Donald trump kolkata Iskcon: ট্রাম্পের বেঁচে যাওয়ার পিছনে জগন্নাথের কৃপা! ৭৬ সালের ঘটনার উল্লেখ করে বলছে ইসকন
Donald trump kolkata Iskcon: প্রাণঘাতী হামলা প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের উপর। কোনও রকমে রক্ষা। ঘটনার পরেই রক্তাত্ব প্রাক্তন প্রেসিডেন্টের ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ঘটনাকে কেন্দ্র তীব্র চাঞ্চল্য মার্কিন মুলুকে। আর এর মধ্যেই চাঞ্চল্যকর দাবি করলেন কলকাতার ইসকন মন্দিরের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস।
তাঁর কথায়, ট্রাম্পের প্রাণ ভগবান জগন্নাথ দেব বাঁচিয়েছেন। আর এই বিষয়ে ১৯৭৬ সালের প্রসঙ্গ তুলে ধরেন রাধারমন দাস। যা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে (Donald trump kolkata Iskcon)।

Donald trump kolkata Iskcon: কী সেই ঘটনা?
এভাবে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বেঁচে যাওয়ার পিছনে ঐশ্বরিক অবদান রয়েছে বলে মনে করেন রাধারমন দাস। এক টুইটে কলকাতার ইসকন মন্দিরের ভাইস প্রেসিডেন্ট বলছেন, ঠিক ৪৮ বছর আগে ডোনাল্ড ট্রাম্প জগন্নাথের রথযাত্রা উৎসবকে বাঁচিয়েছিলেন। কীভাবে ব্যাখ্যা করে তিনি আরও বলছেন, ১৯৭৬ সালের জুলাই মাসে।
ডোনাল্ড ট্রাম্প রথ নির্মাণের জন্য বিনামূল্যে তার ট্রেন ইয়ার্ড প্রদান করলেন ইসকন ভক্তদের। রথযাত্রা আয়োজনের জন্যেই তা করেছিলেন তিনি।' আজ গোটা বিশ্বে জগন্নাথ রথযাত্রা উৎসব পালিত হচ্ছে। ৯দিন ধরে উৎসব চলছে। আর এই সেই সময় ট্রাম্পের উপর হামলা হল। আর সেই সময় এমন প্রাণঘাতী হামলা।
এরপরেই প্রাণরক্ষা পেলেন রিপাবলিকান মনোনীত প্রেসিডেন্ট পদ প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। আর এই গোটা ঘটনার পিছনে প্রবহু জগন্নাথ দেবের হস্তক্ষেপ রয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় ব্যাখ্যা রাধারণন দাসের। আর এভাবেই প্রভু কৃপার হাত বাড়িয়ে দেন বলেও দাবি করেছেন তিনি।
রাধারমণ দাসের এহেন পোস্ট ইসকন মন্দির কলকাতার অফিশিয়াল এক্স হ্যান্ডেল পোস্টেও শেয়ার করা হয়েছে। রাধারমণ দাস আরও বলছেন, মহাবিশ্বের মহাপ্রভু জগন্নাথের প্রথম রথযাত্রা ১৯৭৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে তৎকালীন ৩০ বছর বয়সী রিয়েল এস্টেট মোগল ডোনাল্ড ট্রাম্পের সহায়তায় আমেরিকায় শুরু হয়েছিল। ৪৮ বছর আগে যখন ইসকন নিউ ইউর্কে রথযাত্রা শুরু করার সিদ্ধান্ত নিয়েছিল, সেই সময় একাধিক চ্যালেঞ্জ ছিল।
এমনকি ফিফথ অ্যাভিনিউয়ে প্যারেড পারমিট পাওয়া অলৌকিক কিছু ছিল না, যেখানে রথ তৈরি করা যেতে পারে এমন একটি বড় খালি জায়গা খুঁজে পাওয়া সহজ ছিল না। এই ইস্যুতে সেই সময় মার্কিন প্রশাসনের বিভিন্ন দরজায় ঘুরে ঘুরেও সাহায্য চাওয়া হয়। কিন্তু কোনও আলোর দিশা দেখা যায়নি। আর সেই সময় ডোনাল্ড ট্রাম্প সেই দেশের কৃষ্ণ ভক্তদের কাছে আশার আলো হয়ে উঠেছিলেন বলে দাবি রাধারমণ দাসের। বিভিন্ন ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন তিনি।
আরও কী লিখেছেন (Donald trump kolkata Iskcon) রাধারমণ দাস? পড়ুন-
Yes, for sure it's a divine intervention.
— Radharamn Das राधारमण दास (@RadharamnDas) July 14, 2024
Exactly 48 years ago, Donald Trump saved the Jagannath Rathayatra festival. Today, as the world celebrates the Jagannath Rathayatra festival again, Trump was attacked, and Jagannath returned the favor by saving him.
In July 1976, Donald… https://t.co/RuTX3tHQnj
-
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
মর্মান্তিক দুর্ঘটনা! ফেরিঘাট থেকে সোজা পদ্মায় তলিয়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত ১৮, নিখোঁজ বহু -
কমিশনের নজিরবিহীন পদক্ষেপ! চিকিৎসকরাও এবার ভোটের ডিউটিতে, চাকরিহারা শিক্ষকদের নিষেধাজ্ঞা, কড়া নির্দেশ EC-র -
বিবেচনাধীন ভোটারদের মধ্যে কতজনের নিষ্পত্তি? নতুন করে বাদই বা গেল কতজনের নাম? কী জানাল কমিশন -
'আবারও লকডাউন করে সবাইকে লাইনে দাঁড় করাবে', মোদী সরকারকে তোপ মমতার, কী বললেন? -
কলকাতায় গভীর রাতে গুলির তাণ্ডব, ছাদে গুলি লেগে মৃত ১ -
বড় সিদ্ধান্ত EC-র! প্রিসাইডিং থেকে মাইক্রো অবজার্ভার, ভাতা বাড়ল সব স্তরের কর্মীদের, কোন পদে কত? জেনে নিন -
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮ -
ভোটের আগে কড়া নজরদারি, কোচবিহারে নাকা চেকিংয়ে ধরা পড়ল বিপুল পরিমাণ নগদ টাকা -
ভোটের আগে বড় চাল! তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট আনছেন অমিত শাহ, কবে প্রকাশ? ঘরে ঘরে পৌঁছে দেবেন বিজেপি কর্মীরা -
অনুমতি ছাড়া ছবি ব্যবহার, আদালতের দ্বারস্থ প্রসেনজিৎ, অন্তর্বর্তী স্বস্তি হাই কোর্টে -
জ্বালানিতে বড় স্বস্তি! পেট্রোল ও ডিজেলে আবগারি শুল্ক ১০ টাকা কমাল কেন্দ্র, যুদ্ধের আবহে আজ কোথায় কত দাম?












Click it and Unblock the Notifications