এনআইএ আধিকারিকদের গ্রেফতার করা যাবে না, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
ভূপতিনগরের ঘটনায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। তাদের সুরক্ষাকবচ দিল আদালত। এনআইএ আধিকারিকদের বিরুদ্ধে থানায় শ্লীলতাহানির অভিযোগ দায়ের হয়েছিল। পুলিশ সেই ঘটনার তদন্ত শুরু করেছে।
সেই অভিযোগের ভিত্তিতেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এনআইএ আধিকারিকরা। বুধবার সেই মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। এনআইএর কোনও আধিকারিককে গ্রেফতার করা যাবে না। পরিষ্কার এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট৷

ভূপতিনগরে হামলার ঘটনায় এনআইএর আধিকারিকদের রক্ষাকবচ আদালতের। এনআইএর কোনও আধিকারিককে গ্রেফতার করা যাবে না। বুধবার এই অন্তর্বর্তী নির্দেশ জানালেন বিচারপতি জয় সেনগুপ্ত।
এনআইএর কোনও আধিকারিককে জিজ্ঞাসাবাদ করতে পারে পুলিশ। তবে সেক্ষেত্রে ৭২ ঘণ্টা আগে নোটিশ দিতে হবে। ডেকে পাঠিয়ে বা সামনে মুখোমুখি জেরার অনুমতি দেওয়া হয়নি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করতে হবে। জানিয়ে দিলেন বিচারপতি। সেই জিজ্ঞাসাবাদের ভিডিও সংরক্ষণও করতে হবে। কড়া নির্দেশ আদালতের।
এই বিষয়ে তদন্ত চলবে। কিন্তু চূড়ান্ত রিপোর্ট পেশ করা চলবে না। এমনই নির্দেশ আদালতের। রাজ্যের কাছে হলফনামা তলব করা হয়েছে। এছাড়াও দুটি মামলার কেস ডায়েরিও তলব করা হয়েছে। ২৯ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি।
পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে তদন্তে গিয়েছিল এনআইএ৷ সেই সময় তাদের উপরেও হামলার ঘটনা হয়। গাড়ির কাঁচ ভাঙা হয়। প্রতিরোধের মুখে পড়তে হয়েছিল। ভূপতিনগর থানায় এনআইএর তরফে এই বিষয়ে অভিযোগ দায়ের করা হয়েছিল।
সেই অভিযোগের তদন্তে কতটা অগ্রগতি হল? সেই বিষয়ে কলকাতা হাইকোর্ট জানতে চেয়েছে। রাজ্যের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে। পুলিশকে কেস ডায়েরিও জমা দিতে হবে হাইকোর্টে৷
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications