Sealdah Division Local Train: ক্যানিং-নামখানা লাইনে মধ্যরাতে বিশেষ লোকাল! কখন ছাড়বে জানুন
Sealdah Division Local Train: রাত পোহালেই সপ্তম দফার নির্বাচন (Lok Sabha Election 2024) একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি। নির্বাচনকে মাথায় রেখে ১লা জুন শনিবার শিয়ালদহ ডিভিশনে বিশেষ ট্রেন চালাবে পূর্ব রেল। স্পেশাল EMU ট্রেন ২রা জুন মধ্যরাতেও।
ইতিমধ্যে রেলের (Indian Rail) তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি (Sealdah Division Local Train) দেওয়া হয়েছে। অন্যদিকে শনিবার প্রত্যেকদিনের মতো নির্দিষ্টদিনের মতোই সকাল ৭টা থেকেই মেট্রো (Kolkata Metro) চলবে বলে জানানো হয়েছে।

Sealdah Division Local Train: মধ্যরাতে বিশেষ ট্রেন
লোকসভা নির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণ করতে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। আর সে কথা মাথায় রেখে দক্ষিণ ২৪ পরগনার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের বিশেষ ট্রেন (Sealdah Division Local Train) চালানোর আবেদন করেন পূর্ব রেলকে। বিপুল সংখ্যক ভোটকর্মীর যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখেই এই আবেদন জানানো হয়।
সেই মতো পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন (Sealdah Division Local Train) ১লা জুন এবং ২রা জুনের মধ্যরাতে ডায়মন্ড হারবার, ক্যানিং এবং নামখানা থেকে শিয়ালদহ (সাউথ) এর উদ্দেশ্যে স্পেশাল EMU ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Sealdah Division Local Train: কখন ছাড়বে ট্রেন?
নামখানা - শিয়ালদহ স্পেশাল ১লা জুন রাত ১১:৪৫ মিনিটে নামখানা থেকে ছেড়ে ২রা জুন রাত ০২:২০ মিনিটে শিয়ালদহ পৌঁছবে। ডায়মন্ড হারবার শিয়ালদহ স্পেশাল ২রা জুন রাত ০১:০০ টায় ডায়মন্ড হারবার থেকে ছেড়ে রাত ০২:২৭ মিনিটে শিয়ালদহ (Sealdah Division Local Train) পৌঁছবে।
ক্যানিং - শিয়ালদহ স্পেশাল ২রা জুন রাত ০১:০০ টায় ক্যানিং থেকে ছেড়ে রাত ০২:০৫ মিনিটে শিয়ালদহ পৌঁছবে।এছাড়াও, ৩৪১৬৫ বজবজ - শিয়ালদহ EMU লোকাল ২রা জুন রাত ১২:০৫ এর পরিবর্তে রাত ১২:৩০ টায় বজবজ থেকে ছাড়বে।
স্পেশাল ট্রেনগুলি হল্ট এবং ফ্ল্যাগ স্টেশন সহ সমস্ত স্টেশনেই (Sealdah Division Local Train) থামবে। এমনটাই পূর্ব রেলের তরফে জানানো হয়েছে।
-
গিরিশ পার্ক কাণ্ডে নতুন মোড়! মোদীর ব্রিগেডের দিনই উত্তেজনা, শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগে রিপোর্ট চাইল EC -
ভোটের আগে আইনি লড়াই! ভবানীপুরে মনোনয়নের আগে হাইকোর্টে শুভেন্দু -
ডিএ বকেয়া পরিশোধে রাজ্যের নতুন রূপরেখা, মার্চ থেকেই মিলবে প্রথম কিস্তি -
আমলা ও পুলিশ বদলি নিয়ে তীব্র সুর, জনতার প্রতিরোধ গড়ার ডাক মমতার -
ভোটের আগে প্রশাসনে বড় ধাক্কা, নবান্নের সিদ্ধান্ত বাতিল করে ১৫ আইপিএসকে ভিনরাজ্যে পাঠাল নির্বাচন কমিশন -
দিল্লিতে মোদীর সঙ্গে বৈঠকের পরেই চূড়ান্ত জল্পনা, আজই কি আসছে বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা? জানুন -
ভোটের আগে চমক হুমায়ুন কবীরের, ১৮২ আসনে প্রার্থী দিয়ে নতুন সমীকরণের ইঙ্গিত -
ইরান সংকটে টানাপোড়েন, ১৭ দিনের যুদ্ধের মাঝে সরে যাওয়ার ইঙ্গিত ট্রাম্পের -
বিবেচনাধীন ভোটার ইস্যু: ২১ লক্ষ নামের নিষ্পত্তি, কবে বেরবে সাপ্লিমেন্টারি তালিকা? জানুন -
যোগী, অখিলেশ থেকে গম্ভীর, কুলদীপের বিয়ের রিসেপশনে চাঁদের হাট -
কেন্দ্র বনাম রাজ্য সংঘাত চরমে! আইপ্যাক মামলায় CBI তদন্ত কী জরুরি? আজ সুপ্রিম কোর্টে শুনানি -
আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে তর্কের ঝড়, মৌলিক অধিকার ঘিরে কেন্দ্র রাজ্য সংঘাত তুঙ্গে












Click it and Unblock the Notifications