প্রবীণ নাগরিকদের নির্যাতন রোধে বিশেষ ব্যবস্থা কলকাতা পুলিশের
শহরের প্রবীণ নাগরিকদের জন্য এক নয়া আইনি সহায়তা নিয়ে আসতে চলেছে কলকাতা পুলিশ। শহরে প্রবীণ নাগরিকদের উপর হওয়া নির্যাতনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সাহায্যের হাত বাড়িয়ে দিল কলকাতা পুলিশ।
শহরের প্রবীণ নাগরিকদের জন্য এক নয়া আইনি সহায়তা নিয়ে আসতে চলেছে কলকাতা পুলিশ। শহরে প্রবীণ নাগরিকদের উপর হওয়া নির্যাতনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সাহায্যের হাত বাড়িয়ে দিল কলকাতা পুলিশ। ইতিমধ্যেই এই ধরনের নির্যাতনের সাপেক্ষে তদারকি করার জন্য কলকাতা পুলিশের পক্ষ থেকে শহরের প্রতিটি ওয়ার্ডে একটি করে কমিউনিটি শাখাও খোলা হয়েছে।

কি বলা হচ্ছে ওই পুলিশি নির্দেশিকায় ?
উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তির কারনে অথবা অন্য কোনও বিরোধিতার জন্য যদি কোনও সন্তান বয়স্ক পিতামাতার প্রতি নূন্যতম যত্ন না নেয় তাহলে প্রবীণরা নিজেদের সন্তান অথবা আইনত উত্তরাধিকারদের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানাতে পারবেন। শহরের প্রতিটি থানায় এবার থেকে একটি বিশেষ ফর্ম পাওয়া যাবে যার মাধ্যমে এই অভিযোগ জানানো যাবে।
এই বিষয়ে কলকাতা পুলিশের বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, "সম্পত্তি দখল করার পরে সন্তানেরা তাদের বয়স্ক পিতা মাতাদের পরিত্যাগ করছে এই রকম অভিযোগ আমরা অনেকদিন থেকেই পেয়ে আসছি। আগে এই ধরণের অভিযোগের ক্ষেত্রে সাধারণত একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে সমাধান করা হত। এবার তাদের বাড়তি সুবিধা দিতে অভিযোগকারী থানায় এসে ফর্ম ফিলাপ করলেই পুলিশ দ্রুত ব্যবস্থা নিতে সক্ষম হবে। পাশাপাশি ট্রাইব্যুনালের নিয়ান্ত্রীনাধীন মামলাটির তদন্তেও অগ্রণী ভূমিকা নেবে পুলিশ।" পাশাপাশি অভিযোগকারীর ফর্ম পূরণে কোনও সমস্যা হলে পুলিশ নিজে থেকেই তাকে সাহায্য করবে বলেও জানান কলকাতা পুলিশের ওই উচ্চ পদস্থ আধিকারিক।

অভিযোগ জানাতে গেলে কি করতে হবে প্রবীণ নাগরিকদের ?
ওই ফর্মে অভিযোগকারীকে কিছু তথ্য সরবরাহ করতে হবে। তার মধ্যে অভিযোগকারীর নাম, ঠিকানা, টেলিফোন নম্বর, আয়ের উৎস ছাড়াও অপরাধীদের পুত্র, কন্যা, আইনি উত্তরাধিকারী সম্পর্কে বিস্তারিত তথ্য সরবরাহ করতে হবে পুলিশে। কোন এলাকায় ঘটনাটি ঘটছে তার উপর নির্ভর করে পুলিশ সেই অভিযোগ সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে স্থানান্তরিত করবে। এছাড়াও অভিযোগকারীর অনুমতি পাওয়ার পরে , তাকে ন্যায় বিচার পেতে সাহায্য করতে একজন আইনজীবীর ভূমিকাও পালন করতে পারে পুলিশ।

