Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

SFI Rally Saltlake: একাধিক দাবিতে এসএফআইয়ের বিকাশ ভবন অভিযান, ধুন্ধুমার পরিস্থিতি, লাঠিচার্জ পুলিশের

SFI Rally Saltlake: এসএফআই'য়ের বিকাশ ভবন অভিযান ঘিরে একেবারে ধন্ধুমার পরিস্থিতি। বাংলার শিক্ষা ব্যবস্থার অবনতি সহ একাধিক ইস্যুতে আজ সোমবার সল্টলেকের করুণাময়ী থেকে বিকাশ ভবন অভিযানের ডাক দেয় এসএফআই। আর সেই মিছিল শুরু হতেই একের পর এক এসএফআই কর্মী সমর্থকদের গ্রেফতার করতে শুরু করে পুলিশ। যা নিয়ে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়।

কার্যত পুলিশের সে বাঁধা পেরিয়েই মিছিল করতে থাকেন এসএফআআই নেতা কর্মীরা। যদিও বিকাশভবনের অনেক আগেই পুলিশের বিশাল গার্ডরেল ছিল। কিন্তু সেই গার্ডরেল টপকে বিকাশ ভবনের ভিতরে ঢোকার চেষ্টা করেন কেউ কেউ। ক্রমশ পরিস্থিতি হাতের বাইরে যেতে থাকে। এরপর কার্যত পুলিশ একপ্রকার বাধ্য হয়েই ব্যাপক লাঠিচার্জ করে। শুরু হয় ব্যাপক ধরপাকড় (SFI Rally Saltlake) ।

SFI Rally Saltlake

একাধিক নেতা-কর্মীকে গ্রেফতার করে প্রিজন ভ্যানে তোলে পুলিশ। কিন্তু সেই গাড়ি আটকে একেবারে বিক্ষোভ দেখতে শুরু করেন বিক্ষোভকারীরা। শুধু তাই নয়, অনেক বিক্ষোভকারী রাস্তায় শুয়েও পড়েও বিক্ষোভ দেখাতে থাকে। একেবারে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা বিধাননগর করুণময়ী এলাকায়।

বিক্ষোভকারীদের দাবি, আমারা শান্তিপূর্ণ ভাবে বাংলার শিক্ষার হাল নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে দেখা করতে এসেছিলাম। কিন্তু পুলিশ জোর করে সবাইকে গ্রেফতার শুরু করল। ইচ্ছাকৃত ভাবে অশান্তির পরিস্থিতি তৈরি করা হল বলে দাবি।

শুধু তাই নয়, পুলিশের লাঠির আঘাতে বেশ কয়েকজন বিক্ষোভকারী অসুস্থ হয়ে পড়েন বলেও দাবি এসএফআই'য়ের। শুধু তাই নয়, কয়েকশ কর্মীকে বিধাননগর কমিশনারেট গ্রেফতার করেছে। তাদের না ছাড়া পর্যন্ত অবস্থান বিক্ষোভ চলবে বলেও হুঁশিয়ারি এসএফআই'য়ের। ঘটনাকে কেন্দ্র করে একেবারে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়। ঘটনার পরে বিশাল পুলিশ বাহিনী বিকাশ ভবনের সামনে মোতায়েন করা হয়েছে।

অন্যদিকে পুলিশ সূত্র খবর, এদিনের কর্মসূচির জন্য কোনও অনুমতি নেওয়া হয়নি পুলিশের তরফে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+