RG Kar Financial Scam: আরজি কর আর্থিক দুর্নীতিতে নজরে কারা? চিঠি দিয়ে রাজ্যকে নাম জানাল সিবিআই
RG Kar Financial Scam: ধর্ষণ এবং খুনের মামলার পাশাপাশি আরজি করের আর্থিক দুর্নীতির মামলার তদন্ত করছে সিবিআই। আর এই মামলার তদন্তে নেমে ইতিমধ্যে একাধিক নাম পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর সেই নামের তালিকায় রাজ্যকে দিল সিবিআই। এই মর্মে সম্প্রতি রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমকে একটি চিঠি দেওয়া হয়েছে।
আর তাতে চিকিৎসক সুজাতা ঘোষ এবং অপর এক চিকিৎসক দেবাশিস সোমের নাম আছে বলে জানা যাচ্ছে। সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি হয়। আর সেই শুনানি প্রেক্ষিতে রাজ্যকে চিঠি পাঠাল সিবিআই। আর সেখানে স্পষ্ট জানিয়ে দেওয়া হল আর্থিক দুর্নীতি মামলায় কারা তদন্তের আওতায় রয়েছেন (RG Kar Financial Scam) ।

বলে রাখা প্রয়োজন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বিশেষ বেঞ্চে ধর্ষণ এবং খুন সংক্রান্ত মামলার শুনানি চলছে। গত শুনানিতে একাধিক বিষয় উঠে এসেছে। শিউধু তাই নয়, সিবিআই তদন্তের আওতায় আছে এমন একাধিক ব্যক্তি আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের বেশ কয়েকটি পদে এখনও রয়েছেন। তাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওপ্যা হয়নি। এই অবস্থায় দ্রুত সংশ্লিষ্ট ব্যক্তিদের সাসপেন্ড করা কিংবা ছুটিতে পাঠানোর আর্জি সুপ্রিম কোর্টে জানানো হয়।
সেই সময় রাজ্যের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে, এমন নাম থাকলে বা তা সংশ্লিষ্ট ব্যক্তিদের তালিকা দেওয়া হলে অবশ্যই ব্যবস্থা নেবে সরকার। এমনকি প্রভাবশালী হলেও রাজ্য সরকার ব্যবস্থা নেবে বলেও সুপ্রিম কোর্টে জানান আইনজীবী। আর এহেন সওয়াল জবাবে সুপ্রিম কোর্ট সিবিআই এমন ব্যক্তিদের নামের তালিকা রাজ্যকে দেওয়ার কথা জানায়। এমনকি সেই নামের তালিকা পেলে আইন মেনে যাতে রাজ্য পদক্ষেপ করে সেই কথাও জানানো হয়।
আর এরপরেই রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমকে চিঠি দিল সিবিআই। সেখানে নামের পাশাপাশি সুপ্রিম কোর্টের এহেন পর্যবেক্ষণও উল্লেখ করা হয়েছে। আর তা মেনেই যে এই চিঠি তাও জানানো হয়েছে। শুধু তাই নয়, চিকিৎসক সুজাতা ঘোষ এবং দেবাশিস সোমের বিরুদ্ধে বেশ কিছু তথ্য পাওয়া গিয়েছে।
বিশেষ করে হাসপাতাল এবং মেডিক্যাল কলেজের বিভিন্ন জিনিস কেনা থেকে বহু ক্ষেত্রেই এই দুজনের ভূমিকা রয়েছে। কিন্তু দুর্নীতির বিষয়ে কতটা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে বলেও সিবিআই চিঠিতে উল্লেখ করেছে বলে খবর। শুধু তাই নয়, তদন্তে আরও নাম উঠে আসলে তাও রাজ্যকে জানানো হবে বলে স্বাস্থ্য সচিবকে লেখা চিঠিতে উল্লেখ সিবিআই'য়ের।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications