এনুমারেশন ফর্ম ডিজিটাইজেশনে গাফিলতি! কলকাতার কর্মরত সাত বিএলও-কে শোকজ করল নির্বাচন কমিশন
নির্বাচন কমিশন, কলকাতার বেলেঘাটা বিধানসভা এলাকায় সাত জন বিএলও কর্মীকে শোকজ নোটিস পাঠিয়েছিল। এনুমারেশন ফর্মের তথ্য খুবই কম ডিজিটাইজড হওয়ার জন্য তাঁদের কাছে সেই কারণ জানার প্রেক্ষিতে এই নোটিস পাঠিয়েছে কমিশন। কমিশনের তরফ থেকে আজকের মধ্যেই কর্মরত ওই সাত বিএলও-কে জবাবদিহি করার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁদের জবাবে যদি নির্বাচন কমিশন সন্তুষ্ট না হয় তাহলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে কমিশনের তরফ থেকে।

ভোটারদের পূরণ করা এনুমারেশন ফর্ম সংগ্রহ করার পরে তা বিএলও-দের নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে ডিজিটাইজড করতে হয়। নিবার্চন কমিশন জানিয়েছে, যে এলাকায় যতটা সংখ্যক এনুমারেশন ফর্ম জমা নেওয়া হবে, তার ৩০ শতাংশ ডিজিটাইজেশন অবশ্যই করতেই হবে। কিন্তু সূত্রের খবর সেই সাত জন বিএলও জমা নেওয়া ফর্মের মাত্র ৪ থেকে ৮ শতাংশ ডিজিটাইজেশন করেছেন। নির্বাচন কমিশন মনে করেছে যে, এই কাজ যদি এতটাই ধীর গতিতে হয়, তাহলে ৪ ডিসেম্বর (নির্ধারিত দিন)-এর মধ্যে এই প্রক্রিয়া কখনই শেষ হবে না।
নির্বাচন কমিশন সূত্রের খবর অনুসারে, এখনও পর্যন্ত রাজ্যে প্রায় ৯৯.৭ শতাংশ ভোটারদের কাছে এনুমারেশন ফর্ম বিলি করা হয়ে গিয়েছে। জমা নেওয়া ফর্মের মাত্র ২৫.৫ শতাংশ ডিজিটাইজড হয়েছে। এই এনুমারেশন ফর্ম বিলি করা এবং জমা নেওয়ার প্রক্রিয়ার জন্য আর এক মাস সময় দিয়েছে নির্বাচন কমিশন। গত ৪ নভেম্বর থেকে আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত এর সময় ছিল। আগামী ৯ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশিত করা হবে। এনুমারেশন ফর্ম বিলি করা এবং জমা নেওয়ার এটি তৃতীয় সপ্তাহ চলছে। বিএল-দের হাতে বেশি সময় আর বাকি নেই। তাই কমিশন এই প্রক্রিয়াকে আরও দ্রুতগতিতে আনতে চাইছে।
এদিকে আবার বিএলও-দের কাজ আরও সহজ করার জন্য বিশেষ পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। যে অ্যাপে এই ডিজিটাইজেশনের কাজ হচ্ছে সেই অ্যাপেই আছে বিশেষ সুবিধা। কোনও তথ্য ডিজিটাইজেশন করার সময় যদি ভুল হয় তাহলে পরে সেটা সংশোধন করা যাবে বলে জানা গিয়েছে। নির্বাচন কমিশন মনে করছে যে, ধীর গতিতে ডিজিটাইজেশন চলার কারণে গোটা বিধানসভা এলাকাতেই এর নেতিবাচক প্রভাব পড়ছে। সেই কারণে আজ দুপুর ১২টার মধ্যেই এর জবাব দিতে বলা হয়েছে ওই বিএলও-দের।
-
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
'বাংলায় উৎপাদিত রান্নার গ্যাস যেন বাইরে না যায়'! অন্ডাল যাওয়ার আগে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার, আর কী বললেন? -
ভোট চাইব না, প্রার্থীও প্রত্যাহার করে নেব! মোদী-শাহকে কোন চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য অভিষেকের? -
ইরান ইস্যুতে নয়া মোড়! ১০ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
রামনবমীর মিছিল ঘিরে অশান্ত জঙ্গিপুর, পাথরবৃষ্টির সঙ্গে ব্যাপক ভাঙচুর -
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
জ্বালানিতে বড় স্বস্তি! পেট্রোল ও ডিজেলে আবগারি শুল্ক ১০ টাকা কমাল কেন্দ্র, যুদ্ধের আবহে আজ কোথায় কত দাম? -
বিবাহিত পুরুষের লিভ-ইন সম্পর্ক কোনও অপরাধ নয়, কোন প্রেক্ষিতে এই পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের? -
রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির সতর্কতা! রবিবার পর্যন্ত চলতে পারে অস্থির আবহাওয়া, কী জানাচ্ছে হাওয়া অফিস? জেনে নিন -
LPG সঙ্কট নিয়ে দুশ্চিন্তা বাড়ছে? আর চিন্তা নয়, সাধারণ মানুষের জন্য বাজারে ৫ লক্ষ ইন্ডাকশন কুকস্টোভ আনছে সরকার -
নতুন বিতর্ক! ভোটার তালিকা থেকে নাম বাদ হাই কোর্টের প্রাক্তন বিচারপতির, প্রশ্নের মুখে নির্বাচন প্রক্রিয়া












Click it and Unblock the Notifications