Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Madan Mitra: কসবা কাণ্ডে দলকে শোকজের জবাব দিলেন মদন, চাইলেন ক্ষমা, দিলেন মন্তব্যের ব্যাখ্যাও

কসবা ল' কাণ্ডে তাঁর মন্তব্য ঘিরে বিতর্কের জেরে তৃণমূল কংগ্রেসের দেওয়া শোকজ নোটিসের জবাব দিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। জানা গিয়েছে, সোমবার রাতে তিনি তাঁর আচরণ ও মন্তব্যের ব্যাখ্যা দলের কাছে জমা দিয়েছেন। তিন দিনের সময়সীমার মধ্যেই তিনি এই জবাব জমা দিয়েছেন।

সূত্রের খবর, মদন মিত্র তাঁর শোকজ চিঠির জবাবে দলের কাছে নিজস্ব মন্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। একইসঙ্গে তিনি তাঁর মন্তব্যের প্রেক্ষাপট সম্পর্কে একটি ব্যাখ্যাও দিয়েছেন। মদন মিত্রের জবাব খতিয়ে দেখা হবে এবং তারপর পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

মদন মিত্রকে কসবা কলেজের ঘটনা নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি উল্টে ছাত্রীটি কেন সেদিন সেখানে একা গিয়েছিল সেই প্রশ্ন তোলেন। একইসঙ্গে বলেন, সঙ্গে কাউকে নিয়ে গেলে এই পরিস্থিতি ঘটত না। ছাত্রীটি একা থাকায় অভিযুক্তরা সেই সুযোগ নিয়েছে বলেও মন্তব্য করেন কামারহাটির বিধায়ক।

মদনের এই মন্তব্যের পরই দল অস্বস্তিতে পড়ে। নানা মহল থেকে সমালোচনা শুরু হয়। দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে চিঠি ধরানো হয় মদনকে। সঙ্গে তিনদিনের মধ্য়ে জবাব তলব করা হয়।

প্রসঙ্গত, কসবার ল' কলেজে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে যুক্ত দুই বর্তমান ও এক প্রাক্তন ছাত্রকে গ্রেফতার করা হয়েছে। দলীয় নেতাকর্মীদের আচরণ নিয়ে সমালোচনা না করে মদনের উল্টে নির্যাতিতাকে নিয়ে প্রশ্ন করাতেই তৃণমূল অস্বস্তিতে পড়ে। দলের কড়া অবস্থানের কথা জানিয়ে সঙ্গে সঙ্গেই মদন মিত্রকে চিঠি দেওয়া হয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+