মমতার বিরুদ্ধে এফআইআর-এর দাবি দিলীপ ঘোষের! কারণ হিসেবে টানলেন এনআরসিকে
মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়েরের দাবি তুললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শিলিগুড়িতে তিনি বলেছেন রাজ্যে যদি এনআরসির আতঙ্কে কেউ মারা যায়, তাহলে তার দায় মমতা বন্দ্যোপাধ্যায়ের।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়েরের দাবি তুললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শিলিগুড়িতে তিনি বলেছেন রাজ্যে যদি এনআরসির আতঙ্কে কেউ মারা যায়, তাহলে তার দায় মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেইজন্যই তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা উচিত বলে মন্তব্য করেছেন তিনি।

এনআরসি নিয়ে তৃণমূলকে আক্রমণ
রাজ্যে এনআরসি নিয়ে বিজেপিকে আক্রমণে নেমেছে তৃণমূল। সিঁথি থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল করেছে তারা। এদিন শিলিগুড়িতে এসবেরই জবাব দেন দিলীপ ঘোষ। তিনি বলেন, এনআরসি নিয়ে রাজ্যে বিজেপি কিছুই করেনি। যা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে বিজেপি এনআরসি নিয়ে কোনও প্ররোচনাও দেয়নি, কিংবা মিছিল মিটিংও করেনি, সাফ জানান দিলীপ ঘোষ।

'দায় মমতার'
মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে দিলীপ ঘোষ বলেন, এনআরসি নিয়ে যদি কেউ মারা যায়, তাহলে তার সম্পূর্ণ দায় মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার বিরুদ্ধেই এফআইআর করার দাবি করেন দিলীপ ঘোষ। তাঁর অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় ভয় দেখাচ্ছেন, প্ররোচনা দিচ্ছেন।

'সুপ্রিম কোর্টের নির্দেশে হয়েছে এনআরসি'
এদিন এনজেপি স্টেশনে নেমে দিলীপ ঘোষ বলেন অসমে সুপ্রিম কোর্টের নির্দেশে এনআরসি হয়েছে। তাতে বিজেপির কোনও হাত নেই। এনআরসির ত্রুটি নিয়ে অভিযোগ সম্পর্কে দিলীপ ঘোষ বলেন, আদালত বিষয়টি দেখছে, সংশোধন করা হচ্ছে।
-
রাষ্ট্রপতির সফরে প্রোটোকল লঙ্ঘনের অভিযোগ, কেন্দ্রের কাছে বিস্তারিত নথি-সহ রিপোর্ট দিল রাজ্য -
'নোংরা রাজনীতি আর ঔদ্ধত্যই একদিন তৃণমূলকে শেষ করবে', রাষ্ট্রপতির অপমানে প্রধানমন্ত্রী মোদীর নিশানায় ঘাসফুল শিবির -
মমতার ধরনা কর্মসূচিতে মোদীর সভার লিফলেট বিলি! গুরুতর অভিযোগ বিজেপির বিরুদ্ধে, ধৃত ২ -
ভোটার তালিকায় নাম বাদ বিতর্কে সুপ্রিম কোর্টে ফের রাজ্যের আবেদন, সিএএ আবেদনকারীদের পৃথক আর্জিও -
ডিএ মামলায় নতুন ধোঁয়াশা! বকেয়া ভাতা কী পাবেন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষাকর্মীরা? জল্পনা তুঙ্গে -
মহিলাদের জন্য দারুণ সুখবর! চাকরি না থাকলেও এবার থেকে মাসে ৭০০০ টাকা পর্যন্ত আয়ের সুযোগ, যোগ্যতা কী? জানুন -
বাংলা-বিহারের কয়েকটি জেলা নিয়ে গঠিত হতে চলেছে নতুন কেন্দ্রশাসিত অঞ্চল! ভাইরাল পোস্ট নিয়ে কোন সত্য সামনে এল? -
টানা দ্বিতীয়বার টি-২০ বিশ্বকাপ জিতল মেন ইন ব্লু! মোটা অঙ্কের পুরস্কার পেল ভারত, কোন দল কত টাকা পেল? জানুন -
বসন্তের শুরুতেই বৃষ্টির ইঙ্গিত! এই সমস্ত জায়গাগুলিতে জারি হলুদ সতর্কতা, কী জানাচ্ছে হাওয়া অফিস? -
শিলিগুড়িতে রাষ্ট্রপতির সফরে প্রোটোকল লঙ্ঘনের অভিযোগ! এবার মুখ্যসচিবের কাছে জবাব চাইল কেন্দ্র -
৬৩ লক্ষ নাম বাদ নিয়ে তোলপাড় রাজনীতি! SIR তালিকার বিতর্কের মাঝে আজই বাংলায় আসছে কমিশনের ফুল বেঞ্চ -
ভোটের প্রতিশ্রুতি পূরণে নতুন উদ্যোগ, বাংলাদেশে ইমাম, পুরোহিত ও যাজকদের জন্য মাসিক ভাতা চালুর ঘোষণা












Click it and Unblock the Notifications