কাল কৌশিকী অমাবস্যা, তারাপীঠে ভক্তদের ভিড় সামাল দিতে বিশেষ ট্রেন চালাচ্ছে পূর্ব রেল
রাত পোহালেই কৌশিকী অমাবস্যা। কাল অমাবস্যা লাগছে, ছাড়বে শনিবার। কালই অমাবস্যার নিশিপালন। কথিত আছে, এই তিথিতেই তপস্যায় বসেছিলেন সাধক বামাক্ষ্যাপা। কৌশিকী অমাবস্যায় লক্ষাধিক মানুষের ঢল নামে তারাপীঠে।

পুণ্যার্থী ও যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে তারাপীঠে কৌশিকী অমাবস্যা মেলা উপলক্ষে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল। হাওড়া ও রামপুরহাটের মধ্যে আগামীকাল শুক্রবার ছাড়াও শনি ও রবিবার এই ট্রেন চলবে। ০৩০০১ আপ হাওড়া-রামপুরহাট স্পেশ্যাল ট্রেন সকাল ৫টা ৪৫ মিনিটে ছেড়ে রামপুরহাট পৌঁছবে সকাল ৯টা ৪৫ মিনিটে।
এই ট্রেনের শেওড়াফুলিতে ছাড়ার সময় সকাল ৬টা ১৪ মিনিট, ব্যান্ডেলে ৬টা ৪০, বর্ধমানে ৭টা ৩৮, গুসকরায় ৮টা ১২, বোলপুর (শান্তিনিকেতন)-এ ৮টা ৩৩, সাঁইথিয়ায় ৯টা ৫ মিনিট। প্রতিটি স্টেশনেই ট্রেনটির ২ মিনিট করে স্টপেজ ধার্য রয়েছে।
রামপুরহাট থেকে হাওড়ার অভিমুখে এই বিশেষ ট্রেনটি রওনা দেবে সকাল ১১টা ৩২ মিনিটে। সাঁইথিয়ায় সময় বেলা ১২টা ২, বোলপুর (শান্তিনিকেতন)-এ ১২টা ৩৫, গুসককরায় ১টা, বর্ধমানে ১টা ৩৩, ব্যান্ডেলে ২টো ৫০, শেওড়াফুলিতে ৩টে ১২। ট্রেনটি হাওড়া পৌঁছনোর সময় বিকেল ৩টে ৫৫ মিনিট। ট্রেনটিতে দ্বিতীয় শ্রেণী (জিএস)-র ৮টি ও ২টি এসএলআর-সহ ১০টি বগি থাকবে। মেল বা এক্সপ্রেসের ভাড়া অনুযায়ী টিকিটের দাম ধার্য হবে।
এদিকে, তারাপীঠে ব্যাপক পুলিশি নিরাপত্তার বন্দোবস্ত করা হচ্ছে। জানা গিয়েছে, ৫০০ আধিকারিক-সহ দেড় হাজার পুলিশকর্মী ও ২০০০ সিভিক ভলান্টিয়ার রাখা হচ্ছে। প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে রয়েছে ওয়াচ টাওয়ার। সিসিটিভিও লাগানো হয়েছে ব্যাপক পরিমাণে। মন্দির চত্ত্বরও সাজানো হয়েছে। মায়ের আরতি ও পুজো দেখানোর জন্য বসানো হয়েছে জায়ান্ট স্ক্রিন। কথিত আছে, এই তিথিতেই মা তারা কৌশিকী রূপে বিশেষ সন্ধিক্ষণে শুম্ভ-নিশুম্ভ দমন করেছিলেন। সেই থেকেই কৌশিকী অমাবস্যা। দশ মহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা মা তারা, কৌশিকী তাঁর এক রূপ। ধ্যানমগ্ন সাধাক বামদেব এই তিথিতেই মায়ের আবির্ভাব উপলব্ধি করেছিলেন।
-
গিরিশ পার্ক কাণ্ডে নতুন মোড়! মোদীর ব্রিগেডের দিনই উত্তেজনা, শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগে রিপোর্ট চাইল EC -
ভোটের আগে আইনি লড়াই! ভবানীপুরে মনোনয়নের আগে হাইকোর্টে শুভেন্দু -
ডিএ বকেয়া পরিশোধে রাজ্যের নতুন রূপরেখা, মার্চ থেকেই মিলবে প্রথম কিস্তি -
আমলা ও পুলিশ বদলি নিয়ে তীব্র সুর, জনতার প্রতিরোধ গড়ার ডাক মমতার -
ভোটের আগে প্রশাসনে বড় ধাক্কা, নবান্নের সিদ্ধান্ত বাতিল করে ১৫ আইপিএসকে ভিনরাজ্যে পাঠাল নির্বাচন কমিশন -
দিল্লিতে মোদীর সঙ্গে বৈঠকের পরেই চূড়ান্ত জল্পনা, আজই কি আসছে বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা? জানুন -
ভোটের আগে চমক হুমায়ুন কবীরের, ১৮২ আসনে প্রার্থী দিয়ে নতুন সমীকরণের ইঙ্গিত -
ইরান সংকটে টানাপোড়েন, ১৭ দিনের যুদ্ধের মাঝে সরে যাওয়ার ইঙ্গিত ট্রাম্পের -
বিবেচনাধীন ভোটার ইস্যু: ২১ লক্ষ নামের নিষ্পত্তি, কবে বেরবে সাপ্লিমেন্টারি তালিকা? জানুন -
যোগী, অখিলেশ থেকে গম্ভীর, কুলদীপের বিয়ের রিসেপশনে চাঁদের হাট -
কেন্দ্র বনাম রাজ্য সংঘাত চরমে! আইপ্যাক মামলায় CBI তদন্ত কী জরুরি? আজ সুপ্রিম কোর্টে শুনানি -
আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে তর্কের ঝড়, মৌলিক অধিকার ঘিরে কেন্দ্র রাজ্য সংঘাত তুঙ্গে












Click it and Unblock the Notifications