শহরের মানচিত্রে নতুন সংযোজন! বদলে গেল এসপ্ল্যানেডে রাস্তার নাম, কার নামে হল? নেপথ্যে অভিষেক
বদলে গেল কলকাতার এসপ্ল্যানেড রো (ওয়েস্ট)-এর নাম। রাস্তার নাম আর আগের নামে থাকছে না। এইবার থেকে ওই রাস্তার নাম হবে 'বিচারপতি রাধাবিনোদ পাল সরণি'। কলকাতা পুরসভার প্রস্তাবে বৃহস্পতিবার কলকাতা হাই কোর্ট এই অনুমোদন দিয়েছে।

কীভাবে এলো সিদ্ধান্ত?
গত কয়েক মাস আগেই কলকাতা পুরসভা নাম বদলের প্রস্তাব পাশ করেছিল। তবে আইনের নিয়ম মেনে এই এলাকার রাস্তার নাম পরিবর্তনের জন্য হাই কোর্টের অনুমতির প্রয়োজন ছিল। আর সেই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার কারণেই এই দিন আদালতের সবুজ সঙ্কেত পাওয়া গিয়েছে।
জাপান সফরেই উঠেছিল প্রসঙ্গ
গত বছর জাপান সফরে গিয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়েই তিনি বিচারপতির পরিবারের সঙ্গে দেখা করেছিলেন। সেইসময় কেন্দ্রের পাঠানো বহুদলীয় প্রতিনিধিদলের সদস্য হিসেবে তিনি জাপানের সাথে সাথে এশিয়ার কয়েকটি দেশও ঘুরেছিলেন। আর সেখানেই বিচারপতি পালের পরিবারের পক্ষ থেকে আবেদন জানানো হয় যে, কলকাতায় তাঁর নামে একটি রাস্তার নামকরণ করা হোক। সেই সময় অভিষেক বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখবেন বলে আশ্বাসও দিয়েছিলেন।
কেন গুরুত্বপূর্ণ রাধাবিনোদ পাল?
রাধাবিনোদ পাল শুধুমাত্র কলকাতা হাই কোর্টের বিচারপতিই নন, একসময় কলকাতা বিশ্ববিদ্যালয়-এর উপাচার্যও ছিলেন তিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে টোকিও ট্রায়ালে আন্তর্জাতিক আদালতের বিচারক হিসেবেও বিশেষভাবে উল্লেখযোগ্য রয়েছে তাঁর ভূমিকা। সেই সময়কার অবস্থানের জন্য তিনি জাপানে আজও সম্মানের সঙ্গে স্মরণীয় রয়েছেন। এমনকি টোকিওতে তাঁর নামে একটি জাদুঘরও রয়েছে।
এবার তাঁর নামেই কলকাতার গুরুত্বপূর্ণ এক রাস্তা উৎসর্গ করা হল। শহরের মানচিত্রে যোগ হল ইতিহাসের আরও এক অধ্যায়।
-
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ভোটের আগে ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত রাজ্য,অভিযোগ পাল্টা অভিযোগে দুই শিবির -
ধর্ম ও জাতির নামে বিভেদ সৃষ্টি করছে উন্নয়নবিমুখ বিজেপি, দাবি অভিষেকের -
বাংলায় বিজেপি নাকি তৃণমূল, কারা গড়বে সরকার? কী বলছে সাম্প্রতিক জনমত সমীক্ষা -
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা -
২০ শতাংশ আসনে হাড্ডাহাড্ডি লড়াই! বাংলার ভোটে বড় ফ্যাক্টর হতে পারে এই কেন্দ্রগুলি -
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
জ্বালানি সঙ্কটের আশঙ্কা! এবার থেকে পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, কত দিনের জন্য? বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের -
বঙ্গ জুড়ে বদলাচ্ছে পরিস্থিতি! সপ্তাহের শুরুতেই বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
বিধানসভা ভোটের সময় সূচি নিয়ে বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন, জানুন বিস্তারিত











Click it and Unblock the Notifications