মেয়েটা মারা গিয়ে কলেজগুলো ঠিক করার কাজ হচ্ছে, বিস্ফোরক বক্তব্য নির্যাতিতার বাবার
জুনিয়র চিকিৎসকরা স্বাস্থ্য ভবনের বাইরে রাস্তায় বসে রয়েছেন। আন্দোলন আরও দৃঢ় হচ্ছে। বহু জায়গা থেকে সাধারণ মানুষ তাদের পাশে রয়েছেন। তার মধ্যে নাড়িয়ে দিয়েছে আরজি করের নির্যাতিতা তরুণীর বাবার বক্তব্য।
মেয়ে মারা গিয়ে সমস্ত কলেজগুলোকে ঠিক করার চেষ্টা হচ্ছে। এই মারাত্মক বক্তব্য রেখেছেন নির্যাতিতা তরুণী চিকিৎসকের বাবা। তিনি নিজেও গতকাল রাতে স্বাস্থ্যভবনের সামনে জুনিয়র চিকিৎসক আন্দোলনকারীদের সঙ্গে যোগ দিয়েছিলেন।

আরজি কর হাসপাতালে ৩১ বছর বয়সী জুনিয়র চিকিৎসকের উপর অকথ্য অত্যাচার হয়। তাকে খুন করা হয়। একাধিক ব্যক্তি ওই নির্যাতনে জড়িয়ে। এমনই দাবি উঠে আসছে আন্দোলনকারীদের থেকে। দ্রুত তাদের গ্রেফতার করে শাস্তি দিতে হবে। এই দাবি উঠছে বিভিন্ন মহল থেকে। এর আগে লালবাজার অভিযান করেছেন জুনিয়র চিকিৎসকরা। এবার স্বাস্থ্য ভবনের সামনে রাস্তায় আন্দোলন করছেন তাঁরা।
স্বাস্থ্য সচিবকে সরানোর দাবি তুলেছেন আন্দোলনকারীরা। কিন্তু সরকার সেই দাবি শোনেনি। গতকাল বিকাল থেকে আন্দোলনকারীরা রাস্তায় বসে রয়েছেন রাতে খাওয়া দাওয়া রাস্তাতেই হয়েছে আজ বুধবারও সেখানেই আন্দোলন চলছে। সেখানে রাতে উপস্থিত ছিলেন নির্যাতিতার বাবা।
তিনি বলেন, " কলেজগুলোর এই অবস্থা আমি জানতাম না। আজকে আমার মেয়েটা মারা গিয়ে কলেজগুলোকে ঠিক করার চেষ্টা হচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা ঠিক করার চেষ্টা হচ্ছে। ছ'মাস বা এক বছর আগে যদি এটা হত। তাহলে আমার মেয়ের সঙ্গে জঘন্য ঘটনা ঘটত না।" তাহলে কি নির্যাতিতার বাবা এবার সরাসরি সরকারের দিকেই অভিযোগের আঙুল তুলছে? এই প্রশ্ন আরও জোরালো হচ্ছে।
আরজি কর হাসপাতালে একের পর এক দুর্নীতির অভিযোগ উঠে আসছে। তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের নাম জড়িয়ে রয়েছে। এছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ নাম উঠে আসছে। হাসপাতালের বিভিন্ন বিভাগ রয়েছে তদন্তকারীদের আতসকাঁচের তলায়। শুধু আরজি কর নয়। অন্যান্য সরকারি হাসপাতালে ভিতরেও দুর্নীতি চলছে। থ্রেট কালচার হাসপাতালে অঙ্গ হয়ে উঠেছে পড়ুয়াদের সঙ্গে। এইসব মারাত্মক অভিযোগ উঠে আসছে।
তাহলে কি এবার এই সব কিছুর বিরুদ্ধেই নির্যাতিতার বাবা আঙুল তুলছেন? নির্যাতিতা কি এইসব জানতে পেরে গিয়েছিলেন?
-
ব্রিগেড থেকে বড় ঘোষণা! ১৮,৮৬০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস, কী বললেন মোদী? -
রাজ্যে দুই দফায় বিধানসভা নির্বাচন, কোন দিন কোন কেন্দ্রে ভোটগ্রহণ? -
বসন্তে ঝড় বৃষ্টি, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি, উত্তরবঙ্গেও সতর্কতা -
স্বস্তির খবর! হরমুজ প্রণালী পারের অনুমতি পেল দুই ভারতীয় LPG জাহাজ, কাটতে পারে রান্নার গ্যাস সঙ্কট -
দোরগোড়ায় পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট! এই সময়ের মধ্যেই নির্ঘণ্ট প্রকাশের সম্ভাবনা, কয় দফায় ভোট? জানুন বিস্তারিত -
ভোট ঘোষণার আগেই ১৫০০ টাকা! ঠিক কত লক্ষ বেকার ভোটার? সামনে এল পরিসংখ্যান -
বছরে ৪.৮ লাখ আয় গৃহকর্মীর! তবে কী আইটি ফ্রেশারদের থেকেও বেশি রোজগার? প্রশ্নে সোশ্যাল মিডিয়ায় নতুন বিতর্ক -
ভোট ঘোষণার আগেই মমতার মাস্টারস্ট্রোক, বকেয়া ডিএ মিটিয়ে দেবে রাজ্য -
ব্রেকিং: অবশেষে ঘোষণা হল বাংলার ভোটের নির্ঘণ্ট! কবে, কত দফায় নির্বাচন? জানিয়ে দিল কমিশন -
গিরিশ পার্কে উত্তেজনা, মন্ত্রী শশী পাঁজার বাড়ি ঘিরে ইটবৃষ্টি, তৃণমূল বিজেপি তরজা চরমে -
যুদ্ধের আঁচ ঘরে ঘরে! রান্নাঘর থেকে বাথরুম, বাড়তে পারে একাধিক নিত্যপণ্যের দাম, তালিকায় কী কী? জেনে নিন -
মোদীর সভার জন্য সব পথ মিশছে ব্রিগেডে, লাখ পাঁচেক জনসমাগমের আশায় বিজেপি নেতৃত্ব












Click it and Unblock the Notifications