ফি বৃদ্ধির প্রতিবাদে অবস্থান বিক্ষোভে সাউথ পয়েন্টের অভিভাবকদের
ফি বৃদ্ধির প্রতিবাদে শুক্রবার সকাল থেকে স্কুলের সামনেই দফায় দফায় অবস্থান বিক্ষোভে সাউথ পয়েন্ট স্কুলের অভিভাবকরা। বাড়তি ফি নেওয়ার সিদ্ধান্ত বদলে, ফি না কমালে আগামী দিন বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি অভিভাবকদের। জানা গিয়েছে, কয়েক দিন আগে পড়ুয়াদের ফি বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করে সাউথ পয়েন্ট স্কুল কর্তৃপক্ষ। সেই বৃদ্ধির পরিমাণ ২৩-২৫ শতাংশ।

কিন্তু অভিভাবকদের দাবি, স্কুল কর্তৃপক্ষের বাড়ানো ফী স্বাভাবিকের থেকে অতিরিক্ত। প্রতি বছর ফি বাড়লেও এ বারের বৃদ্ধির হার খুবই বেশি। তা নিয়েই বেজায় ক্ষুব্ধ অভিভাবকেরা। স্কুল কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে লিখিত জানিয়েও কোনো ফল হয়নি। তাই এদিন অবস্থান বিক্ষোভে সামিল হন তারা।
তাঁদের বক্তব্য, প্রতি বছর ফি বাড়ে। কিন্তু এতটা একসঙ্গে আগে বাড়েনি। একজন পড়ুয়ার প্রতি মাসে টিউশন ফি লাগে ৩,৬০০ টাকা। এ বার সে প্রথম শ্রেণিতে উঠেছে। টিউশন ফি বেড়ে হচ্ছে ৫,০৭৫ টাকা। যা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি।
কর্তৃপক্ষের অবশ্য বক্তব্য, সম্প্রতি রাজ্য সরকার তাদের স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীদের বেতন বৃদ্ধি করেছে। তার সঙ্গে সামঞ্জস্য রেখে সাউথ পয়েন্টের শিক্ষক-শিক্ষিকাদের বেতন বাড়াতে হবে। অথচ তাঁদের স্কুল সরকারি আর্থিক সাহায্য পায় না। পুরোটাই পড়ুয়াদের ফি-এর উপরে নির্ভরশীল। তাই চলতি শিক্ষাবর্ষে টিউশন ফি-র পাশাপাশি বাড়ানো হচ্ছে অন্য সব ফি-ও।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications