শিয়ালদহ ডিভিশনে আরও দুটি নতুন রুটে এসি লোকাল, পুজোর আগেই সুখবর যাত্রীদের জন্য
নিত্যযাত্রীদের জন্য সুখবর। ফের চালু হতে চলেছে নতুন দুটি এসি লোকাল ট্রেন। পূর্ব রেল শিয়ালদহ থেকে আরও দুটি নতুন এসি লোকাল ট্রেন পরিষেবা চালু করার ঘোষণা করেছে। এর ফলে মোট তিনটি রুটে এসি লোকালের সুবিধা পাবেন যাত্রীরা।
আগে শিয়ালদহ-রানাঘাট রুটে প্রথম এসি লোকাল চালু হয়েছে। শুরু থেকেই যাত্রীদের ইতিবাচক সাড়া মিলেছিল। এবার সেই অভিজ্ঞতাকে পাথেয় করেই আরও এগিয়ে গেলেন পূর্বরেল কর্তৃপক্ষ।

নতুন দুটি রুটের মধ্যে একটি হল শিয়ালদহ থেকে বারাসত-বনগাঁ হয়ে রানাঘাট পর্যন্ত এবং অন্যটি শিয়ালদহ থেকে রানাঘাট হয়ে কৃষ্ণনগর পর্যন্ত। এদিন এক সাংবাদিক বৈঠকে শিয়ালদহের ডিআরএম রাজীব সাক্সেনা এই তথ্য জানিয়েছেন।
ডিআরএম জানান, নতুন দুটি রুটে আরও এসি লোকাল রেক আনা হচ্ছে। সম্প্রতি চালু হওয়া নতুন মেট্রো রুটগুলির কারণে শিয়ালদহ মেন ও উত্তর শাখায় যাত্রীর সংখ্যা বেড়েছে। নতুন এসি লোকাল চালুর এটি অন্যতম প্রধান কারণ।
নতুন এসি লোকাল ট্রেনগুলি আগামী সপ্তাহ থেকে চালু হবে। তবে রেলের তরফে যদিও নির্দিষ্ট তারিখ এখনও জানানো হয়নি।
শিয়ালদহ - বনগাঁ - রানাঘাট রুটের সময়
সকালে রানাঘাট থেকে ট্রেন ছাড়বে ৭:১১ মিনিটে। বনগাঁ থেকে পাওয়া যাবে ৭:৫২ মিনিটে এবং শিয়ালদহ পৌঁছবে ৯:৩৭ মিনিটে। সন্ধ্যায় শিয়ালদহ থেকে ছাড়বে ৬:১৪ মিনিটে। বনগাঁ পৌঁছবে ৮:০৪ মিনিটে এবং রানাঘাট পৌঁছবে রাত ৮:৪১ মিনিটে।
শিয়ালদহ - কৃষ্ণনগর সিটি জংশন রুটের সময়
শিয়ালদহ থেকে আপ ট্রেন ছাড়বে সকাল ৯:৪৮ মিনিটে এবং কৃষ্ণনগরে পৌঁছবে দুপুর ১২:০৭ মিনিটে। কৃষ্ণনগর থেকে ডাউন ট্রেন ছাড়বে দুপুর ১:৩০ মিনিটে এবং শিয়ালদহে পৌঁছবে বিকেল ৩:৪০ মিনিটে।
কোন রুটে ভাড়া কেমন হবে
শিয়ালদহ - ভায়া বারাসত - বনগাঁ- রানাঘাট রুট
শিয়ালদহ - বিধাননগর রোড -- ৩৫ টাকা
শিয়ালদহ - দমদম জংশন -- ৩৫ টাকা
শিয়ালদহ - দমদম ক্যান্টনমেন্ট -- ৩৫ টাকা
শিয়ালদহ - মধ্যমগ্রাম -- ৬০ টাকা
শিয়ালদহ - বারাসত -- ৬০ টাকা
শিয়ালদহ - দত্তপুকুর -- ৮৫ টাকা
শিয়ালদহ - হাবরা -- ৯০ টাকা
শিয়ালদহ - গোবরডাঙা -- ১০৫ টাকা
শিয়ালদহ - ঠাকুরনগর -- ১০৫ টাকা
শিয়ালদহ - বনগাঁ -- ১২০ টাকা
শিয়ালদহ - মাঝেরগ্রাম -- ১৩০ টাকা
শিয়ালদহ - রানাঘাট -- ১৫০ টাকা
শিয়ালদহ - ভায়া রানাঘাট - কৃষ্ণনগর সিটি জংশন রুট
শিয়ালদহ - বিধাননগর রোড -- ৩৫ টাকা
শিয়ালদহ - দমদম জংশন -- ৩৫ টাকা
শিয়ালদহ - বিধাননগর রোড -- ৩৫ টাকা
শিয়ালদহ - বেলঘরিয়া -- ৪০ টাকা
শিয়ালদহ - সোদপুর -- ৬০ টাকা
শিয়ালদহ - খড়দহ -- ৬০ টাকা
শিয়ালদহ - বারাকপুর -- ৬০ টাকা
শিয়ালদহ - শ্যামনগর -- ৮৫ টাকা
শিয়ালদহ - নৈহাটি -- ৯০ টাকা
শিয়ালদহ - কাঁচরাপাড়া -- ৯৫ টাকা
শিয়ালদহ - কল্যাণী -- ৯৫ টাকা
শিয়ালদহ - চাকদহ -- ১০৫ টাকা
শিয়ালদহ - রানাঘাট -- ১২০ টাকা
শিয়ালদহ কৃষ্ণনগর সিটি জংশন -- ১৪০ টাকা
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications