Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Mamata Banerjee: হঠাৎ স্থগিত বছরের শুরুতে মুখ্যমন্ত্রীর বেশ কিছু কর্মসূচি! পিছল গঙ্গাসাগর যাত্রাও

Mamata Banerjee: কয়েক ঘণ্টা পরেই নতুন বছর, ২০২৪। সেই নতুন বছরের শুরুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশ কিছু কর্মসূচি স্থগিত করে দেওয়া হয়েছে। রবিবার নবান্ন সূত্রে এই কথা জানা গিয়েছে। পাশাপাশি মুখ্যমন্ত্রীর গঙ্গাসাগর যাত্রার দিনও পিছিয়ে দেওয়া হয়েছে।

প্রতিবছর মুখ্যমন্ত্রী গঙ্গাসাগরের প্রস্তুতি খতিয়ে দেখতে যান। এই বছর সেই প্রস্তুতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রীর যাওয়ার কর্মসূচি ছিল ৩-৪ জানুয়ারি। সেই কর্মসূচি পিছিয়ে ৮-৯ জানুয়ারি করা হয়েছে। এবছর মেলার উদ্বোধনের দিন তিনি সাগরে পৌঁছবেন। প্রসঙ্গত গঙ্গাসাগর মেলার উদ্বোধন হবে ৮ জানুয়ারি। যা চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত।

মমতা বন্দ্যোপাধ্যায়

বছরের শুরুতে, ২ জানুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি সরকারি কর্মসূচিতে যোগ দেওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই অনুষ্ঠানে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী। আগে ঠিক ছিল মুখ্যমন্ত্রী ৪ জানুয়ারি গঙ্গাসাগর থেকে ফেরার পথে হেলিকপ্টারের জয়নগর যাবেন। সেখানে দলীয় কর্মী সম্মেলন করার কথা ছিল। কিন্তু সেই পরিকল্পনা স্থগিত করার খবর পাওয়া গিয়েছে।

এক্ষেত্রে তৃণমূলের কর্মসূচিও স্থগিত করা হয়েছে। পরে সময় জানানো হলে দলীয় কর্মসূচির প্রস্তুতি শুরু করা হবে বলে দক্ষিণ ২৪ পরগনা জেলা তৃণমূল সূত্রে খবর।

বছরের শুরুতে মুখ্যমন্ত্রীর একের পর এক কর্মসূচি স্থগিত কিংবা পিছিয়ে দেওয়ার কোনও ব্যাখ্যা পাওয়া যায়নি। তবে উল্লেখ করা প্রয়োজন গত শুক্রবার রুটিন চেকআপে এসএসকেএমে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু চিকিৎসকরা প্রয়োজন মনে করায় মুখ্যমন্ত্রীর কাঁধে ছোট অস্ত্রোপচার করা হয় সেদিন।

শুক্রবার হাসপাতাল থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, তিনি সুস্থই রয়েছেন। তারপর সব ধর্মের মানুষকে শুভেচ্ছা জানিয়ে গাড়িতে ওঠেন মুখ্যমন্ত্রী। গত ২৭ জুন জলপাইগুড়ি থেকে ওড়ার পরে দুর্যোগের মধ্যে পড়েছিল মুখ্যমন্ত্রী হেলিকপ্টার। জরুরি অবতরণ করাতে বাধ্য হয়েছিলেন পাইলট। সেই সময় মুখ্যমন্ত্রী পায়ে ও কাঁধে চোট গেলেছিল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+