DA Case Supreme Court: আর নয় হাত গুটিয়ে...ডিএ মামলার শুনানির আগে বড় মন্তব্য! চাপ বাড়বে মমতা সরকারের?
DA Case supreme court: দীর্ঘ প্রায় দু'বছর কেটে গিয়েছে! এখনও সুপ্রিম কোর্টে আইনি জটিলতায় রাজ্য সরকার কর্মীদের বকেয়া ডিএ মামলা। শেষবার চলতি বছর ২০২৪ সালের ১৫ জুলাই এই সংক্রান্ত মামলার শুনানির জন্যে উঠেছিল। এরপর আর শুনানি হয়নি। ফলে বকেয়া ডিএ পাওয়ায় ঝুলে রয়েছে। তবে বছর ঘুরলেই ফের একবার সুপ্রিম কোর্টে উঠতে পারে ডিএ মামলা।
জানুয়ারির প্রথম সপ্তাহেই এই সংক্রান্ত মামলার শুনানি (DA Case supreme court) হতে পারে বলে মনে করা হচ্ছে. আর তার আগেই কার্যত বড় 'হুঁশিয়ারি' কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়ের। তিনি বলেন, আগামী ৭ তারিখ ফের যদি মামলা পিছিয়ে যায় তাহলে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাকে সরাসরি চিঠি দেওয়া হবে সংগঠনের তরফে।

মামলার জন্য প্রধান বিচারপতির কাছে আবেদন জানানো হবে। এমনকি আগামিদিনে বকেয়া ডিএ'র দাবিতে ফের একবার পথে নামার কথাও বলা হয়েছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের তরফে। সংগঠনের দাবি, ডিএ আমাদের অধিকার। কলকাতা হাইকোর্ট ইতিমধ্যে রায় দিয়েছে।
এরপরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তা আটকে রেখেছে বলে দাবি। তবে ডিএ মামলা সুপ্রিম কোর্টে কি হয় সেদিকেই নজর থাকবে বলে মন্তব্য। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সংগঠনের তরফে মলয় মুখোপাধ্যায় বলেন, ডিএ মামলা এখনও পর্যন্ত ১৩ বার পিছিয়ে গিয়েছে। আগামী ৭ তারিখ এই মামলার শুনানি রয়েছে। সেদিকে সমস্ত রাজ্যের সরকারি কর্মীদের নজর রয়েছে।
কিন্তু সেদিনও যদি মামলা পিছিয়ে যায় তাহলে আর হাত গুটিয়ে বসে থাকবেন না বলে ওই সাক্ষাৎকারে স্পষ্ট জানিয়ে দিয়েছেন মলয় মুখোপাধ্যায়। তাঁর কথায়, এই নিয়ে প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কে অন্ততপক্ষে ৩ থেকে ৪টি চিঠি দেওয়া হয়েছিল। মামলা আবারও পিছিয়ে গেলে ফের আমারা প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাকে চিঠি দেব। এবার আদালত নিশ্চয় সাড়া দেবে বলেও ওই সাক্ষাতকারে জানিয়েছেন মলয় মুখোপাধ্যায়।
তাঁর অভিযোগ, রাজ্য সরকার যেভাবেই হোক মামলাটিকে দীর্ঘায়িত করতে। যাতে মামলাকারী সরকারি কর্মীদের টাকা ফুরিয়ে যায় এবং তাঁরা মামলা থেকে বেরিয়ে আসতে বাধ্য হন। তবে লড়াই'য়ের ময়দান থেকে যে সরে আসার কোনও জায়গা নেই তা এদিন স্পষ্ট করে দিয়েছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
-
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন?












Click it and Unblock the Notifications