Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে রাজ্যপালকে বাধা, গোব্যাক স্লোগান! আচার্যকে ছাড়াই শুরু অনুষ্ঠান

কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে রাজ্যপালকে বাধা, গোব্যাক স্লোগান! আচার্যকে ছাড়াই শুরু অনুষ্ঠান

ফের গোব্যাক স্লোগানের মুখে রাজ্যপাল। এদিন কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের অনুষ্ঠানের শুরুতে রাজ্যপালের প্রবেশের সময়েই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন ছাত্রছাত্রীরা। গোব্যাক স্লোগান দেওয়া হয়। আটকে পড়েন নোবেল জয়ী অর্থনীতিবিদ অভিজিত বন্দ্যোপাধ্যায়। পরে উপাচার্য ছাত্রছাত্রীদের প্রতিশ্রুতি দেওয়ার পরেই সমাবর্তনের অনুষ্ঠান শুরু হয়।

রাজ্যপালকে ঘিরে 'গোব্যাক' স্লোগান

রাজ্যপালকে ঘিরে 'গোব্যাক' স্লোগান

যাদবপুরের পর এবার কলকাতা বিশ্ববিদ্যাল। সমাবর্তন অনুষ্ঠানে গিয়ে বিক্ষোভে প্রথমে আটকে পড়েন রাজ্যপাল। মূলত সিএএ-র বিরোধীরাই রাজ্যপালের বিরুদ্ধে গোব্যাক স্লোগান দেন। আটকে যায় রাজ্যপালের গাড়ি। রাজ্যপাল বিজেপির দালাল, অভিযোগ করেন বিক্ষোভরত ছাত্রছাত্রীরা।

অনুষ্ঠানে গেলেও মঞ্চে উঠতে পারেননি রাজ্যপাল

অনুষ্ঠানে গেলেও মঞ্চে উঠতে পারেননি রাজ্যপাল

গাড়ি আটকে যাওয়ায় নেমে পড়েন তিনি। নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে নজরুল মঞ্চের গ্রিনরুমে নিয়ে যাওয়া হয় রাজ্যপালকে। তবে তিনি অনুষ্ঠান মঞ্চে উঠতে পারেনি। ছাত্রছাত্রীরা জানান, রাজ্যপাল ফিরে গেলেই আন্দোলন থামাবেন তাঁরা। সমাবর্রতন শুরুর দু-তিন মিনিটের মধ্যেই রাজ্যপাল বেরিয়ে যান অনুষ্ঠান থেকে।

উপাচার্যের প্রতিশ্রুতির পর পরিস্থিতি নিয়ন্ত্রণে

উপাচার্যের প্রতিশ্রুতির পর পরিস্থিতি নিয়ন্ত্রণে

নজরুল মঞ্চের বাইরে ভিতরে স্লোগান চলতে থাকে। ছাত্রছাত্রীদের দাবি মতো উপাচার্য সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় একটা সময় জানান, রাজ্যপাল মঞ্চে উঠবেন না। তিনিই নোবেল জয়ী অর্থনীতিবিদ অভিজিত বন্দ্যোপাধ্যায়ের হাতে সাম্মানিক ডিলিট তুলে দেবেন। দেশ বিদেশের অতিথিদের অসম্মানের কথাও জানান। সেই সময় কিছুটা শান্ত হন ছাত্রছাত্রীরা। সমাবর্তনের অনুষ্ঠান শুরু করা হয়।

রাজ্যপালের পক্ষেও স্লোগান

রাজ্যপালের পক্ষেও স্লোগান

অনুষ্ঠানে রাজ্যপালের পক্ষেও বেশ কয়েকজনকে স্লোগান দিতে দেখা যায়। তবে তারা ছিলেন সংখ্যায় কম।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+