Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মালবাজার বিপর্যয়ের পরেও ফিরল না হুঁশ! মৃতদেহ সৎকারে গিয়ে নিমতলা থেকে ভেসে গেলেন ৫ যুবক

মালবাজার বিপর্যয়ের পরেও ফিরল না হুঁশ। এবার কোনও প্রতিমা বিসর্জন নয়, মৃতদেহ সৎকারে গিয়ে নিমতলা ঘাট থেকে বানের জলে ভেসে গেলেন ৫ যুবক। পরে স্থানীয়রা সেখান থেকে দুজনকে উদ্ধার করে। এঁরা সবাই বেলেঘাটার বাসিন্দা বলে জানা

মালবাজার বিপর্যয়ের পরেও ফিরল না হুঁশ। এবার কোনও প্রতিমা বিসর্জন নয়, মৃতদেহ সৎকারে গিয়ে নিমতলা ঘাট থেকে বানের জলে ভেসে গেলেন ৫ যুবক। পরে স্থানীয়রা সেখান থেকে দুজনকে উদ্ধার করে। এঁরা সবাই বেলেঘাটার বাসিন্দা বলে জানা গিয়েছে।

তিন যুবক এখনও নিখোঁজ

তিন যুবক এখনও নিখোঁজ

গঙ্গায় বানের জেরে তলিয়ে গেলেন তিন যুবক। ঘটনাটি ঘটেছে নিমতলা শ্মশান ঘাটে। সোমবার রাত ১১ টা নাগাদ মরদেহ নিমতলা ঘাটে দাহ করতে যান বেলেঘাটার বাসিন্দারা। অন্য দেহ সৎকার হাওয়ার কারণে অপেক্ষা করছিলেন তাঁরা। দেরি থাকায় সেখান থেকে ছয় জন যান গঙ্গায়। প্রত্যক্ষদর্শীরা সেলফি তোলায় মত্ত ছিলেন তাঁরা। সেই সময় গঙ্গায় বান আসে। সামলাতে না পেরে পাঁচ জন ভেসে যান। দুজনকে উদ্ধার করা হয়। বাকি তিন জন এখনও নিখোঁজ। সবাই বেলেঘাটার বাসিন্দা বলে পুলিস সূত্রে জানা গিয়েছে।

 উদ্ধারে নামানো হয়েছে ডুবুরি

উদ্ধারে নামানো হয়েছে ডুবুরি

এদিন সকালে প্রশাসনের তরফ থেকে নিমতলা ঘাটে ডুবুরি নামানো হয়। আশপাশের ঘাটেও তল্লাশি চালানোর কথা জানানো গিয়েছে। তবে ডুবুরি নামিয়ে তল্লাশির পরেও নিখোঁজ তিন যুবকের কোনও খোঁজ পাওয়া যায়নি।

মালবাজার কাণ্ডে ফেরেনি হুঁশ

মালবাজার কাণ্ডে ফেরেনি হুঁশ

মালবাজারের মাল নদীতে হড়পা বানে ভেসে মৃত্যু হয়েছিল ৮ জনের। প্রশাসনের বিরুদ্ধে নানা অভিযোগ উঠলেন, বান আসার আগে বিপুল সংখ্যক মানুষকে সরে যেতে অনুরোধ করা হয়েছিল। এব্যাপারটা সবাই স্বীকার করেছেন। নিমতলার ক্ষেত্রেও তা করা হয়েছিল। বান আসা নিয়ে উত্তর বন্দর থানার তরফে সতর্কতামূলক প্রচার করা হয়েছে। অভিযোগ যুবকরা মত্ত অবস্থায় ছিলেন। উত্তর বন্দর থানার প্রচারের পরে স্থানীয়রা সরে যেতে বললেও যুবকরা সেই ঘোষণাকে আমল দেননি বলেই অভিযোগ।

বিসর্জনের সময় নদীতে হঠাৎই বান

বিসর্জনের সময় নদীতে হঠাৎই বান

গত বুধবার দুর্গা পুজার বিসর্জনের সময় মালনদীর দুপাশে সমবেত হয়েছিলেন বেশ কয়েকহাজার মানুষ। প্রায় ৭০ টি প্রতিমা বিসর্জনের জন্য আনা হয়েছে। মাঝপথে হঠাৎই নদীনে বান আসে। সেই সময় জলের তোড়ে বেশ কিছু মানুষ ভেষে যান। বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়। আটজনকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। প্রশাসনের তরফে দাবি করা হয়েছে এই রাজ্যে বৃষ্টি না বলেও ভূটানে বৃষ্টির কারণে মালনদীর জলস্তর হঠাৎ বেড়ে যায়। যদিও এই ঘটনায় সরকারে গাফিলতিকে দায়ী করেছেন বিরোধীরা। সোমবার উত্তরবঙ্গ সফরে যাওয়া বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেছেন, মালনদীর ঘটনা বন দফতরের এলাকায় ঘটেনি। সেই কারণে তিনি বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করবেন না। এই ঘটনায় মন্ত্রীকে কটাক্ষ করেছে বিজেপি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+