পশ্চিমবঙ্গে এসআইআর-এর এনুমারেশন ফর্ম বিলি প্রায় সম্পূর্ণ, শনিবার পর্যন্ত হিসাব দিল নির্বাচন কমিশন
পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। ভারতের নির্বাচন কমিশন জানিয়েছে, রাজ্যের প্রায় ৯৯.৭৪ শতাংশ ভোটারের কাছে এনুমারেশন ফর্ম পৌঁছে গিয়েছে। শনিবার রাত পর্যন্ত হিসাব অনুযায়ী, মাত্র ২ লক্ষ মানুষের কাছে ফর্ম পৌঁছনো বাকি রয়েছে।
কমিশন সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজ্যের মোট ৭.৬৬ কোটি ভোটারের মধ্যে ৭ কোটি ৬৪ লক্ষ মানুষ এই ফর্ম হাতে পেয়েছেন। এর মধ্যে প্রায় ৪১.২ শতাংশ ফর্মের ডিজিটাইজেশনও সম্পন্ন হয়েছে। সব মিলিয়ে এখনও পর্যন্ত ৩ কোটি ১৫ লক্ষ ফর্ম ডিজিটাইজ করা হয়েছে।

বিহারের পর পশ্চিমবঙ্গ-সহ আরও ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) পুরোদমে শুরু হয়েছে। কমিশন এনুমারেশন ফর্ম বিতরণ ও জমা নেওয়ার জন্য এক মাস সময় দিয়েছে। গত ৪ নভেম্বর এই প্রক্রিয়া শুরু হয়েছিল, যা আগামী ৪ ডিসেম্বর শেষ হবে।
৯ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে। ফর্ম বিলি ও জমা নেওয়ার তৃতীয় সপ্তাহ চলছে এখন। হাতে বেশি সময় নেই। তাই এই প্রক্রিয়াকে আরও গতিশীল করতে চাইছে কমিশন।
ইতিমধ্যে, উত্তর কলকাতার বেলেঘাটার সাত জন বুথ স্তরের আধিকারিককে (বিএলও) নির্বাচন কমিশনের পক্ষ থেকে শোকজ নোটিস পাঠানো হয়েছে। অভিযোগ উঠেছে যে, তাঁরা এখনও পর্যন্ত খুবই কম সংখ্যক ফর্ম ডিজিটাইজ করেছেন। তাঁদের কাছে কাজের এই দেরির ব্যাখ্যা চাওয়া হয়েছে।
-
বিচার বিভাগীয় কর্তাদের সব লজিস্টিক সহায়তা দিতে হবে, রাজ্য ও নির্বাচন কমিশনকে নির্দেশ সুপ্রিম কোর্টের -
পশ্চিমবঙ্গে উধাও আইনের শাসন, রাজ্যসভায় তৃণমূলকে নিশানা নাড্ডার -
SIR বিতর্কে নতুন পদক্ষেপ! অমীমাংসিত ভোটার ইস্যুতে ট্রাইবুনাল গঠনের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
টানা দ্বিতীয়বার টি-২০ বিশ্বকাপ জিতল মেন ইন ব্লু! মোটা অঙ্কের পুরস্কার পেল ভারত, কোন দল কত টাকা পেল? জানুন -
ভোটের প্রতিশ্রুতি পূরণে নতুন উদ্যোগ, বাংলাদেশে ইমাম, পুরোহিত ও যাজকদের জন্য মাসিক ভাতা চালুর ঘোষণা -
ভোট ঘিরে কমিশনের সঙ্গে বৈঠক! SIR ইস্যুতে ক্ষোভ বামেদের, কী কী অভিযোগ ও দাবি তুলল বিরোধীরা? -
'সুপ্রিম কোর্টে গিয়েছেন যখন…'! জ্ঞানেশের মন্তব্যে ক্ষোভ, পাল্টা জবাব দিলেন চন্দ্রিমা, কী বললেন? -
'আমাকে বলছেন ডোন্ট শাউট'! জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকের পর কী বললেন তৃণমূলের চন্দ্রিমা ভট্টাচার্য? -
শেয়ার বাজারে বড় ধস! এক ধাক্কায় বেড়ে গেল তেলের দাম, কত? চাপে বিনিয়োগকারীরা -
বিশ্বকাপের সেরা সঞ্জু পারফরম্যান্সের জন্য কৃতিত্ব দিলেন 'ক্রিকেট ঈশ্বর'কে, সচিনকে নিয়ে কী বললেন স্যামসন -
ভারতের টি২০ বিশ্বকাপ জয়ের পর কী বললেন সচিন-কোহলি? -
'ভুল করলে কাউকে ছাড়া হবে না'! প্রশাসনিক বৈঠকে ডিজি বিনীত গোয়েল-সহ আধিকারিকদের সতর্ক করলেন জ্ঞানেশ









Click it and Unblock the Notifications