Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিজেপি শাসিত রাজ্যকে অনুসরণ! রাজ্যে পেট্রোল ও ডিজেলের মূল্য হ্রাসের সিদ্ধান্ত

রাজ্যে লিটার পিছু পেট্রোল ও ডিজেলে এক টাকা করে মূল্য হ্রাসের সিদ্ধান্ত। মঙ্গলবার নবান্নে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্যে লিটার পিছু পেট্রোল ও ডিজেলে এক টাকা করে মূল্য হ্রাসের সিদ্ধান্ত। মঙ্গলবার নবান্নে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার মধ্যরাত থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে।

বিজেপি শাসিত রাজ্যকে অনুসরণ! রাজ্যে পেট্রোল ও ডিজেলের মূল্য হ্রাসের সিদ্ধান্ত

মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, মোদী সরকার ৯ বার সেস বাড়িয়েছে। পেট্রোলে প্রায় ৯ টাকা এবং ডিজেলে ১২ টাকা বাড়িয়েছে কেন্দ্র। কেন্দ্রের কাছে সেস কমানোর দাবি করেছেন মুখ্যমন্ত্রী।

শুরুটা করেছিলেন বিজেপি শাসিত রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে। পেট্রোল ও ডিজেলের ওপর ভ্যাট ৪ শতাংশ করে কমানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। সোমবার ভোর থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। এরপর সোমবার অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু পেট্রোল ও ডিজেলে লিটার পিছু ২ টাকা করে কমানোর সিদ্ধান্তের কথা জানান। সেই সময় থেকে প্রশ্ন উঠছিল রাজ্যে কবে মূল্য হ্রাসের সিদ্ধান্ত নেওয়া হবে। অবশেষে মঙ্গলবার সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দেশে এই মুহূর্তে মুম্বইয়ে পেট্রোলের ওপর ভ্যাট সর্বাধিক। ৩৯.১২ শতাংশ। রাজস্থান সরকারের এই সিদ্ধান্ত ঘোষণার পর বিভিন্ন রাজ্যে পেট্রোপণ্যের ওপর ভ্যাট কমানোর দাবি জোরদার হয়। এরপর অন্ধ্রপ্রদেশ এবং পরে পশ্চিমবঙ্গ সেই পথ অনুসরণ করে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+