চিটফান্ড নিয়ে যা চলছে পুরোটাই মোদী-মমতা গটআপ! মমতার পাল্টা কর্মসূচি কংগ্রেসের
চিটফান্ড কাণ্ডে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখাল কংগ্রেস। বিক্ষোভ হয় নিজাম প্যালেসে, সিবিআই দফতরের সামনে।
চিটফান্ড কাণ্ডে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখাল কংগ্রেস। বিক্ষোভ হয় নিজাম প্যালেসে, সিবিআই দফতরের সামনে। বিক্ষোভের নেতৃত্বে ছিলেন কংগ্রেস নেতা আবদুল মান্নান। তাঁর অভিযোগ, চিটফান্ড নিয়ে মোদী-মমতা সেটিং হয়ে গিয়েছে। যা চলছে পুরোটাই গটআপ বলেও মন্তব্য করেছেন তিনি।

রাজীব কুমারের সরকারি বাসভবনে গিয়ে জিজ্ঞাসাবাদ নিয়ে ব্যাপক তোলপাড় হয়েছিল গত রবিবার। সন্ধেয় ধর্মতলায় ধরনায় বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খবর পেয়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী সরাসরি ফোন করে কথা বলেছিলেন। সেই সময় রাজ্যের কংগ্রেস কর্মীদের মধ্য়ে প্রশ্ন তৈরি হয়েছিল। এদিন সেই প্রশ্ন দূর করতে সচেষ্ট ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান। তিনি বলেন, রাহুল গান্ধী থেকে দেশের মানুষ, সবার নজর ঘোরাতেই ধরনার সিদ্ধান্ত নিয়েছিলেন মমতা, অভিযোগ করেছেন আবদুল মান্নান। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে ধরনা শুরু করলে প্রদেশ কংগ্রেসের তরফে মেট্রো চ্যানেলে ধরনা শুরু করা হবে বলে জানিয়েছেন তিনি।
এদিন কংগ্রেসের বিক্ষোভ সমাবেশ থেকে রাজ্যের বিজেপি নেতা মুকুল রায় এবং অসমের প্রভাবশালী মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার গ্রেফতারের দাবি করা হয়।
-
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১












Click it and Unblock the Notifications