Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ED Raid: রেশন দুর্নীতির তথ্য সন্ধানে শেষে বালুর দফতরে হানা, অরণ্যভবনে তল্লাশিতে ED

রেশন দুর্নীতি মামলায় ফের তৎপর ইডি। মঙ্গলবার সকাল থেকেই সল্টলেকের অরণ্য ভবনে তল্লাশি শুরু করেছেন তদন্তকারীরা। ইতিমধ্যেই জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ বাকিবুর রহমানের বিপুল সম্পত্তির হদিশ পেয়েছেন। তারপরেই রেশন দুর্নীতি যোগে বালুর দফতরে হানা দিয়েছেন তদন্তকারীরা।

বনদফতরের দায়িত্ব নেওয়ার আগে খাদ্য দফতরের মন্ত্রী ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি খাদ্যমন্ত্রী থাকাকালীনই কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। সেই দুর্নীতির রেশ ধরেই বালুর বর্তমান দফতরে হানা দিয়েছেন তদন্তকারীরা।

Jyotipria Mallick

মঙ্গলবার দুপুর ১টার পরে হঠাৎই সল্টলেকের অরণ্যভবনে হাজির হন কেন্দ্রীয় তদন্তকারীরা। সোজা বালুর অফিস ঘরে ঢুকে পড়েন তাঁরা। বাইরে পাহারায় রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। অরণ্যভবনেও মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে। দফতরের মন্ত্রী জেলে রয়েছেন তার পরে আবার ইডির হানায় কর্মীরা একটু চমকেই গিয়েেছন।

ইতিমধ্যেই রেশন দুর্নীতি মামলা চার্জশিট দিয়েছে ইডি। তাতে জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে কোটা কোটি টাকার দুর্নীতির অভিযোগ করা হয়েেছ। রেশনের চাল খোলা বাজারে বেআইনি ভাবে পাচার করা হয়েছে বলে চার্জশিটে উল্লেখ করা হয়েছে। এবং সব দুর্নীতি চলেছে জ্যোতিপ্রিয় মল্লিকের মদতেই। তাঁর ঘনিষ্ঠ সহযোগী বাকিবুর রহমানের কোটি কোটি টাকা সম্পত্তি এই রেশনের চাল বাইরে পাচার করে তৈরি হয়েছে বলে জানতে পেরেছেন তদন্তকারীরা।

তদন্তকারীরা জানতে পেরেছেন ২০২১ সালে জ্যোতিপ্রিয় মল্লিককে খাদ্য দফতর থেকে সরিয়ে বনদফতরে পাঠানো হয়েছিল। কিন্তু তারপরেও ২০২৩ সালেও চলেছে রেশন দুর্নীতি। তিনি বনমন্ত্রী থাকাকালীন কীভাবে এই দুর্নীতি চালাতেন তা জানতেই বালুর দফতরে হানা দিয়েছে ইডি এমনই মনে করা হচ্ছে।

ইডির হাতে গ্রেফতার হলেও অসুস্থতা দাবি করে তিনি এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন। গতকাল হঠাৎই হাসপাতালের ওয়ার্ডের জানলা থেকে জ্যোতিপ্রিয় মল্লিককে দেখা গিয়েছিল। সেখানে তিনি বসেছিলেন জানলায়। বেশ সুস্থই দেখাচ্ছিল তাঁকে। সংবাদ মাধ্যমের ক্যামেরা পৌঁছতেই সঙ্গে সঙ্গে সেখান থেকে সরে যান তিনি।

রেশন দুর্নীতি কাণ্ডে বালু এবং তাঁর পরিবারেরও বিপুল সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে। শান্তিনিকেতনে বালুর কয়েক লক্ষ টাকার বাংলোর হদিশ মিিলছে। এছাড়া তাঁর এবং তাঁর স্ত্রী ও মেয়ের নামে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পাওয়া গিয়েছে। তাতে কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ মিলেছে। কোথা থেকে এই কোটি কোটি টাকা এলো বালুর কাছে তা তদন্ত করে দেখতেই অরণ্য ভবনে অভিযান ইডির বলে জানা গিয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+