হাত বাড়িয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা ‘হেল্প এজ ইন্ডিয়া’
এই প্রসঙ্গে ‘হেল্প এজ ইন্ডিয়া নামক' এক স্বেচ্ছাসেবী সংস্থার আইনজীবী অনুরাধা সেন বলেন,"প্রবীণ নাগরিক যারা তাদের সন্তান বা আইনি উত্তরাধিকারীদের দ্বারা নির্যাতিত হচ্ছেন নিয়মিত, তারা এবার থেকে ১৮০০-৩৪৫-১২৫৩ এই হেল্প লাইন নম্বরে যোগাযোগ করতে পারবেন। আমরা তাদের কাছে পৌঁছে গিয়ে এই ধরনের ঘটনার দ্রুত নিষ্পত্তি করার চেষ্টা করবো"।
তিনি আরও বলেন, আমাদের পিতা মাতাদের দেখা শোনা ও কল্যাণের জন্য তৈরি ২০০৭ সালের ‘প্রবীণ নাগরিক আইন' সম্পর্কে শহরের বেশিরভাগ প্রৌঢ়ই জানেন না। এই আইন অনুযায়ী বয়স্ক পিতামাতাদের দেখ ভাল এবং মাসিক ভাতা প্রদান করা সন্তান বা উত্তরাধিকারীদের প্রাথমিক কর্তব্য। এই আইন প্রবীণদের জীবন ও সম্পত্তি সুরক্ষার জন্য সহজ, দ্রুত এবং সাশ্রয়ী ব্যবস্থাও সরবরাহ করে। এই আইন অনুযায়ী বয়স্ক পিতা মাতাদের জীবন ধারণের জন্য সর্বোচ্চ ১০,০০০ টাকা মাসিক ভাতা দেওয়ার কথাও বলা হয়েছে।
-
মহিলাদের জন্য দারুণ সুখবর! চাকরি না থাকলেও এবার থেকে মাসে ৭০০০ টাকা পর্যন্ত আয়ের সুযোগ, যোগ্যতা কী? জানুন -
বাংলা-বিহারের কয়েকটি জেলা নিয়ে গঠিত হতে চলেছে নতুন কেন্দ্রশাসিত অঞ্চল! ভাইরাল পোস্ট নিয়ে কোন সত্য সামনে এল? -
টানা দ্বিতীয়বার টি-২০ বিশ্বকাপ জিতল মেন ইন ব্লু! মোটা অঙ্কের পুরস্কার পেল ভারত, কোন দল কত টাকা পেল? জানুন -
বসন্তের শুরুতেই বৃষ্টির ইঙ্গিত! এই সমস্ত জায়গাগুলিতে জারি হলুদ সতর্কতা, কী জানাচ্ছে হাওয়া অফিস? -
শিলিগুড়িতে রাষ্ট্রপতির সফরে প্রোটোকল লঙ্ঘনের অভিযোগ! এবার মুখ্যসচিবের কাছে জবাব চাইল কেন্দ্র -
৬৩ লক্ষ নাম বাদ নিয়ে তোলপাড় রাজনীতি! SIR তালিকার বিতর্কের মাঝে আজই বাংলায় আসছে কমিশনের ফুল বেঞ্চ -
ভোটের প্রতিশ্রুতি পূরণে নতুন উদ্যোগ, বাংলাদেশে ইমাম, পুরোহিত ও যাজকদের জন্য মাসিক ভাতা চালুর ঘোষণা -
'নোংরা রাজনীতি আর ঔদ্ধত্যই একদিন তৃণমূলকে শেষ করবে', রাষ্ট্রপতির অপমানে প্রধানমন্ত্রী মোদীর নিশানায় ঘাসফুল শিবির -
ভোট ঘিরে কমিশনের সঙ্গে বৈঠক! SIR ইস্যুতে ক্ষোভ বামেদের, কী কী অভিযোগ ও দাবি তুলল বিরোধীরা? -
'সুপ্রিম কোর্টে গিয়েছেন যখন…'! জ্ঞানেশের মন্তব্যে ক্ষোভ, পাল্টা জবাব দিলেন চন্দ্রিমা, কী বললেন? -
নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই নজির গড়ে টি২০ বিশ্বকাপ দখলে রাখল ভারত, সব বিভাগে ধরাশায়ী নিউজিল্যান্ড -
'আমাকে বলছেন ডোন্ট শাউট'! জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকের পর কী বললেন তৃণমূলের চন্দ্রিমা ভট্টাচার্য?












Click it and Unblock the Notifications