Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

৩ তরুণীকে ইভটিজিং, ১০০ ডায়ালে ফোন করতেই চলন্তবাস থেকে ঝাঁপ ৩ যুবকের

চলন্তবাসে তরুণীর শ্লীলতাহানির অভিযোগ উঠল। ১০০ নম্বরে ডায়াল করার পর পুলিশ শিয়ালদহ কোর্টের সামনে বাস থামানোর আগেই ফেরার তিন অভিযুক্ত যুবক।

কলকাতা, ২৭ জানুয়ারি : চলন্তবাসে তরুণীর শ্লীলতাহানির অভিযোগ উঠল। শুক্রবার সকালে বড়বাজারে ঘটনাটি ঘটে। ১০০ নম্বরে ডায়াল করার পর পুলিশ শিয়ালদহ কোর্টের সামনে বাস থামানোর আগেই চলন্ত বাস থেকে নেমে ফেরার হয়ে যায় তিন অভিযুক্ত যুবক।

শুক্রবার সকালে হাওড়া থেকে ২৪ নম্বর রুটের বাসে উঠেছিলেন তিন তরুণী। তারপর বড়বাজার থেকে তিন যুবক বাসে ওঠে। তাদের একজন লেডিস সিটে এক তরুণীর পাশে বসে। এরপরই তারা নানাভাবে তিনজনকে উত্যক্ত করার চেষ্টা করে বলে অভিযোগ।

৩ তরুণীকে ইভটিজিং, ১০০ ডায়ালে ফোন করতেই চলন্তবাস থেকে ঝাঁপ ৩ যুবকের

বাসেই তিন তরুণীর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এরপরই এক তরুণী কলকাতা পুলিশকে ১০০ নম্বরে ডায়াল করে অভিযোগ জানান। কিন্তু বেগতিক বুঝে তিন যুবক আগেই চলন্ত বাস থেকে নেমে পালিয়ে যায়।

পুলিশ শিয়ালদহ কোর্টের সামনে বাসটিকে আটকায়। কিন্তু অভিযুক্ত যুবকদের খুঁজে পায়নি। তিন তরুণীর অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তদন্ত শুরু করেছে। তিন তরুণীকে জিজ্ঞাসাবাদ করে বিশদ জেনেছে পুলিশ। রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। কোথায় বাস থেকে নামে তিন অভিযুক্ত, তা জানার পাশাপাশি তিনজনকে সনাক্তকরণের চেষ্টাও চালাচ্ছে পুলিশ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+