Durga Puja 2023: 'যান্ত্রিক যুগে' কেমন ভাবে সেজে উঠছে কুমোরটুলি সর্বজনীন? রইল ভিডিও
Durga Puja 2023: দেবীপক্ষের সূচনা হয়ে গিয়েছে। দুর্গোৎসবে মেতে উঠেছেন বঙ্গবাসী। প্যান্ডেলে প্যান্ডেলে ভিড় হতে শুরু করেছে মহালয়ার দিন থেকেই। আর হবে নাই বা কেন? এবার যে একের পর এক চমক নিয়ে হাজির কলকাতার পুজোগুলি।
কোথাও অটো, কোথাও ডিসনি ল্যান্ড আবার কোথাও ফুচকা। থিমের ঘনঘটায় আরও সুন্দরী হয়ে উঠেছে তিলোত্তমা।কলকাতার প্রাচীন পুজোগুলির (Durga Puja 2023) মধ্যে অন্যতম হল কুমারটুলি সর্বজনীনের পুজো (Kumartuli Sarbojanin Durgotsab)। উত্তর কলকাতার অন্যতম আকর্ষণীয় স্থান এই কুমারটুলি (Kumartuli)।

বলা যেতে পারে, সেই মৃৎশিল্পীদেরই ঘরের পুজো এই কুমারটুলি সর্বজনীন। প্রতিবছর কোনও না কোনও চমক নিয়ে দর্শনার্থীদের তাক লাগিয়ে দেয় এখানকার পুজো। এবছরও তার অন্যথা হল না। এ বছর ৯৩ তম বর্ষে পদার্পণ করেছে কুমারটুলি সর্বজনীনের দুর্গাপুজো। এবছর তাদের থিম 'লড়াই'।
এখন যান্ত্রিক যুগ! মাটি কাটা থেকে জিনিস তৈরি, সবকিছুই হয়ে যাচ্ছে যন্ত্রের সাহায্যে ৷ যার ফলে দিনে দিনে ব্যবহার কমছে মানুষের দু'খানা বলিষ্ঠ হাতের কাজের ৷ যন্ত্রের বাড়বাড়ন্তের জেরে তাই অস্তিত্ব সংকটের মুখে দাঁড়িয়ে তাঁত, নকশী কাঁথা, টেরাকোটা, ডোকরা, বেত, মুখোশ, মাটির পুতুল, পটচিত্র ও খড়ের কাজের মত একাধিক হস্তশিল্প ৷
এই যন্ত্রনির্ভর যুগে লড়াইয়ের ময়দানে প্রায় হারিয়ে যাওয়া সেই সব কুটির ও হস্তশিল্পকেই আরও একবার মানুষজনের কাছে তুলে ধরতে চলেছে কুমারটুলি সর্বজনীন দুর্গোৎসব কমিটি (Kumartuli Sarbojanin Durgotsab)। যন্ত্রের বাড় বাড়ন্তের কাছে হস্তশিল্পের অস্তিত্ব টিকে থাকার লড়াই ।
এই বিষয় ভাবনাকে বাস্তবে মণ্ডপ (Durga Puja 2023) জুড়ে ফুটিয়ে তুলছেন শিল্পী সুবল পাল। কুমারটুলি সার্বজনীন এ বছর তাদের দুর্গার আশ্চর্য রূপে প্রতিষ্ঠা করল দর্শনার্থীদের উদ্দেশ্যে। কুমারটুলি সর্বজনীনে এ বছরের বিশেষ চমক মা দুর্গা স্বয়ং। কুমারটুলি সর্বজনীনে প্রায় ৬০ ফুটের দুর্গাপ্রতিমার দর্শন পাবেন দর্শনার্থীরা।
রিপোর্ট- কৌশিক সিনহা।
-
গিরিশ পার্ক কাণ্ডে নতুন মোড়! মোদীর ব্রিগেডের দিনই উত্তেজনা, শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগে রিপোর্ট চাইল EC -
ভোটের আগে আইনি লড়াই! ভবানীপুরে মনোনয়নের আগে হাইকোর্টে শুভেন্দু -
ডিএ বকেয়া পরিশোধে রাজ্যের নতুন রূপরেখা, মার্চ থেকেই মিলবে প্রথম কিস্তি -
আমলা ও পুলিশ বদলি নিয়ে তীব্র সুর, জনতার প্রতিরোধ গড়ার ডাক মমতার -
ভোটের আগে প্রশাসনে বড় ধাক্কা, নবান্নের সিদ্ধান্ত বাতিল করে ১৫ আইপিএসকে ভিনরাজ্যে পাঠাল নির্বাচন কমিশন -
দিল্লিতে মোদীর সঙ্গে বৈঠকের পরেই চূড়ান্ত জল্পনা, আজই কি আসছে বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা? জানুন -
ভোটের আগে চমক হুমায়ুন কবীরের, ১৮২ আসনে প্রার্থী দিয়ে নতুন সমীকরণের ইঙ্গিত -
ইরান সংকটে টানাপোড়েন, ১৭ দিনের যুদ্ধের মাঝে সরে যাওয়ার ইঙ্গিত ট্রাম্পের -
বিবেচনাধীন ভোটার ইস্যু: ২১ লক্ষ নামের নিষ্পত্তি, কবে বেরবে সাপ্লিমেন্টারি তালিকা? জানুন -
যোগী, অখিলেশ থেকে গম্ভীর, কুলদীপের বিয়ের রিসেপশনে চাঁদের হাট -
কেন্দ্র বনাম রাজ্য সংঘাত চরমে! আইপ্যাক মামলায় CBI তদন্ত কী জরুরি? আজ সুপ্রিম কোর্টে শুনানি -
আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে তর্কের ঝড়, মৌলিক অধিকার ঘিরে কেন্দ্র রাজ্য সংঘাত তুঙ্গে












Click it and Unblock the Notifications