Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

এমপিএস কাণ্ডে ইডির প্রথম চার্জশিট! উঠে এল চারটি নাম

বাজার থেকে ছাব্বিশশো কোটি টাকা বেআইনিভাবে তোলার অভিযোগ। এমপিএস-কাণ্ডে প্রথম চার্জশিট জমা করল ইডি। চার্জশিটে চারটি নাম রয়েছে।

বাজার থেকে ছাব্বিশশো কোটি টাকা বেআইনিভাবে তোলার অভিযোগ। এমপিএস-কাণ্ডে প্রথম চার্জশিট জমা করল ইডি। চার্জশিটে চারটি নাম রয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন, প্রথমনাথ মান্না, ভোলানাথ দাসসহ আরও একজন এবং এমপিএস গ্রিনারির নাম রয়েছে বলে সূত্রের খবর। ইডি বিষয়টি নিয়ে তদন্ত চালিয়ে যেতে পারবে বলে জানিয়েছে আদালত।

এমপিএস কাণ্ডে ইডির প্রথম চার্জশিট! উঠে এল চারটি নাম

এই প্রথম এমপিএস কাণ্ডে ইডির আধিকারিকরা চার্জশিট জমা করেছেন। চার্জশিট জমা পড়েছে সিটি সেশনস কোর্টে ইডির বিশেষ আদালতে। চার্জশিটে অভিযোগ, এমপিএস কর্তা প্রমথনাথ মান্না রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ছাব্বিশশো কোটি টাকা বেআইনি ভাবে তুলেছিলেন। সেই টাকা কোথায় গেল, তারই সন্ধানে এই চার্জশিট। তদন্ত এগোতে হবে, এই কথাও আদালতকে জানানো হয়েছে বলে ইডি সূত্রে খবর। কাদের কাদের কাছে সেই টাকা গিয়েছে, কোন কোান প্রভাবশালীর কাছে টাকা গিয়েছে, তা তদন্ত করে দেখতে হবে বলে জানিয়েছে ইডি।

ইডির জমা দেওয়া চার্জশিটে চারটি নাম রয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন, প্রথমনাথ মান্না, ভোলানাথ দাসসহ আরও একজন এবং এমপিএস গ্রিনারির নাম রয়েছে বলে সূত্রের খবর।
ভোলানাথ দাসের থেকে প্রথমনাথ মান্না একটি পেট্রোল পাম্প কিনতে চেয়েছিলেন বলে জানা গিয়েছে। প্রিভেনশন অফ মানি লন্ড্রারিং অ্যাক্টের ৪৫ নম্বর ধারায় অভিযোগ আনা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে।

চার্জশিটে বলা হয়েছে বাজারে বেআইনি স্কিম দেখিয়ে ওই টাকা তোলা হয়েছিল। সেই টাকা বিভিন্ন সময়ে বিভিন্ন অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল বলে অভিযোগ। ১৫ জানুয়ারি প্রথমনাথ মান্নাকে আদালতে হাজির করার নির্দেশও দেওয়া হয়েছে। এই মুহুর্তে দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে রয়েছেন প্রথমনাথ মান্না। জেল কর্তৃপক্ষকে অর্ডারের কপিও পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+