে। সেকারণে এবার আর লোকসভা ভোটে যেন সেই ঘটনা না ঘটে সেকারণে আগে থেকেই কমিশনে নালিশ জানিয়েছেন।

শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, রাজ্য পুলিশই এবার বাংলায় তাঁদের মূল প্রতিপক্ষ। সেকারণে পুলিশের পদস্থ আধিকারীকদের উপরে নিয়ন্ত্রণ আনতে হবে। গত ২ টি নির্বাচনে পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রেখে ভোট করিয়েছিল বলে অভিযোগ করেেছন রাজ্যের বিরোধি দলনেতা।

প্রসঙ্গত উল্লেখ্য গতকাল ভূপতিনগরে এনআইএ অভিযানের নেপথ্যে বিজেপির হাত রয়েছে বলে বিস্ফোরক অভিযোগ করেছিলেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। তিনি দাবি করেছিলেন বিজেপি নেতা জিতেন তিওয়ারি নিউটাউনে ২৬ মার্চ NIA এসপি ধনরাম সিংয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তাঁর বাড়িতে। সেখানে একটি সাদা রঙের প্যাকেট জিতেন তিওয়ারি দিয়েছিলেন। সেকারণে পরিকল্পনা করে এই কাজ করেছে এনআইএ।

ইতিমধ্যেই এই নিয়ে কমিশনে নালিশ জানিয়েছে তৃণমূল কংগ্রেস। এবং সিসিটিভি ফুটেজ প্রকাশ করার চ্যালেঞ্জ নিয়েছে তৃণমূল কংগ্রেস। পাল্টা জিতেন তিওয়ারিও চ্যালেঞ্জ দিয়েছেন সাত দিনের মধ্যে তাঁরা অভিযোগ প্রমাণ করতে না পারলে মান হানির মামলা করবেন তাঁরা। এদিকে এনআইএ-র তরফে দাবি করা হয়েছে তাঁরা থানায় জানিয়েই গিয়েছিলেন তল্লাশিতে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+