Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

হাওড়া স্টেশন চত্বর থেকে জঙ্গি সন্দেহে গ্রেফতার এক! বড় সাফল্য এসটিএফের

জঙ্গি সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করল বেঙ্গল এসটিএফ। হাওড়া স্টেশন এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে আজ শনিবার সকাল থেকে স্টেশন চত্বর থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।

গোয়েন্দাদের দাবি, ওই ব্যক্তি ভিন রাজ্যে পালানোর চেষ্টা করছিলেন। আর তা পালানোর সময়েই ওই ব্যক্তিকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। যা বড়সড় সাফল্য হিসাবেই দেখা হচ্ছে। ধৃত ওই ব্যক্তির বিরুদ্ধে ইউএপিএ-র বিভিন্ন ধারা ছাড়াও একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।

হাওড়া স্টেশন চত্বর থেকে জঙ্গি সন্দেহে গ্রেফতার এক!

গত কয়েকদিন আগেই হুগলি থেকে এক যুবককে গ্রেফতার করা হয়। জঙ্গি সন্দেহে ওই যুবককে গ্রেফতার করে এসটিএফ। ধৃত ওই যুবকের বাড়ি মুর্শিদাবাদ বলে জানা গিয়েছিল। সম্প্রতি হুগলির দাদপুর এলাকাতে মামার বাড়িতে এসেছিল সে। সেখান থেকেই গত কয়েকদিন সকালে ওই যুবককে গ্রেফতার করে এসটিএফ।

কার্যত ঘুম থেকেও ওই যুবককে তুলে নিয়ে যাওয়া হয়। ইতিমধ্যে ধৃত ওই যুবককে কলকাতায় নিয়ে এসে জেরা করছেন তদন্তকারীরা। জানা গিয়েছে, ধৃত ওই যুবক আল কায়দার সক্রিয় সদস্য। জেরা করে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন আধিকারিকরা।

আর সেই সূত্রে ধরেই কি আজ হাওড়া স্টেশন চত্বরে বেঙ্গল এসটিএফের এই অভিযান! জঙ্গি সন্দেহে ধৃত ওই ব্যক্তির নাম নান্নু মিঁয়া বলে জানা গিয়েছে। তদন্তকারীদের দাবি, নান্নুর জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার প্রমাণ রয়েছে। বাড়ি কোচবিহারের দিনহাটায়।
গত বছরের আগস্ট মাসে রুজু হওয়া শাসন থানার একটি কেসে তদন্ত চলাকালীন বেঙ্গল এসটিএফের হাতে উঠে আসে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। যেখানে নান্নুর যোগ থাকার একাধিক চাঞ্চল্যকর তথ্য তদন্তকারীদের হাতে এসেছে বলে জানা গিয়েছে।

বড় সাফল্য এসটিএফের

এরপরেই ধৃত ওই ব্যক্তির খোঁজে তল্লাশি শুরু হয়। তবে আজ শনিবার গোপন সংবাদের ভিত্তিতে হাওড়া স্টেশনে ফাঁদ পেতে বসেন পুলিশের আধিকারিকরা। তদন্তকারীরা জানতে পারেন যে নান্নু মিঁয়া ট্রেন ধরে অন্য রাজ্যে পালিয়ে যাচ্ছে। সেই মতো রেল পুলিশকে অ্যালার্ট করা হয়।

আর তাতেই এসটিএফের হাতে সে ধরা পড়ে বলে জানা গিয়েছে। তবে কোনও নির্দিষ্ট জঙ্গি সংগঠনের সদস্য কিনা তা স্পষ্ট নয়। ইতিমধ্যে ধৃত ওই ব্যক্তিকে জেরা শুরু করেছেন তদন্তকারীরা। ঘটনার পরেই হাওড়া স্টেশনের নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে বলে জানা গিয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+