১০০ দিনের কাজ নিয়ে সরকারের 'ভুল স্বীকার'! অ্যাকশন টেকেন রিপোর্ট নিয়ে সিদ্ধান্ত জানতে চাইল আদালত
একশো দিনের কাজের প্রকল্পে রাজ্যের ভুলের কথা কার্যত মেনে নিলেন অ্যাডভোকেট জেনারেল। অন্যদিকে অ্যাকশন টেকেন রিপোর্ট পাওয়ার এক বছর পরও কিছু না জানানোয় প্রশ্নের মুখে পড়েছে কেন্দ্রীয় সরকার। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে এদিন মামলার শুনানি হয়।
রাজ্যে অ্যাডভোকেট জেনারেল (এজি) সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় আদালতে জানিয়েছেন, এ নিয়ে কোনও প্রতিদ্বন্দ্বিতা করতে চায় না রাজ্য। এটি একটি জনস্বার্থ মামলা। সরকার চায় রাজ্যের আসল উপভোক্তারা যেন প্রকল্পের সুবিধা পান।

তিনি বলেন, রাজ্য কখনও ভুল করে না এটা তিনি বলবেন না। কিছু ভুল হতে পারে। শুধু পশ্চিমবঙ্গ নয়, অনেক রাজ্যের ক্ষেত্রেই হয়। প্রশ্ন হল, রাজ্য যে 'অ্যাকশন টেকেন রিপোর্ট' পাঠিয়েছিল, এক বছর পেরিয়ে গেলেও কেন তা নিয়ে কোনও সিদ্ধান্ত জানাল না কেন্দ্র?
এই মামলায় বক্তব্য জানাতে কেন্দ্র সময় চেয়েছে। কেন্দ্রের তরফে সিবিআই তদন্তের সওয়াল করা হয়েছে। কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল (এএসজি) অশোককুমার চক্রবর্তীর সওয়াল, কেন্দ্রীয় সরকারের গ্রামোন্নয়ন মন্ত্রকের তদন্তের বিস্তারিত রিপোর্ট বলছে, ১০০ দিনের কাজ নিয়ে ব্যাপক অনিয়ম করা হয়েছে। এই প্রকল্পে ৪৪ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে। কোনও অডিট রিপোর্ট দেওয়া হয়নি।
অতিরিক্ত সলিসিটর জেনারেল অশোক চক্রবর্তী জানান, রাজ্যজুড়ে প্রচুর ভুয়ো জব কার্ড পাওয়া যাওয়ার পর কেন্দ্র ফান্ড বন্ধ করেছে। তিনি বলেন, রাজ্য খতিয়ে দেখুক যাদের জব কার্ড দেওয়া হয়েছে সেগুলো ভুয়ো কিনা। তখনই প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। তিনি ববেন, এক হাজার লোক যদি জেনুইন হয় তাহলে তাদের টাকা বন্ধ থাকবে কেন।
আগামী সোমবার মামলার পরবর্তী শুনানি। ওই দিন গ্রামোন্নয়ন মন্ত্রককে হলফনামা দিতে হবে। তারা জানাবে, রাজ্য যে দ্বিতীয় 'অ্যাকশন টেকেন রিপোর্ট' পাঠিয়েছিল তা নিয়ে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
-
গিরিশ পার্ক কাণ্ডে নতুন মোড়! মোদীর ব্রিগেডের দিনই উত্তেজনা, শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগে রিপোর্ট চাইল EC -
ভোটের আগে আইনি লড়াই! ভবানীপুরে মনোনয়নের আগে হাইকোর্টে শুভেন্দু -
ডিএ বকেয়া পরিশোধে রাজ্যের নতুন রূপরেখা, মার্চ থেকেই মিলবে প্রথম কিস্তি -
আমলা ও পুলিশ বদলি নিয়ে তীব্র সুর, জনতার প্রতিরোধ গড়ার ডাক মমতার -
ভোটের আগে প্রশাসনে বড় ধাক্কা, নবান্নের সিদ্ধান্ত বাতিল করে ১৫ আইপিএসকে ভিনরাজ্যে পাঠাল নির্বাচন কমিশন -
দিল্লিতে মোদীর সঙ্গে বৈঠকের পরেই চূড়ান্ত জল্পনা, আজই কি আসছে বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা? জানুন -
ভোটের আগে চমক হুমায়ুন কবীরের, ১৮২ আসনে প্রার্থী দিয়ে নতুন সমীকরণের ইঙ্গিত -
ইরান সংকটে টানাপোড়েন, ১৭ দিনের যুদ্ধের মাঝে সরে যাওয়ার ইঙ্গিত ট্রাম্পের -
বিবেচনাধীন ভোটার ইস্যু: ২১ লক্ষ নামের নিষ্পত্তি, কবে বেরবে সাপ্লিমেন্টারি তালিকা? জানুন -
যোগী, অখিলেশ থেকে গম্ভীর, কুলদীপের বিয়ের রিসেপশনে চাঁদের হাট -
কেন্দ্র বনাম রাজ্য সংঘাত চরমে! আইপ্যাক মামলায় CBI তদন্ত কী জরুরি? আজ সুপ্রিম কোর্টে শুনানি -
আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে তর্কের ঝড়, মৌলিক অধিকার ঘিরে কেন্দ্র রাজ্য সংঘাত তুঙ্গে












Click it and Unblock the Notifications