দিলীপ ঘোষ এইট পাস নাকি পলিটেকনিক পাস! সেই বিতর্কে স্বস্তি দিল হাইকোর্ট
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে শিক্ষাগত যোগ্যতা মামলায় স্বস্তি দিন কলকাতা হাইকোর্টে। শুক্রবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ মামলাটি খারিজ করে দেন।
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে শিক্ষাগত যোগ্যতা মামলায় স্বস্তি দিন কলকাতা হাইকোর্টে। শুক্রবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ মামলাটি খারিজ করে দেন। নির্বাচন কমিশনকে ১৪ দিনের মধ্যে রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। তা খতিয়ে দেখা পর প্রধান বিচারপতি জানিয়ে দেন, এই মামলার সঙ্গে জনগণের কোনও স্বার্থ জড়িত নয়।

হাইকোর্টে খারিজ মামলা
উল্লেখ্য, দিলীপ ঘোষের শিক্ষাগত যোগ্যতা নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন রাজ্য বিজেপিরই প্রাক্তন নেতা অশোক সরকার। সেই মামললাটি খারিজ করে দেয় বিশ্বনাথ সমাদ্দারের ডিভিশন বেঞ্চ। বিচারপতি জানান কোনওভাবেই এই মামলার পিছনে কোনও জনস্বার্থ জড়িত নেই। তাই এই মামলার কোনও গুরুত্বও নেই।

দিলীপ ঘোষের পলিটেকনিক যোগ্যতা প্রশ্নে
রাজ্য বিজেপির প্রাক্তন নেতা অশোক সরকার হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করে অভিযোগ করেন, দিলীপবাবু ঝাড়গ্রাম পলিটেকনিক কলেজ থেকে পলিটেকনিক পাস করেছিলেন। কিন্তু ওই নামে কোনও কলেজ খড়গপুরে ছিল না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পলিটটেকনিক নামে কলেজ রয়েছে ঝাড়গ্রামে। কিন্তু সেই পলিটেকনিক কলেজে দিলীপ ঘোষ নামে কোন ছাত্র ছিলেন না নির্ধারিত বছরগুলিতে।

দিলীপ ঘোষের শিক্ষাগত যোগ্যতা
২০১৭ সালের ২৫ জানুয়ারি আরটিআই করে দিলীপ ঘোষের শিক্ষাগত যোগ্যতা জানতে চেয়েছিলেন অশোক সরকার। তার উত্তরে জানানো হয় ১৯৭৫ সাল থেকে ১৯৯০ সালের মধ্যে দিলীপ ঘোষ নামের কোনও ছাত্র ওই পলিটেকনিক কলেজ থেকে পাস করেননি। মামলাকারী প্রাক্তন বিজেপি নেতা এ প্রসঙ্গে আরও বলেন, ব্যক্তিগত খোঁজ খবর করে জানতে পারি, রাজ্য বিজেপির সভাপতি ক্লাস এইট পাস।

জন স্বার্থ জড়িত নয়, খারিজ মামলা
২০১৭ সালের কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। ২০১৬ সালের নির্বাচনী হলফনামায় দিলীপ ঘোষ কেন মিথ্যা তথ্য দিয়েছিলেন, তা জানতে চেয়েছিলেন প্রাক্তন বিজেপি নেতা। হলফনামায় পলিটেকনিক ডিপ্লোমা পাস করার সালও উল্লেখ করেননি বলে তিনি অভিযোগ করেন। সেই মামলায় জনস্বার্থ জড়িত নয়- এই যুক্তিতে মামলাটি খারিজ করে দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications