Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আবেশের মৃত্যর ঘটনায় গ্রেফতার আরও ১ মদের দোকানের কর্মী

কলকাতা, ২৮ জুলাই : সানি পার্কের বহুতলের পার্কিং লটে আবেশ দাশগুপ্তর রহস্যজনক মৃত্যর ঘটনায় আরও এক মদের দোকানের কর্মীকে গ্রেফতার করল পুলিশ। এর আগে বুধবার এক মদের দোকানের দুই মালিক ও এক কর্মীকে গ্রেফতার করে পুলিশ। এই নিয়ে মোট ৪ জনকে গ্রেফতার করল পুলিশ।

এদিন যাকে গ্রেফতার করা হয়েছে তার নাম মহাদেব পুরকায়েত। টালিগঞ্জ থানা এলাকার একটি মদের দোকানের ম্যানেজার । পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনার দিন দুপুরে এই দোকান থেকেই আবেশের বন্ধুরা মদ কেনে। এই দোকানের মালিকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ২১ বছরের কম বয়সীকে কীভাবে মদ বিক্রি করা হল তা জানতে চাওয়া হয়েছে মহাদেবের কাছে।

আবেশের মৃত্যর ঘটনায় গ্রেফতার আরও ১ মদের দোকানের কর্মী

তবে, পুলিশের স্বতঃপ্রণোদিত হয়ে আলাদা মামলা রুজু করে মদের দোকানের মালিক ও কর্মীদের গ্রেফতারিতে অন্য গন্ধ পাচ্ছে আবেশের পরিবার। তাদের অভিযোগ তদন্তর মোড় ঘোরাতে এবং সবার চোখে ধুলো দিতেই এইসক করছে পুলিশ। আসল দোষীদের ধরার চেষ্টাই করছে না পুলিশ।

তদন্তকারীরা আগেই জানিয়েছিল, তাদের অনুমান ঘটনার পর আবেশের বেশ কিছু বন্ধু , ফেসবুক, স্ন্যাপচ্যাট, হোয়াটসঅ্যাপের চ্যাট হিস্ট্রি ডিলিট করে দিয়েছিল। কেন সেটা করা হয়েছিল বা কারা এটা করেছিল তা নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ। সানিপার্কে ঘটনার দিন উপস্থিত আবেশের ১৫ বন্ধুর ফোন বাজেয়াপ্ত করে সেই প্রশ্নেরই উত্তর পেতে চাইছে পুলিশ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+