গামছা দিয়ে শ্বাসরোধ করে খুন! তিলজলা-কাণ্ডে চাঞ্চল্যকর রিপোর্ট ময়নাতদন্তে
সকাল থেকে সন্ধ্যা! তিলজলার ঘটনায় দফায় দফায় উত্তেজনা ছড়াল কলকাতার একাংশে। ক্ষোভ-বিক্ষোভে আঁচ গিয়ে পড়ল পুলিশের উপর। একের পর এক পুলিশের গাড়ি থেকে শুরু করে ট্রাফিক কিয়স্ক-বুথ জ্বালিয়ে দেওয়া হল। যা সামলাতে রীতিমত হিমশিম খেতে হয় পুলিশকে।
যদিও এই মুহূর্তে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা রয়েছে। এলাকায় মোতায়েন রয়েছে র্যাফ। আর এর মধ্যেই সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য।

একের পর এক চাঞ্চল্যকর তথ্য।
ইতিমধ্যে এই ঘটনায় সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। ইতিমধ্যে এই ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। আর এরপর থেকে দফায় দফায় অভিযুক্তকে জেরা করা হচ্ছে। আর দীর্ঘ জেরায় সামনে আসছে চাঞ্চল্যকর তথ্য। এমনকি দীর্ঘ পুলিশি জেরায় সে নাকি জানিয়েছে, স্ত্রীর গর্ভপাতের পরেই তান্ত্রিকের শরণাপন্ন হয় অভিযুক্ত। শুধু তাই নয়, নতুন করে স্ত্রী অন্তঃসত্ত্বা হয়। আর তা হওয়ার পরে নাকি হাতুড়ি দিয়ে আঘাত মাথায় করে খুন করা হয় বলে নাকি সে জেরায় জানিয়েছে বলে জানা গিয়েছে। এমনকি মৃতদেহ তান্ত্রিকের কাছে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল বলেও জেরায় অভিযুক্ত জানিয়েছে বলে জানা গিয়েছে।

তান্ত্রিকের খোঁজ চালাচ্ছে পুলিশ
অন্যদিকে অভিযুক্ত ওই তান্ত্রিকের খোঁজ চালাচ্ছে পুলিশ। যার কথাতে এত ঘটনা তাঁকে এখন হাতে পেতে চাইছে পুলিশ আধিকারিকরা। তবে এই ঘটনার পরে দফায় দফায় যেভাবে ক্ষোভ-বিক্ষোভ চলেছে সেই ঘটনায় ইতিমধ্যে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে মৃত ওই কিশোরীর ময়নাতদন্ত শেষ হয়েছে। প্রাথমিক রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। যেখানে কোনও যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি বলেই জানা গিয়েছে। শ্বাসরোধ করেই খুন করা হয়েছে বলে অবশ্য জানা গিয়েছে রিপোর্টে। এমনকি মৃত্যু নিশ্চিত করতে মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে বলেও প্রাথমিক রিপোর্টে সামনে এসেছে।

নিরাপত্তা বাহিনী মোতায়নের দাবি
অন্যদিকে তিলজলা কাণ্ডে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্য সরকার ও কলকাতা পুলিশ 'ব্যর্থ'। তাই কলকাতায় কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়নের দাবি জানালেন বাঁকুড়ার বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। সোমবার এই দাবি জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ্কে চিঠি পাঠিয়েছেন তিনি।
ওই চিঠিতে সৌমিত্র খাঁ লিখেছেন, 'তিলজলায় সাত বছরের নাবালিকাকে নৃশংসভাবে খুন করা হয়েছে। কলকাতা পুলিশে প্রথমে অভিযোগ নিতে চায়নি। ঘণ্টার পর ঘণ্টা নষ্টের পর তল্লাশি শুরু করে পুলিশ নাবালিকার ক্ষত বিক্ষত দেহ উদ্ধার হওয়ার পর ঘটনাটিকে ধামাচাপা দিতে চায় কলকাতা পুলিশ' বলেও অভিযোগ করেছেন।
-
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট












Click it and Unblock the Notifications