SSC Meeting at Bikash Bhavan: যোগ্য এবং অযোগ্যদের তালিকা তৈরি! বৈঠক শেষে বড় মন্তব্য চাকরিহারা শিক্ষকদের
SSC Meeting at Bikash Bhavan: যোগ্য এবং অযোগ্যদের তালিকা তৈরি করার কাজ শুরু হয়ে গিয়েছে। আর সেই কাজ আগামী রবিবারের মধ্যেই শেষ হয়ে যাবে। বিকাশ ভবন থেকে বেরিয়ে এমনটাই জানালেন চাকরিহারা শিক্ষকরা। বর্তমান পরিস্থিতিতে আজ শুক্রবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপস্থিতিতে বিকাশভবনে একটি উচ্চপর্যায়ের বৈঠক হয়। যেখানে চাকরিহারাদের তরফে ১২ জন প্রতিনিধি উপস্থিতি। প্রায় তিনঘন্টা ধরে এই বৈঠক হয়।
আর এই বৈঠক (SSC Meeting at Bikash Bhavan) শেষে চাকরি হারারা জানান, সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। যোগ্য ও অযোগ্যদের তালিকা ইতিমধ্যেই তৈরি করতে শুরু হয়ে গিয়েছে বলে জানিয়েছেন এসএসসি চেয়ারম্যান। আর সেই কাজ আগামী শুক্রবারের মধ্যে শেষ হয়ে যাবে। আর তা শেষ হয়ে গেলে আগামী ২১ এপ্রিলের মধ্যে তা প্রকাশ্যে আনার চেষ্টা করা হবে বলে এসএসসি তাদের কথা দিয়েছে বলে দাবি চাকরিহারা শিক্ষকরা। তবে এক্ষেত্রে আইনি পরামর্শ খুবই গুরুত্বপূর্ণ। আর তা নিয়েই সেই তালিকা প্রকাশ করা হবে আশ্বাস পাওয়া গিয়েছে।

তবে চাকরিহারারা বারবার ওএমআরের 'মিরর ইমেজ' প্রকাশের দাবি জানাচ্ছেন। এই বিষয়েও এদিন বিস্তারিত ভাবে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। তবে ওএমআরের 'মিরর ইমেজ' স্কুল সার্ভিস কমিশনের কাছে নেই বলেই তাঁদেরকে জানানো হয়েছে বলে দাবি। এই বিষয়ে সিবিআই'য়ের সাহায্য নেওয়া হবে, এবং সেই প্রতিলিপি প্রকাশ করা হবে বলেও এদিন এসএসসির তরফে জানানো হয়েছে বলে দাবি সুপ্রিম নির্দেশে চাকরি যাওয়া শিক্ষকরা।
SSC Meeting at Bikash Bhavan: আন্দোলনের পথ খোলা থাকবে
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, এসএসসির সঙ্গে দীর্ঘ তিন ঘণ্টা বৈঠকের পরেও আন্দোলনের পথেই থাকতে চান শিক্ষকরা। বৈঠক শেষে সাংবাদিক বৈঠকে তাঁরা জানান, এই বৈঠকে সমস্ত বিষয়ে আলোচনা হয়েছে। সরকারের আশ্বাস পাওয়া গিয়েছে। কিন্তু যতক্ষণ না পর্যন্ত স্কুলে ফিরতে পারছি ততক্ষণ আন্দোলনই পথ বলে দাবি 'সর্বহারা' শিক্ষকদের। এমনকী এই বৈঠক নিয়ে এখনও খুশি কিংবা অখুশি হওয়ার কোনও জায়গা নেই বলেও স্পষ্ণট বার্তা দেওয়া হয়েছে।
SSC Meeting at Bikash Bhavan: বেতন পাওয়া যাবে?
এদিন বৈঠকে শিক্ষামন্ত্রী ফের একবার শিক্ষকদের স্কুলে ফেরার আবেদন জানান। কিন্তু তাতে এখনই রাজি নন চাকরি হারারা। অন্যদিকে বেতন পাওয়া নিয়েও একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। সেই প্রসঙ্গে শিক্ষকরা বলেন, বেতন পোর্টাল খোলা আছে। দেখা যাক কি হয়। সুপ্রিম নির্দেশ আছে। সব ঠিক হবে বলেই আশা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications