Fire at Kolkata: গঙ্গার ধারে নিমতলায় কাঠের গুদামে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে ২০টি ইঞ্জিন
Fire at Kolkata: মধ্যরাতে ফের শহরে বিধ্বংসী আগুন। নিমতলা ঘাট সংলগ্ন একটি কাঠের গুদামে বিধ্বংসী এই আগুন লাগে। যুদ্ধকালীন ততপরতায় আগুন লেভানোর কাজ করছে দমকলের অন্তত ২০ টি ইঞ্জিন। মধ্যরাত থেকে সকাল পেরিয়ে গিয়েছে, এখনও ওই কাঠের গুদামে আগুন জ্বলছে বলে জানা যাচ্ছে।
শুধু তাই নয়, আশেপাশের কারখানাগুলিতেও আগুন লেগে গিয়েছে। সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে অন্তত পাঁচটি কাঠের গুদাম। এমনকি বেশ কয়েকটি বাড়িতেও আগুন ছড়ায় বলেও দাবি। আগুন নিয়ন্ত্রণে আনতে একেবারে হিমশিম অবস্থা দমকল আধিকারিকদেরর (Fire at Kolkata) ।

জানা যাচ্ছে, রাত দেড়টা নাগাদ নিমতলা ঘাট সংলগ্ন মহর্ষি দেবেন্দ্র রোডের একটি কাঠের গোলায় আগুন লাগে প্রথম। সংশ্লিষ্ট কাঠের গুদামে এতটাই দাহ্য পদার্থ থাকায় দাউ দাউ করে মুহূর্তে জ্বলে ওঠে কারখানাটি। কালো ধোঁয়ায় চারপাশ ভরে যায়। আগুনের তীব্রতা এতটাই ছিল যে আশেপাশের কারখানাগুলিতেও আগুন ছড়িয়ে পড়ে। এমনকি বহু বসতি ছিল। সেখানেও আগুন লেগে যায়। সব মিলিয়ে একেবারে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে একেবারে দাউ দাউ করে জ্বলছে।
স্থানীয় মানুষের দাবি, আগুন লাগার পর কারখানা থেকে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। দমকলের অনুমান, প্রচুর পরিমানে সিলিন্ডার মজুত ছিল সেখানে। আর সেজন্যেই ওই বিস্ফোরণ। ঘটনার পরেই ঘটনাস্থলে অন্তত দমকলের ১৫ টি ইঞ্জিনকে পাঠানো হয়। কিন্তু আগুনের তীব্রতা এতটাই যে আরও দমকলের গাড়ি সেখানে পাঠানো হয়। সব মিলিয়ে রাত থেকে অন্তত ২০ টি দমকলের ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে।
কিন্তুন এখনও আগুন নেভানো সম্ভব হয়নি। একে ঘিঞ্জি এলাকা, ফলে দমকলের গাড়িগুলি ঠিক ভাবে ঢুকে কাজ করতে পারছে না। এমনকি গঙ্গার ধারেই এই আগুন লাগার ঘটনা হওয়াতে হাওয়াতে আগুন নতুন নতুন জায়গাতে আগুন ধরে যাচ্ছে। ফলে আগুন লাগার উৎসে এখনও পৌঁছতে পারছেন না দমকল আধিকারিকরা। নতুন করে ফের বিভিন্ন জায়গা থেকে আগুন বের হতে দেখা যাচ্ছে বলে খবর।
তবে কীভাবে এই আগুন লাগাল তা এখনও স্পষ্ট নয়। তবে সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুন লাগতে পারে বলেই অনুমান। অন্যদিকে ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছে যান দমকলমন্ত্রী সুজিত বসু। রয়েছেন বিধায়ক শশী পাঁজা। গোটা পরিস্থিতি সামাল দিচ্ছেন তাঁরা। দমকলমন্ত্রীর অভিযোগ, এই বিষয়ে আগেই সাবধান করা হয়েছিল। কিন্তু কেউ কোথা শোনেনি। অন্যদিকে শশী পাঁজা বলেন, আগুনের জেরে বহু মানুষ গৃহহীন। তাঁদের বাসস্থানের জায়গা করা হচ্ছে।
-
গিরিশ পার্ক কাণ্ডে নতুন মোড়! মোদীর ব্রিগেডের দিনই উত্তেজনা, শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগে রিপোর্ট চাইল EC -
ভোটের আগে আইনি লড়াই! ভবানীপুরে মনোনয়নের আগে হাইকোর্টে শুভেন্দু -
ডিএ বকেয়া পরিশোধে রাজ্যের নতুন রূপরেখা, মার্চ থেকেই মিলবে প্রথম কিস্তি -
আমলা ও পুলিশ বদলি নিয়ে তীব্র সুর, জনতার প্রতিরোধ গড়ার ডাক মমতার -
ভোটের আগে প্রশাসনে বড় ধাক্কা, নবান্নের সিদ্ধান্ত বাতিল করে ১৫ আইপিএসকে ভিনরাজ্যে পাঠাল নির্বাচন কমিশন -
দিল্লিতে মোদীর সঙ্গে বৈঠকের পরেই চূড়ান্ত জল্পনা, আজই কি আসছে বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা? জানুন -
ভোটের আগে চমক হুমায়ুন কবীরের, ১৮২ আসনে প্রার্থী দিয়ে নতুন সমীকরণের ইঙ্গিত -
ইরান সংকটে টানাপোড়েন, ১৭ দিনের যুদ্ধের মাঝে সরে যাওয়ার ইঙ্গিত ট্রাম্পের -
বিবেচনাধীন ভোটার ইস্যু: ২১ লক্ষ নামের নিষ্পত্তি, কবে বেরবে সাপ্লিমেন্টারি তালিকা? জানুন -
যোগী, অখিলেশ থেকে গম্ভীর, কুলদীপের বিয়ের রিসেপশনে চাঁদের হাট -
কেন্দ্র বনাম রাজ্য সংঘাত চরমে! আইপ্যাক মামলায় CBI তদন্ত কী জরুরি? আজ সুপ্রিম কোর্টে শুনানি -
আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে তর্কের ঝড়, মৌলিক অধিকার ঘিরে কেন্দ্র রাজ্য সংঘাত তুঙ্গে












Click it and Unblock the Notifications