High Court: সমবায় দুর্নীতি মামলায় রাজ্যকে ৫০ লক্ষ টাকা জরিমানার উপর স্থগিতাদেশ
সমবায় দুর্নীতি মামলায় শুক্রবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ্যকে ৫০ লক্ষ টাকা জরিমানা করেছিলেন। মঙ্গলবার হাইকোর্টে তাঁর নির্দেশের উপর স্থগিতাদেশ দিল। আলিপুরদুয়ার মহিলা ঋণদান সমবায় দুর্নীতির নথি সিবিআই ও ইডিকে হস্তান্তর না করায় রাজ্যকে জরিমানা করেন বিচারপতি।
এদিন আলিপুরদুয়ার সমবায় দুর্নীতি মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের উপর অন্তর্বতী স্থগিতাদেশ দিলেও তদন্ত প্রক্রিয়ার উপর কোনও স্থগিতাদেশ দেওয়া হয়নি। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ শুধু রাজ্যকে ৫০ লক্ষ চাকা জরিমানার উপর স্থগিতাদেশ প্রদান করেন।

এই মামলায় শুনানি শেষ হয়েছে। রায়দান স্থগিত রাখা হয়েছে। শুধু জানানো হয়েছে জরিমানায় স্থগিতাদেশ জারির কথা। এখানে উল্লেখ্য, সমবায় গোষ্ঠীর আর্থিক তছরুপ সংক্রান্ত মামলায় সিবিআই ও ইডিকে তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশ পুনর্বিবেচনার আবেদন জানায় সিআইডি।
তারপরেই সিবিআইয়ের হাতে মামলা হস্তান্তর না করায় সিআইডির উপর ক্ষোভ প্রকাশ করে রাজ্যকে ৫০ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। বিচারপতি রাজ্যকে উদ্দেশ্য করে সাফ জানিয়ে দিয়েছিলেন এই সব চালাকি করলে ছেড়ে দেবে না আদালত।
সেইসঙ্গে তিনি জানান, ১৮ সেপ্টেম্বরের মধ্যে সিআইডিকে সমস্ত নথি ইডি-সিবিআইকে তুলে দিতে হবে। নির্দেশ না মানলে স্বরাষ্ট্রসচিবকে আদালতে হাজিরা দিতে হবে বলে হুঁশিয়ারিও দেন তিনি। এখন ডিভিশন বেঞ্চ জরিমানার উপর স্থগিতাদেশ দেওয়ার পর মামলা চালু রাখায় সিবিআই ও ইডির হাতে মামলা প্রত্যার্পণের সুযোগ রইল।
সমবায়ে ৫০ কোটির আর্থিক দুর্নীতিতে সিবিআই তদন্তের নির্দেশ কার্যকর হয়নি বলে অভিযোগ ওঠে সিআইডির বিরুদ্ধে। সিআইডি মামলার নথি হস্তান্তর করেনি সিবিআই ও ইডিকে। উল্টে আগের নির্দেশ পুনর্বিবেচনার আবেদন জানায় সিআইডি। তাতেই চরম বিরক্তি প্রকাশ করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
-
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
তেহরানে দূতাবাসের কাছে হামলা! 'ক্ষতি হলে কঠোরভাবে জবাব দেওয়া হবে', ইজরায়েলকে হুমকি দিল পাকিস্তান -
ইরান ইস্যুতে নয়া মোড়! ১০ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
পেট্রোল-ডিজেলে শুল্ক কমলেও আপনি কেন একই দামে জ্বালানি কিনছেন জানেন? -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
থামছে না সংঘর্ষ! আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে চাপা পড়ে মৃত্যু, যুদ্ধের বলি আরও এক ভারতীয় -
নতুন বিতর্ক! ভোটার তালিকা থেকে নাম বাদ হাই কোর্টের প্রাক্তন বিচারপতির, প্রশ্নের মুখে নির্বাচন প্রক্রিয়া -
ভোট চাইব না, প্রার্থীও প্রত্যাহার করে নেব! মোদী-শাহকে কোন চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য অভিষেকের? -
আজ রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির দাপট! ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে হাওয়া, কোথায় কোথায় জারি হলুদ সতর্কতা? জেনে নিন -
'বাংলায় উৎপাদিত রান্নার গ্যাস যেন বাইরে না যায়'! অন্ডাল যাওয়ার আগে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার, আর কী বললেন? -
বকেয়া ডিএ দ্রুত পরিশোধে তৎপর রাজ্য, সপ্তাহান্তে ছুটি বাতিল












Click it and Unblock the Notifications