প্রেসিডেন্সির পর এবার যাদবপুরেও ঘোষণা ছাত্র সংসদ নির্বাচনের নির্ঘণ্ট
প্রেসিডেন্সির পর এবার যাদবপুরেও ঘোষণা ছাত্র সংসদ নির্বাচনের নির্ঘণ্ট
রাজ্যের সরকারের তরফে ছাত্র সংসদ নির্বাচনের ছাড়পত্র মিলতেই ভোটের দিনক্ষণ ঠিক করে ফেলল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, ২০২০-র জানুয়ারি মাসে ছাত্র সংসদ নির্বাচন হতে চলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে।

গত সপ্তাহেই প্রেসিডেন্সি, যাদবপুর সহ রবীন্দ্র-ভারতী ও ডায়মন্ড-হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ ভোটের ক্ষেত্রে সবুজ সংকেত দিয়েছে রাজ্য সরকারের তরফে। ইতিমধ্যেই আগামী ১৪ই নভেম্বর ছাত্র সংসদ নির্বাচনের নির্ঘণ্টও জারি করেছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যদিও ছাত্রদের সঙ্গে কোনোরকম আলোচনা না করে মিড-সেমিস্টারের মধ্যে প্রেসিডেন্সিতে নির্বাচনের দিন পড়ায় যা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক দানা বেঁধেছে বিশ্ববিদ্যালয়ের অন্দরেই।
এরপর থেকেই সবার চোখ ছিল যাদবপুরের উপর। গতকালই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বিশ্ববিদ্যালয়েই একটি প্রশাসনিক বৈঠক ডাকা হয়। বৈঠক শেষে ডিন অফ স্টুডেন্টস রজত সাহা জানান, ' আগামী জানুয়ারিতেই হবে ছাত্র সংসদ নির্বাচন। আগামী সপ্তাহে নির্বাচনী উপদেষ্টা কমিটির বৈঠকে ভোটার তালিকা তৈরি, ভোটের দিনক্ষণ ও মনোনয়ন জমার ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’
অক্টোবর মাসের ১৭ তারিখ রাজ্য সরকারের তরফে পুরনো নিয়ম মেনে ছাত্র সংসদ ভোটের ব্যাপারে ছাড়পত্র মিললেও যাদবপুরে কেন প্রায় দু মাস পরে ভোট হচ্ছে সেই বিষয়ে জিজ্ঞেস করা হয় বিশ্ববিদ্যালয়ের এই প্রশাসনিক আধিকারিককে। এই প্রসঙ্গে সংবাদমাধ্যমে একটি বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন ' আগামী ডিসেম্বরেই সমাবর্তন অনুষ্ঠান। তাই তার আগে কোনও ভাবেই ছাত্র সংসদ নির্বাচনের প্রস্তুতি নেওয়া যেত না। তাছাড়া অতীতেও জানুয়ারি মাসে ছাত্র সংসদ নির্বাচনে একাধিক নজির রয়েছে যাদবপুরে। তাই আমরা সেই ঐতিহ্যকে ধরে রাখতে চাইছি।’
২০১৬ সালে বিধানসভা নির্বাচনে জয় লাভের পরই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার একটি নির্দেশিকা জারি করে জানায়, এখন থেকে আর ছাত্র সংসদ ভোট হবে না রাজ্যের কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে। তার বদলে হবে গঠন হবে নতুন ছাত্র কাউন্সিল। এই নতুন কাউন্সিলের নিয়ম বিধি অনুসারে ছাত্র সংসদের সভাপতি, সহ-সভাপতি ও কোষাধ্যক্ষ নির্বাচন করবে প্রতিষ্ঠানেরই প্রধান।
সরকারের এই ঘোষণারই পরই কাউন্সিল মডেলকে চূড়ান্তভাবে 'অগণতান্ত্রিক’ আখ্যা দিয়ে রাজ্যজুড়ে আন্দোলনে সামিল হয় যাদবপুর, প্রেসিডেন্সির পড়ুয়ারা। ডাক দেওয়া হয় রাজভবন থেকে বিকাশ ভবন অভিযানেরও। অবশেষে প্রায় আড়াই বছর পর যাদবপুর, প্রেসিডেন্সি, রবীন্দ্র-ভারতী এবং ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে পুরনো নিয়ম মেনেই ছাত্র সংসদ নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর। যদিও যাদবপুর, প্রেসিডেন্সি ভোটের সময়সীমা ঘোষণা হলেও রবীন্দ্র-ভারতী ও ডায়মন্ড হারবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও দ্রুত এই ব্যাপারে বৈঠক ডাকতে চলেছেন বলে জানা যাচ্ছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications