দুই ফ্লাইওভারের সংযোগের কাজ! শহরের কোন রুটে ভোগান্তির আশঙ্কা, জেনে নিন বিস্তারিত
মা উড়ালপুলের সঙ্গে যুক্ত করা হচ্ছে এজেসি বোস রোড ফ্লাইওভারকে। এই কাজের জন্য মঙ্গলবার থেকে একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হবে। সার্কাস এভিনিউ, কড়েয়া রোড, বেকবাগানের একাংশ বন্ধ রাখা হবে।
মা উড়ালপুলের সঙ্গে যুক্ত করা হচ্ছে এজেসি বোস রোড ফ্লাইওভারকে। এই কাজের জন্য মঙ্গলবার থেকে একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হবে। সার্কাস এভিনিউ, কড়েয়া রোড, বেকবাগানের একাংশ বন্ধ রাখার কথা জানানো হয়েছে কলকাতা পুলিশের তরফে।

মঙ্গলবার থেকে সার্কাস এভিনিউ থেকে এজেসি বোস রোডের দিকে যাওয়ার নাসিরুদ্দিন রোড বন্ধ রাখা হবে। রাস্তার ওই অংশে ব্রিজের গার্ডার লাগানোর কাজ বাকি রয়েছে। গার্ডার লাগানোর কাজ শেষ হয়ে গেলে ওই রাস্তা আবার খুলে দেওয়া হবে।
মঙ্গলবার থেকে সার্কাস এভিনিউ-এর একাংশ বন্ধ থাকবে। কড়েয়া রোড থেকে বেকবাগান পর্যন্ত রাস্তার অংশে যান চলাচল বন্ধ রাখা হবে। বলা যেতে পারে পার্ক সার্কাস সেভেন পয়েন্টস থেকে একেবারে মিন্টো পার্ক পর্যন্ত রাস্তার অংশে যান চলাচন বন্ধ রাখা হবে।
দুপুর একটা পর্যন্ত বাস-মিনিবাস যাবে পার্ক স্ট্রিট দিয়ে। তারপর রাত নটা পর্যন্ত বাস যাবে শেক্সপিয়র সরণি দিয়ে। ছোট গাড়ি কংগ্রেস এগজিবিশন রোড দিয়ে নাসিরুদ্দিন রোড ধরবে। তারপর ওই গাড়ি কড়েয়া হয়ে, ওয়েস্ট রেঞ্জ রোড হয়ে এজেসি বোস রোড ধরবে।
বাস ও ভারী গাড়ির ক্ষেত্রে সৈয়দ আমির আলি এভিনিউ থেকে পার্ক সার্কাস সেভেন পয়েন্টসের দিকে যাওয়ার বন্দোবস্ত করা হচ্ছে।
ডাইভার্সানের জেরে হয়রানি যে হতে পারে তা স্বীকার করে নেওয়া হয়েছে ট্রাফিক পুলিশের তরফ থেকে।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications