পঞ্চমীতেই শ্রীভূমিতে নামল অন্ধকার, জলপ্লাবন ঠেকাতে বন্ধ হল লাইট অ্যান্ড সাউন্ড শো
শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজোয় নেমে এল অন্ধকার। পঞ্চমীর রাত থেকে বন্ধ করা হল মণ্ডপের লাইট অ্যান্ড সাউন্ড শো। কাতারে কাতারে ভিড় উপচে পড়ছে শ্রীভূমির ঠাকুর দেখতে। ষষ্ঠী থেকে সেই চাপ আরও বাড়বে। আগাম সর্তকতার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হল বলে খবর।
পঞ্চমীর দুপুর থেকেই ভিড় বাড়ছিল শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজোর মণ্ডপে। তৃতীয়া থেকেই ভিড় শুরু হয়ে গিয়েছে। কাতারে কাতারে মানুষ মণ্ডপ ও প্রতিমা দেখতে আসছেন। যত সন্ধ্যা গড়িয়ে রাত নামছে, ততই বাড়ছে মানুষের ঢল। তাই এবার কিছুটা আগেই ব্যবস্থা দিল পুলিশ প্রশাসন।

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো কলকাতার বড় পুজো গুলোর মধ্যে অন্যতম। ভিআইপি রোডের পাশে এই পুজোয় প্রচুর মানুষ প্রতিমা ও মণ্ডপ দেখতে আসেন। কখনও বাহুবলী সেট তৈরি করা হয়েছে। কখনও হয়েছে বুর্জ খলিফা। কখনও বা কেদারনাথের মন্দির দর্শণ করিয়েছে পুজোর উদ্যোক্তারা। আবার কখনও দেখা গিয়েছে প্রতিমার গা ভর্তি সোনার গয়না।
শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোয় প্রতিবারই কিছু না কিছু চমক থাকে। তার ফলে দর্শনার্থীরা কার্যত হামলে পড়েন এই মণ্ডপ দেখার জন্য। এবার শ্রীভূমির থিম ডিজনিল্যান্ড। আমেরিকার ক্যালিফোর্নিয়ায় ওয়াল্ট ডিজনির তৈরি ডিজনিল্যান্ড। তারই আদলে মণ্ডপ বানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই আদলে তৈরি হয়েছে এই মণ্ডপ। লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের ব্যবহারও করা হয়েছে এর পাশাপাশি।
তৃতীয়া থেকেই ভার্চুয়ালি উদ্বোধন হয়ে যায় এই পুজোর। সাধারণ মানুষ ভিড় করতে থাকেন মণ্ডপে। চতুর্থীর দিন উপচে পড়েছে সাধারণ মানুষের ঢল। ভিড় নিয়ন্ত্রণে রীতিমতো হাঁসফাঁস অবস্থা পুলিশ প্রশাসনের। ভিআইপির রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই রাস্তায় তীব্র যানজট শুরু হয়ে গিয়েছে। চতুর্থীর দিন থেকেই বাস ওই রাস্তায় বন্ধ করে দিতে হয়েছে।অ্যাম্বুল্যান্স আটকে পড়েছে, এমন খবর পাওয়া যায়।
ষষ্ঠীর দিন থেকে আরও মানুষ পথে নামবে। উল্টোডাঙা স্টেশন থেকে শ্রীভূমির দূরত্ব অত্যন্ত কম। ফলে সাধারণ মানুষের এটা বড় চাপ থাকে এই পুজো দেখার। বুর্জ খলিফা মণ্ডপ দেখার জন্য জনপ্লাবন হয়েছিল। নবান্ন পর্যন্ত ভিড় নিয়ন্ত্রণ নিয়ে একাধিক বার্তা দিয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবার সতর্ক করেন কর্মকর্তাদের।
সব কিছু মাথায় রেখেই পঞ্চমীর রাত থেকে আলো নিভিয়ে দেওয়া হয়েছে। কোনও লাইট অ্যান্ড সাউন্ড শো দেখানো হবে না। প্রশাসনের মতে এই শো বন্ধ হয়ে গেলে অনেকটাই ভিড় কমবে উৎসাহীদের। মানুষজন মণ্ডপের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকছেন। ভিডিও করছেন, মোবাইলে সেলফি তুলছেন। মণ্ডপ থেকেও বের হচ্ছেন না।
জনপ্লাবন নিয়ন্ত্রণ করার চেষ্টা চলছে। সে কারণেই লাইট অ্যান্ড সাউন্ড শো বন্ধ করে দেওয়া হল শ্রীভূমি পুজো মণ্ডপের।
-
রাম নবমীতে শান্তির বার্তা ও শুভেচ্ছা মমতার, উৎসব ঘিরে রাজ্যজুড়ে কড়া নজরদারি -
ভোটের আগে উত্তাপ! মধ্যরাতে ভবানীপুরে শুভেন্দু, কী কারণ? উত্তেজনার মাঝে সরাসরি থানা থেকেই সিপি-কে ফোন -
কখনও ঝড় বৃষ্টি, কখনও রোদ, জেনে নিন আজকের আবহাওয়ার আপডেট -
সুপ্রিম কোর্টের চাপেই কী গতি? বকেয়া ডিএ দিতে অর্থ দফতরের পোর্টাল চালু, প্রথম কিস্তি কবে? তাকিয়ে কর্মীরা -
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
মর্মান্তিক দুর্ঘটনা! ফেরিঘাট থেকে সোজা পদ্মায় তলিয়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত ১৮, নিখোঁজ বহু -
কমিশনের নজিরবিহীন পদক্ষেপ! চিকিৎসকরাও এবার ভোটের ডিউটিতে, চাকরিহারা শিক্ষকদের নিষেধাজ্ঞা, কড়া নির্দেশ EC-র -
বিবেচনাধীন ভোটারদের মধ্যে কতজনের নিষ্পত্তি? নতুন করে বাদই বা গেল কতজনের নাম? কী জানাল কমিশন -
'আবারও লকডাউন করে সবাইকে লাইনে দাঁড় করাবে', মোদী সরকারকে তোপ মমতার, কী বললেন? -
কলকাতায় গভীর রাতে গুলির তাণ্ডব, ছাদে গুলি লেগে মৃত ১ -
বড় সিদ্ধান্ত EC-র! প্রিসাইডিং থেকে মাইক্রো অবজার্ভার, ভাতা বাড়ল সব স্তরের কর্মীদের, কোন পদে কত? জেনে নিন -
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮












Click it and Unblock the Notifications