Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মমতার উদ্বোধন করা পুজোয় এবার অমিত শাহকে আমন্ত্রণ! জল্পনা তুঙ্গে

দুর্গাপুজোর উদ্বোধনে কলকাতা থেকে আমন্ত্রণ অমিত শাহকে। যে পুজো কমিটির নাম এব্যাপারে প্রথম সামনে এল, তারা হল ফ্রেন্ডস ইউনিয়ন।

দুর্গাপুজোর উদ্বোধনে কলকাতা থেকে আমন্ত্রণ বিজেপি নেতা অমিত শাহকে। যে পুজো কমিটির নাম এব্যাপারে প্রথম সামনে এল, তারা হল ফ্রেন্ডস ইউনিয়ন। দক্ষিণ কলকাতায় ট্রাঙ্গুলার পার্কের কাছে তুলনামূলক ছোট পুজো করে থাকে এই পুজো কমিটি। কিন্তু এবার তাদের ৭৫ বছর পূর্তি। তাই অন্যবারের তুলনায় কিছুটা বড় করেই পুজোর আয়োজন করতে চলেছে। আর তাতেই
আমন্ত্রণ জানানো হয়েছে অমিত শাহকে।

অমিত শাহকে কলকাতার পুজোয় আমন্ত্রণ

অমিত শাহকে কলকাতার পুজোয় আমন্ত্রণ

নানা বিতর্ক কাটিয়ে শেষ পর্যন্ত কলকাতার পুজোয় আমন্ত্রণ বিজেপি সভাপতি অমিত শাহকে। ট্র্যাঙ্গুলার পার্কের কাছে এই পুজো কমিটির নাম ফ্রেন্ডস ইউনিয়ন। আমন্ত্রণ জানালেও, তাঁদের এই
আমন্ত্রণ গৃহীত হয়েছে কিনা, সেব্যাপারে এখনও নিশ্চিত হতে পারেননি পুজো কমিটির কর্তারা।

পুজোয় এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও

পুজোয় এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও

পুজো কমিটির কর্তারা অমিত শাহকে আমন্ত্রণ জানানো নিয়ে কোনও রাজনীতির কিছু দেখছেন না। কমিটি দাবি করেছে, তাঁদের পুজো সবসময়ই ধর্ম নিরপেক্ষ এবং রাজনীতি বিহীন হয়ে এসেছে। অতীতে কাছের বড় পুজো উদ্বোধন করে মুখ্যমন্ত্রী তাদের পুজো পরিদর্শন করেছেন বলে জানিয়েছেন পুজো কমিটির কর্তারা। তবে এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানালেও, তাঁর তরফ থেকে জানানো হয়েছে, তিনি
সবসময়ই সঙ্গে রয়েছেন। তাই আমন্ত্রণ জানানোর কিছু নেই।

 এবারে একটু অন্যরকমেপ পুজো

এবারে একটু অন্যরকমেপ পুজো

এবার তাদের পুজো একটু অন্য রকমের বলেই জানিয়েছেন পুজো কমিটির কর্তারা। পুজোর ৭৫ বছর উপলক্ষে প্রচুর বিনিয়োগও হয়েছে। পাশাপাশি ১১ সেপ্টেম্বর অমিত শাহকে আমন্ত্রণও জানানো
হয়েছে বলে জানিয়েছে ওই পুজো কমিটি। পবিবেশ বান্ধব পুজো মণ্ডপ গড়ে তুলতে সবং থেকে শিল্পী আনা হয়েছে।

কাছাকাছি বড় পুজো

কাছাকাছি বড় পুজো

ফ্রেন্ডস ইউনিয়নের কাছাকাছি বড় পুজোগুলি হল একডালিয়া এভারগ্রিন, সমাজসেবী, বালিগঞ্জ কালচারাল, হিন্দুস্তান পার্ক।

মুখ্যমন্ত্রীর পুজো উদ্বোধন

মুখ্যমন্ত্রীর পুজো উদ্বোধন

অন্যদিকে মুখ্যমন্ত্রীকে দিয়ে পুজো উদ্বোধনে এবারও পুজো কমিটির কর্তাদের আমন্ত্রণপত্র গিয়েছে নবান্নে। পুলিশ সূত্রে খবর, আগেরবার মহালয়ার দিন পুজোর উদ্বোধন শুরু করলেও, এবার অন্তত একদিন আগে পুজোর উদ্বোধন শুরু করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সম্ভবত উত্তর কলকাতার কোনও পুজো দিয়ে এবারের পুজোর উদ্বোধন শুরু করবেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+