Kolkata Bus Accident: সোমে জোড়া পথ দুর্ঘটনা কলকাতায়, শহরে বেপরোয়া বাস; প্রাণ গেল ২ মহিলার
Kolkata Road Accident: সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে কলকাতায় জোড়া পথ দুর্ঘটনা। সোমবার সকালে শহরের দুই প্রান্তে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। ওয়েলিংটন (Wellington) ও এক্সাইড মোড়ে (Exide Crossing) বাসের ধাক্কায় মৃত্যু হয়েছে ২ মহিলার। কিছু করেই রোখা যাচ্ছে না বেপরোয়া বাসের দৌরাত্ম্য। দুর্ঘটনার তদন্তে কলকাতা পুলিশ।
প্রথম দুর্ঘটনাটি ঘটে সোমবার সকাল ৭টা নাগাদ। ওয়েলিংটন স্কোয়ারে বেপরোয়া স্কুল বাসের ধাক্কায় মৃত্যু হয়েছে এক পথচারী মহিলার। রাস্তা পার হওয়ার সময় সত্তরোর্ধ্ব প্রৌঢ়াকে ধক্কা মারে বাসটি। জানা গিয়েছে, প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন ওই ৭৭ বছরের বৃদ্ধা। সেসময় দক্ষিণ কলকাতার বেসরকারি স্কুলের একটি বাস বেপরোয়া গতিতে বাঁদিকে মোড় ঘোরে।

বৃদ্ধা রাস্তায় পড়ে যান ও তার উপর দিয়ে বাসের পেছনের চাকা চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বৃদ্ধার। সঙ্গে সঙ্গে বাসটিকে পাকড়াও করার চেষ্টা করেন স্থানীয়রা। কিন্তু গতি বাড়িয়ে বাসটি চলে যায়।
পরে পুলিশকে গোটা বিষয়টি জানানো হলে এন্টালি থেকে বাসটিকে আটক করে পুলিশ। চালককেও আটক করেছে বউবাজার থানার পুলিশ। বৃদ্ধার পরিবারের তরফে লিখিত অভিযোগের ভিত্তিতে চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে রবীন্দ্র সদনের কাছে এক্সাইড মোড়ে। সকাল সাড়ে ৮টা নাগাদ এক্সাইড মোড়ে দুটি বাসের রেষারেষিতে মারা যান এক মহিলা। সকালে পিটিএস এর দিকে একটি সরকারি বাস ও একটি ২২২ নম্বর রুটের বেসরকারি বাস রেষারেষি করছিল। মহিলা রাস্তা পার হওয়ার সময় তাকে বেসরকারি বাসটি সজোরে এসে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন ওই মহিলা।
রক্তাক্ত অবস্থায় মহিলাকে তড়িঘড়ি উদ্ধার করে কলকাতা পুলিশ। কাছেই এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় মহিলাকে। যদিও শেষরক্ষা হয়নি। মহিলাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ইতিমধ্যেই বেসরকারি বাস ও বাস চালককে আটক করেছে পুলিশ। ঠিক কীভাবে দুর্ঘটনা ঘটল তা জানতে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছ পুলিশ। অফিসের ব্যস্ত সময়ে মর্মান্তিক দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
-
সুপ্রিম কোর্টের চাপেই কী গতি? বকেয়া ডিএ দিতে অর্থ দফতরের পোর্টাল চালু, প্রথম কিস্তি কবে? তাকিয়ে কর্মীরা -
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
মর্মান্তিক দুর্ঘটনা! ফেরিঘাট থেকে সোজা পদ্মায় তলিয়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত ১৮, নিখোঁজ বহু -
কমিশনের নজিরবিহীন পদক্ষেপ! চিকিৎসকরাও এবার ভোটের ডিউটিতে, চাকরিহারা শিক্ষকদের নিষেধাজ্ঞা, কড়া নির্দেশ EC-র -
বিবেচনাধীন ভোটারদের মধ্যে কতজনের নিষ্পত্তি? নতুন করে বাদই বা গেল কতজনের নাম? কী জানাল কমিশন -
'আবারও লকডাউন করে সবাইকে লাইনে দাঁড় করাবে', মোদী সরকারকে তোপ মমতার, কী বললেন? -
কলকাতায় গভীর রাতে গুলির তাণ্ডব, ছাদে গুলি লেগে মৃত ১ -
বড় সিদ্ধান্ত EC-র! প্রিসাইডিং থেকে মাইক্রো অবজার্ভার, ভাতা বাড়ল সব স্তরের কর্মীদের, কোন পদে কত? জেনে নিন -
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮ -
ভোটের আগে কড়া নজরদারি, কোচবিহারে নাকা চেকিংয়ে ধরা পড়ল বিপুল পরিমাণ নগদ টাকা -
ভোটের আগে বড় চাল! তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট আনছেন অমিত শাহ, কবে প্রকাশ? ঘরে ঘরে পৌঁছে দেবেন বিজেপি কর্মীরা -
অনুমতি ছাড়া ছবি ব্যবহার, আদালতের দ্বারস্থ প্রসেনজিৎ, অন্তর্বর্তী স্বস্তি হাই কোর্টে












Click it and Unblock the Notifications