Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সন্দীপ ঘোষের আবেদন গুরুত্বই পেল না হাইকোর্টে, কী পর্যবেক্ষণ আদালতের!

কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েও বিশেষ লাভ হল না সন্দীপ ঘোষের। জামিনের আবেদন আগেও খারিজ হয়েছিল। এখন বেআইনি ভাবে আটকে রাখার অভিযোগও গুরুত্ব পেল না কলকাতা হাইকোর্টে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বিষয়টিকে তেমন গুরুত্বই দিলেন না।

আরজি করের দুর্নীতি মামলায় ধৃত সন্দীপ ঘোষ ও অন্যান্যরা। এই মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তদন্ত করছে। আরেক সংস্থা ইডিও এই মামলায় তদন্ত করছে৷ একাধিক বার সন্দীপ ঘোষকে জেরাও করে ফেলেছেন তদন্তকারীর। জেলে গিয়েও জিজ্ঞাসাবাদ করা হয়েছে আরজি কর হাসপাতালের প্রাক্তন সুপারকে।

Sandip Ghosh

নিম্ন আদালতে জামিনের আবেদন খারিজ হয়েছিল সন্দীপ ঘোষ সহ অন্যদের। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সন্দীপ ঘোষরা। বেআইনি ভাবে আটকে রাখার অভিযোগ করা হয়েছিল। কিন্তু সেই অভিযোগ গুরুত্ব পেল না হাইকোটে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলা উঠেছিল।

এদিন এই মামলায় আদালতের পর্যবেক্ষণ, ৭ অক্টোবর নিম্ন আদালতের নির্দেশ দিয়েছিল৷ সেই নির্দেশ অনুযায়ী ২১ অক্টোবর ওই আদালতেই সন্দীপ ঘোষদের হাজির করানোর কথা ছিল। সিবিআই স্পেশাল কোর্টের এক্তিয়ার আছে প্রয়োজনীয় পদক্ষেপ করার। স্পেশাল সিবিআই কোর্টের নির্দেশ অনুযায়ী তাদের যদি হাজির না করানো হয়, সেক্ষেত্রে ওই রায় চ্যালেঞ্জ করে সংশ্লিষ্ট জায়গায় আবেদন করতে হবে। অর্থাৎ এই মামলায় কলকাতা হাইকোর্ট সন্দীপ ঘোষ ও অন্যান্য বিচারাধীন বন্দিদের আবেদনের তেমন কোনও গুরুত্ব দিল না।

এদিন হাইকোর্টে আইনজীবীদের বক্তব্য, এই ক্ষেত্রে রায়ের রিভিশন চাওয়া যেতে পারে। কিন্তু প্রাথমিকভাবে কোনও অনৈতিক দেখছে না হাইকোর্ট। অর্থাৎ, জেলেই আপাতত বন্দি থাকতে হবে তাদের। বিশেষ সিবিআই আদালতই এই মামলা শুনছে। সেখানেই আবেদন করতে হবে। আরজি কর হাসপাতালের সুপার থাকাকালীন একাধিক দুর্নীতি অভিযোগ উঠেছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+