হাতে বই, জানালায় শহর কলকাতা, চড়বেন নাকি ট্রাম লাইব্রেরিতে!
শহরে ঘুরবে ট্রাম লাইব্রেরি
গ্রন্থাগার বা লাইব্রেরিতে গিয়ে বই পড়ার চল এখন প্রায় লুপ্ত। ইন্টারনেটের যুগে এখন ই–বুক পড়া বা মোবাইলের সোশ্যাল নেটওয়ার্ক থেকে মুখ তোলার সময় নেই কারোর। তবে একটু অন্যরকম বিষয় অনুভব করাতে এই প্রথমবার কলকাতার ঐতিহ্য ট্রামের মধ্যে লাইব্রেরি তৈরি করা হবে। বুধবার রাজ্য সরকারের পক্ষ থেকে এই বিষয়টি জানা যায়।

থাকবে বই, ম্যাগিজন, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার বই
বিশেষভাবে তৈরি এই ট্রাম লাইব্রেরিতে রাখা হবে বই ও ম্যাগাজিন। এর সঙ্গে থাকবে সিভিল সার্ভিস, ডব্লিউবিসিএস, জিআরই ও জিম্যাটের মতো প্রতিযোগিতামূলক পরীক্ষার বইও। পশ্চিমবঙ্গ ট্রান্সপোর্ট কর্পোরেশনের ম্যানেজং ডিরেক্টর রাজনবীর সিং কাপুর জানিয়েছেন যে ট্রাম রুটে সব স্কুল কলেজ পড়ুয়াদের আকর্ষণ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

শ্যামবাজার থেকে এসপ্ল্যানেড
বৃহস্পতিবার এই ট্রাম লাইব্রেরির উদ্বোধন হবে বলে জানা গিয়েছে। এই ট্রাম শ্যামবাজার থেকে এসপ্ল্যানেড পর্যন্ত ছুটবে, ৪.৫ কিমি রাস্তার মধ্যে কলেজ স্ট্রীটও পড়বে, যা শহরের শিক্ষা হাব বলে পরিচিত। কাপুর জানিয়েছন, এই রুট বা রুট সংলগ্ন ৩০টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। যার মধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যায়, স্কটিশ চার্চ কলেজ, হিন্দু স্কুল ও ক্যালকাটা গার্লস স্কুল অন্যতম।

ট্রাম লাইব্রেরিতে থাকবে ফ্রি ওয়াইফাই
কাপুর এ প্রসঙ্গে বলেন, ‘রাজ্যের পরিবহন দপ্তরের উদ্যোগে দেশে প্রথমবার ট্রাম লাইব্রেরি চালু হতে চলেছে, বই, ম্যাগাজিন ভর্তি থাকবে বিশেষ এই ট্রামটিতে, ট্রামে চড়ে পড়তে পড়তে সফর করতে পারবেন পড়ুয়া সহ সাধারণ যাত্রীরাও।' এই ট্রামে ফ্রি ওয়াইফাই থাকবে, যাতে যাত্রীরা বই পড়ার পাশাপাশি ই-বুকও পড়তে পারেন। বইয়ের সংগ্রহ ভবিষ্যতে আরও বাড়ানো হবে।

ভবিষ্যতের পরিকল্পনা
তিনি আরও বলেন, ‘ভবিষ্যতে এই ট্রাম লাইব্রেরির ভেতরেই বই পড়ার সেশন, বইয়ের উদ্বোধন ও সাহিত্য উৎসব করার পরিকল্পনা রয়েছে।' ১৯০২ সালে বৈদ্যুতিন ট্রাম পরিষেবা চালু হওয়ার পর ট্রামকে ঘিরে বহু উদ্যোগই নেওয়া হয়েছে, তবে তার মধ্যে এই উদ্যোগই সেরা।
প্রতীকী ছবি
-
ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে কি? অনলাইনে ট্রাইবুনালে আবেদন কিভাবে করবেন? জানুন -
তৃতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, কবে সম্পূর্ণ হবে এসআইআর প্রক্রিয়া? -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
নওদায় তৃণমূলের সভাস্থলে বিশৃঙ্খলা, চেয়ার ছোড়াছুড়ি, অভিষেক আসার আগেই বিক্ষোভ -
'বন্ধু ভারতের' আরও দুটি এলপিজি ট্যাঙ্কার জাহাজ হরমুজ পারের অনুমতি ইরানের -
জ্বালানি সঙ্কটের আশঙ্কা! এবার থেকে পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, কত দিনের জন্য? বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের -
ভোটের আগেই প্রশাসনে বড় ধাক্কা, নন্দীগ্রাম সহ ৮৩ ব্লকের বিডিও ও এআরও বদলি -
বঙ্গ জুড়ে বদলাচ্ছে পরিস্থিতি! সপ্তাহের শুরুতেই বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন -
২০ শতাংশ আসনে হাড্ডাহাড্ডি লড়াই! বাংলার ভোটে বড় ফ্যাক্টর হতে পারে এই কেন্দ্রগুলি -
টলিপাড়ায় শোকের ছায়া, প্রয়াত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় -
তৃণমূলের কার্যালয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ক্যারম খেলছেন, ভিডিও ভাইরাল, তিন জওয়ানকে সাসপেন্ড করল কমিশন -
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা












Click it and Unblock the Notifications